এক্সপ্লোর

Serena Williams Retirement: 'আমি অবসর নিইনি', প্রত্যাবর্তনের জল্পনা বাড়িয়ে দাবি সেরিনা উইলিয়ামসের

Serena Williams: সোমবারই কিংবদন্তি আমেরিকান টেনিস তারকা দাবি করেন তিনি এখনও অবসর নেননি। এই মন্তব্যের পরেই তাঁর টেনিস কোর্টে প্রত্যাবর্তন ঘিরে জল্পনা বাড়ল।

সান ফ্রান্সিস্কো: গত মাসের যুক্তরাষ্ট্র ওপেনই (US Open 2022) তাঁর টেনিস কেরিয়ারের শেষ টুর্নামেন্ট হবে বলে আভাস দিয়েছিলেন সেরিনা উইলিয়ামস (Serena Williams)। তবে মাস ঘুরতে না ঘুরতেই আমেরিকান টেনিস কিংবদন্তির দাবি তিনি এখনও অবসর নেননি এবং তাঁর প্রত্যাবর্তন ঘটানোর সম্ভাবনা প্রবল।

অবসর নেননি সেরিনা!

সান ফ্রান্সিস্কোয় এক সাংবাদিক সম্মেলনে সেরিনা বলেন, 'আমি অবসর নিইনি। (প্রত্যাবর্তন ঘটানোর) সম্ভাবনা প্রবল। আমার বাড়িতেও একটা টেনিস কোর্ট রয়েছে কিন্তু। সত্যি বলতে আমি এখনও অবসর নিয়ে তেমন কিছু ভাবিনি।' সেরিনাকে অনেকেই সর্বকালের সেরা টেনিস খেলোয়াড় হিসাবে গণ্য করেন। ২৩ বারের গ্র্যান্ডস্ল্যাম সিঙ্গলস চ্যাম্পিয়ন জানান যুক্তরাষ্ট্র ওপেনের পর তিনি এখন কোনও প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন না। এই অনুভূতিটা তাঁর কাছে একটু ভিন্ন বলেই জানান সেরিনা।

সেরিনার মন্তব্য

সেরিনা বলেন, 'গতদিনই ঘুম থেকে উঠে কোর্টে যাওয়ার পর প্রথমবার আমার মাথায় আসে যে আমি কোনও টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছি না। এই অনুভূতিটা ভিন্ন এবং এর সঙ্গে আমি একেবারেই পরিচিতও নই। আমি বাকি জীবনটা যেমনভাবে কাটবে, এটা তার শুরু মাত্র। সত্যি বলতে এটা মন্দ লাগছে না। তবে এখনও পর্যন্ত আমি সঠিক ভারসাম্যটা খুঁজেই পাইনি।' প্রসঙ্গত, অগাস্টে এক সোশ্যাল মিডিয়া পোস্টে নিজের অবসরের বিষয়ে পূর্বাভাস দেন সেরিনা।

যুক্তরাষ্ট্র ওপেনের পরেই তিনি যে অবসর নেবেন, সেই বিষয়ে নিশ্চিতভাবে কিছুই জানাননি সেরিনা। তবে গোটা টুর্নামেন্ট জুড়েই তাঁকে প্রতিটি ম্যাচের আগে আবেগঘন স্বাগত জানান অনুরাগীরা। শেষমেশ তৃতীয় রাউন্ডে হেরেই অশ্রুজলে কোর্ট ছাড়েন সেরিনা। এরপরেই সবাই একপ্রকার ধরেই নিয়েছিলেন সেরিনাকে আর প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে দেখা যাবে না। অবশ্য সেই নিয়েও জল্পনা-কল্পনা ছিলই। সেরিনার বর্তমান মন্তব্যের পর সেই জল্পনা আরও বাড়ল। 

আরও একবছর সাসেক্সে পূজারা

গত মরসুমে সাসেক্সের (Sussex) হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে অনবদ্য পারফর্ম করেছিলেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। বছরের সেরা কাউন্টি খেলোয়াড় হওয়ার দৌড়েও রয়েছেন তিনি। এক দুর্দান্ত মরসুমের পর আবারও এক বছরের চুক্তিতে ভারতের তারকা ব্যাটারকে সই করিয়ে নিল সাসেক্স। সোমবারই সাসেক্সের তরফে সরকারিভাবে পূজারার সঙ্গে চুক্তির বিষয়ে জানানো হয়।

আরও পড়ুন: হতাশাজনক বিশ্বকাপের জের, দায়িত্ব ছাড়ছেন ওয়েস্ট ইন্ডিজ কোচ

সেরা শিরোনাম

Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Ranji Trophy: রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
Ranji Trophy: সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড
সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget