এক্সপ্লোর

বোকার মতো অধিনায়কত্ব করেছে সরফরাজ, ভারতের বিরুদ্ধে হারের পর তোপ শোয়েব আখতারের

শোয়েব বলেছেন, পাকিস্তানের অধিনায়কের হৃদয়বিদারক পারফরম্যান্স দেখে দুঃখ হচ্ছে।

ইসলামাবাদ: বিশ্বকাপে ফের ভারতের বিরুদ্ধে হারের পর পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদের তীব্র সমালোচনা করলেন প্রাক্তন পেসার শোয়েব আখতার। তিনি নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘একজন অধিনায়ক কীভাবে এতটা নির্বোধ হতে পারে, সেটা আমি বুঝতে পারছি না। সরফরাজ কি চিন্তা করেনি, আমরা রান তাড়া করে জিততে পারি না? উইকেট ভেজা ছিল না। আমাদের শক্তি ব্যাটিং নয়, বোলিং। সেটা জেনেও সরফরাজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।’ শোয়েব আরও বলেছেন, ‘টসে জিতেই পাকিস্তান অর্ধেক ম্যাচ জিতে গিয়েছিল। কিন্তু সরফরাজ কী করল? আমরা যাতে এই ম্যাচ না জিতি, সেই চেষ্টাই করল ও। ফের বোকার মতো অধিনায়কত্ব, অর্থহীন সিদ্ধান্ত দেখা গেল। আমরা কোনওদিন রান তাড়া করে জিততে পারি না। ১৯৯৯ সালের বিশ্বকাপে এই মাঠেই ভারতের বিরুদ্ধে ২২৭ রান করতে পারিনি আমরা। সেই দলে ইনজামাম উল হক, মহম্মদ ইউসুফ, সইদ আনোয়ার, শাহিদ আফ্রিদির মতো ব্যাটসম্যানরা ছিলেন। তাই টস জিতলে ব্যাটিং করারই সিদ্ধান্ত নেওয়া উচিত।’ পাকিস্তানের ব্যাটসম্যানদের সমালোচনা করে শোয়েব বলেছেন, ‘পাকিস্তানের অধিনায়কের হৃদয়বিদারক পারফরম্যান্স দেখে দুঃখ হচ্ছে। সেই কারণেই আমি মস্তিষ্ক ব্যবহার করার কথা বলছি। পাকিস্তানের ব্যাটসম্যানরা কোনও চিন্তাভাবনা করেনি। টসে জিতে প্রথমে ব্যাটিং করে পাকিস্তান যদি ২৬০ রানও করত, তাহলে হয়তো জিতে যেত। কারণ, সেক্ষেত্রে ভারতের উপর রান তাড়া করার চাপ থাকত। কিন্তু এটা ওদের কে বলবে?’ গতকাল ৯ ওভার বল করে ৮৪ রান দেওয়া হাসান আলির তীব্র সমালোচনা করে শোয়েব বলেছেন, ‘হাসান আলি ওয়াগা সীমান্তে গিয়ে লম্ফঝম্প করতে পারে, কিন্তু খেলার মাঠে শক্তি দেখাতে পারে না। ও যদি ৬-৭ উইকেট নেয়, তাহলে এসব দেখতে ভাল লাগে। কিন্তু ৮২-৮৪ রান দেওয়া মানা যায় না। আমার মনে হয়, ওর শুধু টি-২০ খেলার মানসিকতা রয়েছে। পাকিস্তানের হয়ে ও সবে চার-পাঁচটি ম্যাচ খেলেছে। এর মধ্যেই ওর কী অবস্থা হয়েছে! ওর বলে গতি নেই, স্যুইংও নেই। ও কী করতে চায়, সেটা আমি বুঝতে পারছি না।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lee On Sachin: সচিনকে সেরা ক্রিকেটার মানতে নারাজ, কাকে বেছে নিলেন ব্রেট লি?
সচিনকে সেরা ক্রিকেটার মানতে নারাজ, কাকে বেছে নিলেন ব্রেট লি?
Messi Father Death: বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget