এক্সপ্লোর

Shreyas Iyer: বোর্ডের হুঁশিয়ারির পর ভাঙল ঘুম! রঞ্জি সেমিফাইনালে খেলবেন শ্রেয়স

Ranji Trophy: এর আগে কোয়ার্টার ফাইনাল ম্যাচে ফিট নন বলে নিজেকে সরিয়ে নিয়েছিলেন শ্রেয়স। যদিও বলাবলি শুরু হয়েছিল, আইপিএলকে পাখির চোখ করেই কি নিজেকে ঘরোয়া ক্রিকেট থেকে দূরে রাখছেন শ্রেয়স?

মুম্বই: সরব হয়েছিলেন মনোজ তিওয়ারি। বাংলার অধিনায়ক এবং রঞ্জি ট্রফি (Ranji Trophy) খেলে ক্রিকেটকে বিদায় জানানো তারকা তোপ দেগেছিলেন, ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব দিচ্ছেন না অনেক ক্রিকেটার। আইপিএল (IPL 2024) খেলার জন্যই সকলে মুখিয়ে থাকেন শুধু। পরে ভারতীয় ক্রিকেট বোর্ডও (BCCI) এ ব্যাপারে কড়া অবস্থান নেয়। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, জাতীয় শিবিরে না থাকলে প্রত্যেক ফিট ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে। রঞ্জি ট্রফির মতো ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টে না খেললে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হতে পারে, এমন হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। এমনকী, রাঁচিতে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করার পর রোহিত শর্মাও বিস্ফোরক মন্তব্য করেন। জানান, দেখলেই বোঝা যায় কারা টেস্ট ক্রিকেট খেলতে চান আর কারা চান না। জোর করে খেলিয়ে কী লাভ, সেই প্রশ্নও তোলেন হিটম্যান। 

এরপরেই কি নড়েচড়ে বসলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)? যে ক'জন ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেট না খেলার জন্য কাঠগড়ায় তোলা হচ্ছিল, তাঁদের মধ্যে অন্যতম মুম্বইয়ের তারকা। জাতীয় দল থেকে বাদ পড়ার পরেও যিনি মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলছিলেন না। রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে দেখা যায়নি শ্রেয়সকে। তবে সেমিফাইনালের জন্য মুম্বই দলে অন্তর্ভুক্ত হলেন তিনি। শনিবার থেকে মুম্বইয়ের শরদ পওয়ার ক্রিকেট অ্যাকাডেমি মাঠে তামিলনাড়ুর বিরুদ্ধে রঞ্জি ট্রফির সেমিফাইনালে নামছে ৪১ বারের চ্যাম্পিয়নরা।

নবাগত সূর্যাংশ শেডগের জায়গায় দলে এলেন শ্রেয়স। কোয়ার্টার ফাইনালের দুই ইনিংসেই উইকেট ছুড়ে দিয়ে আসার অভিযোগ উঠেছিল শেডগের বিরুদ্ধে। প্রাক্তন ভারতীয় পেসার রাজু কুলকার্নির নেতৃত্বাধীন নির্বাচক কমিটি মুম্বইয়ের সেমিফাইনালের দলে শ্রেয়সকে ফিরিয়ে নিয়েছে।

এর আগে কোয়ার্টার ফাইনাল ম্যাচে ফিট নন বলে নিজেকে সরিয়ে নিয়েছিলেন শ্রেয়স। যদিও বলাবলি শুরু হয়েছিল, আইপিএলকে পাখির চোখ করেই কি নিজেকে ঘরোয়া ক্রিকেট থেকে দূরে রাখছেন শ্রেয়স? আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়র তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের মাঝপথে দল থেকে বাদ পড়েছিলেন। রঞ্জি ট্রফিতে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে ফের জাতীয় দলে ঢোকার দাবি জানাবেন শ্রেয়স, এমনই ভেবেছিলেন অনেকে। কিন্তু তিনি মুম্বই দলে যোগ দেননি। 

 যদিও সেমিফাইনালে মুম্বইয়ের ভরসা হয়ে উঠতে পারেন শ্রেয়স।

মুম্বইয়ের সেমিফাইনালের দল: অজিঙ্ক রাহানে (অধিনায়ক), পৃথ্বী শ, ভূপেন লালওয়ানি, মুশীর খান, শ্রেয়স আইয়ার, হার্দিক তামোরে (উইকেটকিপার), শামস মুলানি, তনুষ কোটিয়ান, শার্দুল ঠাকুর, তুষার দেশপাণ্ডে, মোহিত অবস্থি, অমোঘ ভাটকর, প্রসাদ পওয়ার (উইকেটকিপার), আদিত্য ধুমল, রয়স্টন ডিয়াস ও ধবল কুলকার্নি।

আরও পড়ুন: এই প্রাণায়মে ১০ মিনিটেই দূর হবে সারাদিনের ক্লান্তি, শিখে নিলেন সৌরভও

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
Hockey World Cup: পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের
পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget