এক্সপ্লোর

ফেহলুকায়োকে বর্ণবিদ্বেষী মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থনা সরফরাজের

ডারবান: দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার অ্যান্দিলে ফেহলুকায়োকে খেলা চলাকালে অভব্য মন্তব্যের জন্য সমালোচনার মুখে পড়ে ক্ষমা চাইলেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে ফেহলুকায়োকে ওই অভব্য মন্তব্য করেন সরফরাজ। দক্ষিণ আফ্রিকা তখন রান তাড়া করছিল। ৩৭ তম ওভারে শাহিন আফ্রিদির একটি বল ফেহলুকায়োর ব্যাটের ভেতরের দিকে কানায় গেলে স্ট্যাম্প ঘেঁষে চলে যায়। রক্ষা পান ফেহলুকায়ো। ওই সময় ৫০ রানে ব্যাট করছিলেন তিনি। আউট না হওয়ায় হতাশ সরফরাজকে বর্ণবিদ্বেষী মন্তব্য করতে শোনা যায়। তাঁর টিপ্পনি ধরা পড়ে স্ট্যাম্প মাইকে। ওই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর সর্বস্তরে সরফরাজের মন্তব্যের সমালোচনা হয়। শেষপর্যন্ত ট্যুইটার মারফত্ ক্ষমা চেয়েছেন সরফরাজ। তিনি বলেছেন, আমার চূড়ান্ত হতাশার বহিঃপ্রকাশ, যা দুর্ভাগ্যবশত স্ট্যাম্প মাইকে ধরা পড়েছে, তা যদি কাউকে আহত করে সেজন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আমার এই মন্তব্যের লক্ষ্য নির্দিষ্ট কোনও ব্যক্তি ছিলেন না। কাউকে আঘাত করার ইচ্ছাও ছিল না। সরফরাজ আরও বলেছেন, অতীতে মতো ভবিষ্যতেও সারা বিশ্বের সহ ক্রিকেটারদের প্রতি মাঠে ও মাঠের বাইরে তাঁর শ্রদ্ধা ও সম্মান অব্যাহত থাকবে। সরফরাজের মন্তব্য নিয়ে খেদ প্রকাশ করেছে পাক ক্রিকেট বোর্ডও। পিসিবি-র পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, পিসিবি এ ধরনের মন্তব্য অনুমোদন বা সমর্থন করে না। বর্ণবিদ্বেষমূলক মন্তব্য কোনভাবেই বরদাস্ত না করার নীতিতে পিসিবি অনড় রয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার মহম্মদ মুসাজি জানিয়েছেন, ঘটনাটি ম্যাচ আধিকারিকদের গোচরে এসেছে। তিনি বলেছেন,আইসিসি ও ম্যাচ আধিকারিকদের গোচরে এসেছে বিষয়টি। এর তদন্তের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া তারা শুরু করেছে। তদন্তের ফলাফল জানার পরই এ বিষয়ে তাঁরা প্রতিক্রিয়া দেবেন বলে জানিয়েছেন মুসাজি।

সেরা শিরোনাম

PM Modi: 'ওঁর আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বসিত এশিয়ান পদকজয়ীরা
'ওঁর আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বসিত এশিয়ান পদকজয়ীরা
Punam Raut Retirement: এক দশকেরও বেশি কেরিয়ার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পুণমের
এক দশকেরও বেশি কেরিয়ার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পুণমের
Jasprit Bumrah: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে নেই যশপ্রীত বুমরা!
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে নেই যশপ্রীত বুমরা!
Mohammed Shami: রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget