এক্সপ্লোর

Sara Tendulkar: 'ডিপফেক' ফাঁদে সচিন-কন্যা, দ্রুত পদক্ষেপের আর্জি সারা তেন্ডুলকরের

Sara Tendulkar 'Deepfake': ক্রিকেট তারকা সচিন তেন্ডুলকরের কন্যা প্রায়ই সোশ্যাল মিডিয়া বা খবরের শিরোনামে থাকেন। তার মধ্যে সম্প্রতি তাঁর সঙ্গে ভারতীয় ক্রিকেটার শুভমন গিলের প্রেমের চর্চা তুঙ্গে।

নয়াদিল্লি: ফের শিরোনামে সারা তেন্ডুলকর (Sara Tendulkar)। এবার 'ডিপফেক'-এর (Deepfake) ফাঁদে সচিন-কন্যা সারা (Sachin Tendulkar Daughter)। সোশ্যাল মিডিয়ায় সরব তারকা কন্যা। তড়িঘড়ি পদক্ষেপের আবেদন করলেন সারা। 

'ডিপফেক' ছবি ভাইরাল সারা তেন্ডুলকরের, সোশ্যাল মিডিয়ায় সরব তারকা কন্যা

কিংবদন্তি ক্রিকেট তারকা সচিন তেন্ডুলকরের কন্যা প্রায়ই সোশ্যাল মিডিয়া বা খবরের শিরোনামে থাকেন। তার মধ্যে সম্প্রতি তাঁর সঙ্গে ভারতীয় ক্রিকেটার শুভমন গিলের প্রেমের চর্চা তুঙ্গে। টিম ইন্ডিয়ার বিশ্বকাপের ম্যাচগুলিতে তাঁর উপস্থিতি অনুরাগীদের আরও উত্তেজিত করেছে। ফের তিনি উঠে এলেন শিরোনামে। তবে এবার সেই কারণ খুব একটা সুখকর নয়। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি পোস্ট শেয়ার করে তিনি দাবি করেন 'এক্স'-এ কিছু এমন হ্যান্ডল তৈরি হয়েছে যারা ছদ্মবেশে নিজেদের সারা তেন্ডুলকর বলে দাবি করছে এবং সোশ্যাল মিডিয়ায় তাঁর 'ডিপফেক' ছবি ছড়িয়ে দিচ্ছে।

একটি দীর্ঘ পোস্টে সারা সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তা ও কার্যকলাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি লেখেন, এমন কিছু অ্যাকাউন্ট তৈরি হয়েছে যেগুলো সারার নামে নকল হ্যান্ডল। সম্প্রতি ইন্টারনেটের বাসিন্দাদের জন্য 'ডিপফেক' একটি বিপদ তৈরি করছে। এর জন্য কেবল সাধারণ মানুষ নন, চিন্তায় রয়েছেন তারকারাও। এর আগে 'ডিপফেক' ফাঁদে পড়েছিলেন অভিনেত্রী রশ্মিকা মান্দানা ও ক্যাটরিনা কাইফও। 

এদিন সোশ্যাল মিডিয়ায় সারা লেখেন, 'সোশ্যাল মিডিয়া আমাদের জন্য দারুণ একটি স্থান যেখানে আমরা আমাদের আনন্দ, দুঃখ বা রোজের কার্যকলাপ ভাগ করে নিতে পারি। যদিও প্রযুক্তির এই অপব্যবহার অত্যন্ত উদ্বেগজনক কারণ এতে ইন্টারনেটের সত্যতা থেকে অনেক দূরে নিয়ে যায়।'


Sara Tendulkar: 'ডিপফেক' ফাঁদে সচিন-কন্যা, দ্রুত পদক্ষেপের আর্জি সারা তেন্ডুলকরের

তিনি আরও লেখেন, 'এক্সের কিছু অ্যাকাউন্ট (পূর্ববর্তী ট্যুইটার) নিশ্চিতভাবে তৈরি করা হয়েছে আমাকে নকল করার জন্য ও মানুষকে ভুল পথে চালিত করার জন্য। আমাক এক্সে কোনও অ্যাকাউন্ট নেই এবং আমি আশা করব এক্স কর্তৃপক্ষ এই ধরনের অ্যাকাউন্টগুলো খুঁজে বের করবেন এবং তাদের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেবেন।'

আরও পড়ুন: New Releases: 'লিও' থেকে 'স্ক্যুইড গেম', ওটিটিতে মুক্তি পাচ্ছে একগুচ্ছ সিরিজ-সিনেমা

শেষে সারা লেখেন, 'সত্যের দামে কখনও মনোরঞ্জন করা উচিত নয়। সত্যতা ও বাস্তবতার ভিত্তিতে যোগাযোগ স্থাপনের ওপরই জোর দেওয়া হোক।' সোশ্যাল মিডিয়ায় সারার এই ইনস্টাগ্রামে দেওয়া স্টোরি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। প্রথমে সারা তেন্ডুলকর এই স্টোরি মুছে দেওয়ার সিদ্ধান্ত নেন, তবে পরে ফের এই স্টোরি তিনি পোস্ট করেন কিছু বদল সমেত। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

সেরা শিরোনাম

NZ vs IND: সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে ক্রাইস্টচার্চে বিশ্বরেকর্ড যশস্বী জয়সওয়ালের
সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে ক্রাইস্টচার্চে বিশ্বরেকর্ড যশস্বী জয়সওয়ালের
Messi-Ronaldo: একই দলে খেলবেন মেসি, রোনাল্ডো? সামনের মাসেই হতে পারে সমর্থকদের স্বপ্নপূরণ
একই দলে খেলবেন মেসি, রোনাল্ডো? সামনের মাসেই হতে পারে সমর্থকদের স্বপ্নপূরণ
Rohit Sharma: দলের গৌরবময় অধ্য়ায় ফেরাতে ফের একবার দায়িত্বে তিনিই, পুনরায় MI অধিনায়ক হয়ে রোহিত বললেন...
দলের গৌরবময় অধ্য়ায় ফেরাতে ফের একবার দায়িত্বে তিনিই, পুনরায় MI অধিনায়ক হয়ে রোহিত বললেন...
Mumbai Indians: অধিনায়কত্ব না পাওয়ায় অভিমান! মুম্বই ইন্ডিয়ান্সের সহ-অধিনায়ক হওয়ার প্রস্তাব ফেরান যশপ্রীত বুমরা?
অধিনায়কত্ব না পাওয়ায় অভিমান! মুম্বই ইন্ডিয়ান্সের সহ-অধিনায়ক হওয়ার প্রস্তাব ফেরান যশপ্রীত বুমরা?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget