এক্সপ্লোর

Singapore Open 2022: দুরন্ত কামব্যাকেও শেষরক্ষা হল না, ছিটকে গেলেন এইচএস প্রণয়

Singapore Open: মালয়েশিয়া ওপেনে সেমিফাইনালে পৌঁছলেও সিঙ্গাপুরে হল না। প্রথম গেম জিতেও এইচ এস প্রণয় তরুণ কোদাইয়ের বিরুদ্ধে পরের দুই গেম হেরে টুর্নামেন্ট ছিটকে গেলেন।

সিঙ্গাপুর: মালয়েশিয়া ওপেনে সেমিফাইনালে আশা ভঙ্গ হয়েছিল, সিঙ্গাপুর ওপেনে (Singapore Open Super 500) সেই হতাশা পিছনে সরিয়ে আবারও এক টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছনোর লক্ষ্য কোর্টে নেমেছিলেন এইচ এস প্রণয় (HS Prannoy)। গত ম্যাচের বিশ্বের চার নম্বর তারকা টিয়েন চেনকে দুরন্তভাবে হারিয়েছিলেন প্রণয়। সেই ম্যাচের আত্মবিশ্বাস নিয়েই জাপানের কোদাই নারাওকার বিরুদ্ধে কোর্টে নেমেছিলেন তিনি।

লড়াইটা ছিল দুই যুব অলিম্পিক্স মেডেল বিজেতাদের মধ্যে। প্রণয় ২০১০ সালের যুব অলিম্পিক্সে রুপো জিতেছিলেন, আর তার থেকে অনেকটাই তরুণ কোদাই, ২০১৮ সালে ব্রোঞ্জ জেতেন। শুরুটা দুইজনেই সেয়ানে সেয়ানে করলেও, আটের মধ্যে সাত পয়েন্ট জিতে প্রথম গেমে ব্রেকের সময় ১১-৫ এগিয়ে যান প্রণয়। তরুণ কোদাই এই গেমে নিজের প্রচুর শটেই কোর্টের বাইরে মারেন। অপরদিকে, অভিজ্ঞ প্রণয় মাথা ঠান্ডা রেখে সহজেই ২১-১২ ব্যবধানে প্রথম গেমটা জিতে নেন।

দুই গেমের দুই ভিন্ন ছবি

দ্বিতীয় গেমে অবশ্য দুর্ধর্ষভাবে ফিরে আসেন কোদাই। দারুণ খেলে প্রণয়ের বিরুদ্ধে কার্যত দাপট দেখিয়ে ১৪-২১ স্কোরলাইনে দ্বিতীয় গেম জিতে ম্যাচে সমতা ফেরান। পুরো গেমে কোনওসময়ই প্রণয়ের কামব্যাকের তেমন কোনও আভাস মেলেনি। তৃতীয় গেমে তো জাপানের শাটলারের দাপট আরও বেড়ে যায়। ১১-৪ এগিয়ে যান তিনি। প্রণয়কে এই অবস্থায় ম্যাচে ফিরতে এক মহাকাব্যিক কামব্যাক ঘটাতে হত।

অনেকটা সেরকমই কাণ্ড করেও ফেলেছিলেন তিনি। টানা আট পয়েন্ট জিতে ম্যাচ ১৫-১৮ তে নিয়ে আসতে সক্ষম হন ২৯ বছর বয়সি ভারতীয় শাটলার। কোদাই ম্যাচ পয়েন্ট পেলেও পরপর তিনটি ম্যাচ পয়েন্ট বাঁচান প্রণয়। তবে শেষমেশ ১৮-২১ তৃতীয় গেম হারতেই হয় ভারতীয় তারকাকে। প্রায় একই সময়ে আরেক কোর্টে লড়াই করছিলেন ভারতীয় ডাবলস জুটি এম আর অর্জুন (M.R Arjun) এবং ধ্রুব কাপিলাও (Dhruv Kapila)।

পরাজিত হন অর্জুন-ধ্রুব

প্রণয়ের মতো ধ্রুব-অর্জুন জুটিও দাপটের সঙ্গে ২১-১০ স্কোরে দ্বিতীয় বাছাই মহম্মদ এহসান ও হেন্ড্রা সেটিয়াওয়ানের বিরুদ্ধে প্রথম গেম জিতে নেন। ভারতীয় জুটির নেট প্লে ছিল চোখে দেখার মতো। প্রথম গেমের দাপট না দেখাতে পারলেও, দ্বিতীয় গেমেও ইন্দোনেশিয়ান জুটির বিরুদ্ধে সেয়ানে সেয়ানে টক্কর দিতে থাকে ভারতীয় জুটি। দ্বিতীয় গেমের বিরতিতে ভারতীয়দের বিপক্ষে স্কোর ছিল ১১-১০। শেষ পর্যন্ত লড়াই করেও ১৮-২১ স্কোরলাইনে দ্বিতীয় গেম খোয়ান অর্জুনরা। তৃতীয় গেমেও একই ছবি টক্কর দিয়েও ১৭-২১ গেম ও ম্যাচ হারেন অর্জুনরা। এই নিয়ে নাগাড়ে তৃতীয়বার এই জুটির বিরদ্ধে লড়াই করেও হারতে হল ভারতীয় জুটিকে।

আরও পড়ুন: Singapore Open 2022: দুরন্ত লড়াইয়ে আবারও বাজিমাত পিভি সিন্ধুর, পৌঁছলেন সেমিফাইনালে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget