এক্সপ্লোর

INDW vs AUSW: টেস্ট ক্রিকেটে অভিষেক বাংলার রিচার, টস জিতে প্রথমে ব্য়াটিং অজিদের

Richa Ghosh Debut: ৯৪ তম প্লেয়ার হিসেবে টেস্টে ডেবিউ করলেন এই মারকুটে উইকেট কিপার ব্যাটার। এদিন টিম হাডলে টসের আগে হরমনপ্রীত কৌরের ডেপুটি স্মৃতি মন্ধানা রিচার হাতে টেস্ট ক্যাপ তুলে দেন। 

মুম্বই: অস্ট্রেলিয়ার (INDW vs AUSW) বিরুদ্ধে টেস্টে অভিষেক হল রিচা ঘোষের (Richa Ghosh)। ইংল্যান্ডের (England Womens Cricket Team) বিরুদ্ধে টেস্টে মাঠে ফিল্ডিং করতে নেমেছিলেন পরিবর্তি ফিল্ডার হিসেবে। এবার সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক হল রিচার। ভারতীয় মহিলা ক্রিকেট দলের (Indian Womens Cricket Team) ৯৪ তম প্লেয়ার হিসেবে টেস্টে ডেবিউ করলেন এই মারকুটে উইকেট কিপার ব্যাটার। এদিন টিম হাডলে টসের আগে হরমনপ্রীত কৌরের ডেপুটি স্মৃতি মন্ধানা রিচার হাতে টেস্ট ক্যাপ তুলে দেন। 

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের জার্সিতে অভিষেক হয়েছিল শুভা সথীশের। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন তিনি। তাঁর বদলি হিসেবেই এই টেস্টে অভিষেক হয় রিচার। এদিকে এদিন টস জিতলেন এলিসা হিলি। টস জিতে হরমনপ্রীত কৌরের ভারতীয় দলকে ফিল্ডিংয়ের জন্য আমন্ত্রণ জানান অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

আজ থেকে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। তিন ফরম্যাটের সিরিজ খেলতেই অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল এবার ভারতের মাটিতে পা রেখেছে।  আজ থেকে শুরু হবে একটি মাত্র টেস্ট। এরপর তিন ম্যাচের ওয়ান ডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। 

এই টেস্ট ম্যাচের মধ্য দিয়ে এলিসা হিলি অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের পূর্ণাঙ্গ সময়ের ক্যাপ্টেন হিসেবে প্রথমবার মাঠে নামবেন।  আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মেগ ল্যানিংয়ের বদলে হিলিকে ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হয়েছিল।  মহিলা ক্রিকেটে ভারত ও অস্ট্রেলিয়ার টেস্টে মুখোমুখি লড়াইয়ে  অজিনা মোট চারটি জয় ছিনিয়ে নিয়েছে।  সেখানে ভারতীয় দল এখনও পর্যন্ত জয়ের খাতা খুলতে পারেনি। মোট দশটি ম্যাচ ড্র হয়েছে।

এদিকে, গত ম্যাচের নায়ক দীপ্তি শর্মার দিকে নজর থাকবে এই ম্যাচেও। ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে টেস্ট ম্য়াচে একাই ৯ উইকেট তুলে নিয়েছেন। ব্যাট হাতে প্রথম ইনিংসে অর্ধশতরানের ইনিংসও খেলেছেন। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন দীপ্তি। ম্য়াচের পর কোচ অমল মজুমদার বলেন, ''অনুশীলনে প্রত্যেকেই ভীষণ সিরিয়াস থাকে। কিন্তু একজনের ফিল্ডিং নিয়ে আমরা ভীষণ সতর্ক থাকি, বিশেষ করে যখন বল থ্রো করে সে। এতটাই জোড়ে ও নিঁখুত ওর ফিল্ডিং তার কোনও তুলনা হয় না। ও হল দীপ্তি। ওর অসাধাণ ফিটনেস। দলে ওকে বেন স্টোকস বলেই ডাকা হয়।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi: ভীষণ যন্ত্রণাদায়ক, ফাইনালে পরাজয়ের পর প্রথম প্রতিক্রিয়া মেসির, জাতীয় দলে ভবিষ্যৎ কী?
ভীষণ যন্ত্রণাদায়ক, ফাইনালে পরাজয়ের পর প্রথম প্রতিক্রিয়া মেসির, জাতীয় দলে ভবিষ্যৎ কী?
Rohit Sharma: 'ব্যাট দিয়েই সব সমালোচনার জবাব দিয়েছে', রোহিতকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন পাক ক্রিকেটারের
'ব্যাট দিয়েই সব সমালোচনার জবাব দিয়েছে', রোহিতকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন পাক ক্রিকেটারের
Lionel Scaloni: আর্জেন্তিনার সফলতম কোচ, স্কালোনি কি দায়িত্ব ছাড়ছেন? কান্না ভেজা কণ্ঠে কী জানালেন?
আর্জেন্তিনার সফলতম কোচ, স্কালোনি কি দায়িত্ব ছাড়ছেন? কান্না ভেজা কণ্ঠে কী জানালেন?
FIFA World Cup 2026 Final: বুয়েনস আয়ার্সে উত্তপ্ত জনতা, পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার পুলিশের
বুয়েনস আয়ার্সে উত্তপ্ত জনতা, পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার পুলিশের

ভিডিও

21st July Report: ২১-র ফাইল খুললেন মুখ্য়মন্ত্রী ,তদন্ত-রিপোর্ট প্রকাশ্য়ে আসার পর শুরু রাজনৈতিক তরজা
Suvendu Adhikari on 21st July: ২১ জুলাই তদন্ত কমিশনের রিপোর্ট ১২ বছর পর প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: NEET-র প্রশ্নফাঁস, সিবিএসইর খাতা দেখা নিয়ে গোলমালের প্রতিবাদে CJP-র আন্দোলনে রণক্ষেত্র রাজধানী
Tarakeswar Srabani Mela 2026: তারকেশ্বরে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড়, জমজমাট শ্রাবণী মেলাও
Mamata Banerjee: 'কালীঘাট তৃণমূল'-এর ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখলেন মমতা | 21 July | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget