এক্সপ্লোর

Asia Cup: আগরকরের মন্তব্যের পাল্টা হুঁশিয়ারি শাদাব খানের, বিরাট কি শুনতে পেলেন?

Asia Cup, IND vs PAK: যেই লড়াইয়ের আঁচ মিলেছিল প্রধান নির্বাচক অজিত আগরকরের মন্তব্যে। এবার তার পাল্টা হুঁশিয়ার দিয়ে দিলেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার শাদাব খান।

করাচি: এশিয়া কাপের (Asia Cup 2023) দামামা বেজে গিয়েছে। ভারতীয় দল (Indian Cricket Team) তাদের অভিযান শুরু করতে চলেছে আগামী ২ সেপ্টেম্বর থেকে। আর প্রথম ম্যাচেই প্রতিপক্ষ পাকিস্তান। ২২ গজে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশের লড়াই মানেই বাড়তি উত্তাপ ছড়াবেই। আর তার থেকে বড় কথা মাঠের লড়াইয়ের আগে শুরু হয়ে যায় মাঠের বাইরের লড়াই। যেই লড়াইয়ের আঁচ মিলেছিল প্রধান নির্বাচক অজিত আগরকরের মন্তব্যে। এবার তার পাল্টা হুঁশিয়ার দিয়ে দিলেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার শাদাব খান। এশিয়া কাপের স্কোয়াড ঘােষণার সময় ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচককে প্রশ্ন করা হয়েছিল যে পাকিস্তানের পেস ফলা হ্যারিস রউফ, শাহিন আফ্রিদিদের কীভাবে সামলাবে ভারতীয় ব্যাটিং লাইন আপ। তার উত্তরে আগরকর বলেছিলেন যে বিরাট কোহলি সেই দায়িত্ব নিয়ে নেবে। এই বক্তব্যে কানে গিয়েছে শাদাম খানেরও। 

আফগানিস্তান সিরিজের পর পাক তারকা অলরাউন্ডার বলছেন, ''এটা নির্ভর করে টুর্নামেন্টের নির্দিষ্ট দিনে কী হয় তার ওপর। এখন ভারত বা যে কেউ যা খুশি বলতে পারে। কিন্তু সেগুলো শুধুই কথা। কারণ কেউ যাই বলুক না কেন তা আমাদের কর্মকান্ডকে প্রভাবিত করবে না। তাই প্রতিযোগিতাটি হলে কী হয় তাও আমরা দেখতে চাই।'' উল্লেখ্য, গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ১৬০ রান তাড়া করতে নেমে ৪ উইকেট ম্যাচ জিতেছিল ভারত। দুরন্ত ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছিলেন বিরাট কোহলি। সেদিন ১৮ ও ১৯ তম ওভারে শাহিন আফ্রিদি ও হ্যারিস রউফের বিরুদ্ধে একপ্রকার মারমুখি মেজাজে ব্যাটিং করেছিলেন কিং কোহলি। বিশেষ করে রউফকে একটি বলে ব্যাকফুটে নিয়ে লং অফের ওপর দিয়ে যে ছক্কা হাঁকিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক, তা নিয়ে এখনও চর্চা হয়। সেদিন ৮২ রানের ইনিংস খেলে ভারতকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন কোহলি।

ব্যাটিং শুরু করছেন কে এল রাহুল

আর মাত্র দিনকয়েকের অপেক্ষা। তারপরেই শুরু হতে চলেছে এশিয়া কাপ (Asia Cup 2023)। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু এবারের এশিয়া কাপ টুর্নামেন্ট। ইতিমধ্যেই সেই টুর্নামেন্টের জন্য টিম ইন্ডিয়ার (Team India) দল ঘোষণা করা হয়ে গিয়েছে। সেই ১৭ জনের দলে কেএল রাহুল (KL Rahul) থাকলেও, নির্বাচকপ্রধান অজিত আগরকর জানিয়েছিলেন যে রাহুল নতুন চোট পেয়েছেন। তবে শুরুর দিকে ম্যাচগুলিতে তিনি নাও খেলতে পারেন। তবে রাহুলের সাম্প্রতিক ফিটনেস রিপোর্ট কিন্তু বেশ ইতিবাচকই। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
India vs Brazil: পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget