এক্সপ্লোর

Juan Ferrando: একদম চুপ! রেফারিং নিয়ে বিরক্ত এটিকে মোহনবাগান কোচ ফেরান্দো

ISL News: আইএসএলে পয়েন্ট হারিয়ে এবার রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ জানালেন এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) কোচ হুয়ান ফেরান্দো (Juan Ferrando)।

গোয়া: আইএসএলে পয়েন্ট হারিয়ে এবার রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ জানালেন এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) কোচ হুয়ান ফেরান্দো (Juan Ferrando)। রেফারিং নিয়ে প্রশ্ন করতেই সবুজ-মেরুন শিবিরের হেডস্যার ইঙ্গিতপূর্ণভাবে বললেন, 'একদম চুপ!'

এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো তাঁর ক্লাবের ড্রয়ের থেকে এখন বেশি চিন্তিত দলের চোট-আঘাত সমস্যা নিয়ে। প্রায় প্রত্যেক জায়গায় কেউ না কেউ চোট পাচ্ছেন। এটাই বেশি চিন্তায় রেখেছে তাঁকে। তবে বুধবারের খেলায় দলের পারফরম্যান্সে তিনি খুশি। বুধবার রাতে ম্যাচের পরে সাংবাদিরদের প্রশ্নের উত্তরে বলেন, 'পয়েন্ট নষ্ট করে অবশ্যই হতাশ। তবে আমি বেশি ভাবছি চোট-আঘাত নিয়ে। টাঙরি, কার্ল, অমরিন্দরের চোট। অমরিন্দরের চোটটা খুবই গুরুত্বপূর্ণ।' এরপরই তিনি যোগ করেন, 'মাঝে মধ্যে একজনকে (পড়ুন রেফারিকে) দরকার হয় এদের রক্ষা করার জন্য।'

চতুর্থ হলুদ কার্ড দেখায় ওড়িশার বিরুদ্ধে শনিবার খেলতে পারবেন না হুমো বুমোস। যা নিয়ে ফেরান্দো বলেন, 'যদি হলুদ কার্ডগুলো দেখেন, অবিশ্বাস্য। চুপ করুন, এ নিয়ে আর কোনও কথা বলবেন না।'

নতুন কোচ আসার পরই ছন্দে ফিরেছে গোটা দলটাই। হায়দরাবাদ এফসির বিরুদ্ধে টুর্নামেন্টে জয়ের হ্যাটট্রিক করার সুযোগ ছিল। কিন্তু অল্পের জন্য সেই সুযোগ মিস করতে হল এটিকে মোহনবাগানকে। হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ২-২ ব্যবধানে ম্যাচ ড্র করেই সন্তুষ্ট থাকতে হল। 

বুধবার ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়ামে পয়েন্ট টেবিলে এক নম্বরে ওঠার লড়াই ছিল। শুরুটা দারুণ হয়েছিল এটিকে মোহনবাগানের। ১২ সেকেন্ডে ঐতিহাসিক গোল দিয়ে দলকে এগিয়ে দেন এটিকে মোহনবাগানের তারকা ফরোয়ার্ড ডেভিড উইলিয়ামস। ১৮ মিনিটের মাথায় বিপক্ষের গোলকিপার অমরিন্দরের ভুলকে কাজে লাগিয়ে সমতা আনেন হায়দরাবাদের নাইজেরিয়ান ফরোয়ার্ড বার্থোলোমিউ ওগবেচে। 

৬৪ মিনিটে আশিস রাইয়ের নিজ গোলে ফের ব্যবধান তৈরি করে সবুজ-মেরুন বাহিনী এবং স্টপেজ টাইমের দ্বিতীয় মিনিটে সিভেরিওর দুর্দান্ত গোল এটিকে মোহনবাগানের টেবল টপার হওয়ার স্বপ্ন চুরমার করে দেয়। প্রথমার্ধের শেষে বিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে প্রবল সংঘর্ষে গুরুতর আহত হন কলকাতার দলের মিডফিল্ডার কার্ল ম্যাকহিউ। তাঁকে অ্যাম্বুল্যান্সে তুলে সোজা হাসপাতালে পাঠানো হয়। 

আরও পড়ুন: খেলার ১২ সেকেন্ডেই গোল উইলিয়ামসের, ভাল খেলেও হায়দরাবাদের বিরুদ্ধে ড্র প্রীতমদের

ম্যাচের ৬৪ মিনিটের মাথায় ব্যবধান বাড়িয়ে নেয় এটিকে। বক্সের ডানদিকে ঢুকে ডেভিড ক্রস দেন কাউকোর উদ্দেশ্যে। উড়ন্ত বলে হেড করে কাউকো বলের গতিপথ বদলে দেন গোলের দিকে, যা আশিস রাইয়ের পায়ে লেগে গোলে ঢুকে যায়। ম্যাচের একদম শেষ মুহূর্তে হেডে হায়দরাদকে ম্যাচে সমতা ফেরান পরিবর্ত হিসেবে নামে সিভেরিও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup: বিশ্বকাপসহ না না টুর্নামেন্টে বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব ফিফার, কড়া সমালোচনা কড়ল উয়েফা
বিশ্বকাপসহ না না টুর্নামেন্টে বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব ফিফার, কড়া সমালোচনা কড়ল উয়েফা
FIFA World Cup 2026: সত্যিই আর্জেন্তিনা বাড়তি সুবিধে পেয়েছিল? এম্বোলোর হলুদ কার্ড ইস্যুতে ভুল স্বীকার IFAB-র
সত্যিই আর্জেন্তিনা বাড়তি সুবিধে পেয়েছিল? এম্বোলোর হলুদ কার্ড ইস্যুতে ভুল স্বীকার IFAB-র
WI vs PAK: গ্রেভস, সিলসের আগুনে বোলিংয়ে ধরাশায়ী পাকিস্তান, দুরন্ত জয় ওয়েস্ট ইন্ডিজ়ের
গ্রেভস, সিলসের আগুনে বোলিংয়ে ধরাশায়ী পাকিস্তান, দুরন্ত জয় ওয়েস্ট ইন্ডিজ়ের
Indian Cricket Team Coach : ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget