এক্সপ্লোর

ISL 2020-21: হারের হ্যাটট্রিক এসসি ইস্টবেঙ্গলের, পেনাল্টি না পেয়ে রেফারিকে তুলোধোনা ফাওলারের

শেষে ফাওলারের তোপ, ‘মানছি সবাই মানুষ, কিন্তু এরকম পেনাল্টি না পাওয়া গেলে কিছু করার থাকে না। আইএসএল লিগের মান নিয়ে কথা হয়, কিন্তু এটা পেশাদার রেফারিং! আমার আর কিছু বলার নেই, শুধু বলব সিদ্ধান্তটা ম্যাচের গতিপথই পাল্টে দিল।’

ভাস্কো দা গামা: খুলল না গোলের খাতা, এড়ানো গেল না গোলহজম। নিটফল, ফের একবার হারল এসসি ইস্টবেঙ্গল। এটিকে মোহনবাগান, মুম্বই সিটি এফসি-র পর এবার নর্থ-ইস্ট ইউনাইটেড। আইএসএলের অভিযান শুরুতেই হারের হ্যাটট্রিক লাল-হলুদ ব্রিগেডের। প্রথমার্ধে সুরচন্দ্র সিংয়ের আত্মঘাতী গোল ও দ্বিতীয়ার্ধের একেবারে শেষলগ্নে রোজারজেলার গোলে হারল রবি ফাওলারের দল। গোটা ম্যাচে খুব যে খারাপ ফুটবল খেলেছে এসসি ইস্টবেঙ্গল, এমনটা মোটেই নয়। তবে গোলমুখে গিয়ে বারবার খেই হারিয়েছেন অ্যান্টনি পিলকিংটন, জাঁ মাঘোমারা। আর গোটা ম্যাচের গতিপথই বদলে গেল রেফারি সন্তোষ কুমারের একটি সিদ্ধান্তে। আর যা নিয়ে ম্যাচের পর রেফারিকে তুলোধোনা করলেন লিভারপুলের প্রাক্তন কিংবদন্তি। বল নিয়ে বক্সে ঢুকে পড়া মাঘোমাকে আটকাতে গিয়ে ফাউল করেন আশুতোষ মেহতা, বডি কনট্যাক্টের বিষয়টা বুঝে হাত তুলেও দেন তিনি। রেফারি যা পেনাল্টি দেননি, যে সিদ্ধান্ত নিয়ে বেশ ক্ষোভ প্রকাশ করে লাল-হলুদ বেঞ্চ। ২০ মিনিটের মাথায় যে ঘটনা। যা নিয়ে ম্যাচ শেষে ফাওলারের তোপ, ‘মানছি সবাই মানুষ, কিন্তু এরকম পেনাল্টি না পাওয়া গেলে কিছু করার থাকে না। আইএসএল লিগের মান নিয়ে কথা হয়, কিন্তু এটা পেশাদার রেফারিং! আমার আর কিছু বলার নেই, শুধু বলব সিদ্ধান্তটা ম্যাচের গতিপথই পাল্টে দিল।’ গোলের খাতা না খোলার পর যখন ফের নতুন করে চেষ্টা শুরু করেছে তারা তখনই ছন্দপতন। ৩৩ মিনিটে বক্সে আসা গড়ানো বল ক্লিয়ার করতে পারেননি সুরচন্দ্র সিংহ। তাঁর পায়ে লেগে বল দিক পরিবর্তন করে জালে ঢুকে যায়। দ্বিতীয়ার্ধে ফের চেষ্টার কসুর না করলেও রক্ষণ জমাট রেখে নর্থইস্ট লড়াই জারি রাখে। মাঝে পিলকিংটনের চেষ্টা, হ্যান্ডবল থেকে পেনাল্টি আবেদন হোক বা অন্য প্রয়াস প্রত্যেকবারই সাইডলাইনে মাথায় হাত তুলে হাহুতাশ করতে দেখা যায় ইস্টবেঙ্গলের কোচকে। নর্থইস্টের ডিফেন্ডার বেঞ্জামিন ল্যাম্বোট হন ম্যাচের সেরা।
আর খেলা শেষের কিছুটা আগে নতুন রূপের ইস্টবেঙ্গলের বিড়ম্বনা বাড়ান আগের ইস্টবেঙ্গলের সদস্য ভিপি সুহের। লম্বা বাড়ানো পাস ধরে ডান প্রান্ত থেকে রাখা তাঁর মাপা ক্রস হালকা টোকায় গোল করে ম্যাচ উত্তর-পূর্বের দলটির পক্ষে করে দেন রোজারজেলা। গতবার আই লিগে আইজলের হয়ে নজর কেড়েছিলেন যিনি। ম্যাচ শেষের দিকে লাল-হলুদের কিছু ফুটবলার মাথা গরম করে জড়ান কথা কাটাকাটিতে, কয়েকজনকে দেখা যায় মাটিতে মুখ লুকিয়েছেন মাথায় হাত দিয়ে। আইএসএলের প্রথম তিন ম্যাচেই হেরে পয়েন্টের খাতা না খুলে লিগ তালিকায় একেবারে শেষে থাকা ইস্টবেঙ্গল নিয়ে এবার সমর্থকদের ধৈর্যচ্যুতির অল্প ইঙ্গিত ধরা পড়ছে সোশ্যাল মিডিয়াগুলিতে।

সেরা শিরোনাম

IND vs SL: নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Ranji Trophy: রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget