এক্সপ্লোর

Sourav Meets Mamata: নবান্নে মমতা-সৌরভ সাক্ষাৎ, কোন সমীকরণ?

Sourav Ganguly: এবার ২ জনের মিনিট পনেরোর সাক্ষাৎ নিয়ে জল্পনা শুরু হয়ে গেল। নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। 

কলকাতা: একজন বাংলার দিদি। একজন বাংলার দাদা। ২ জনেই ভীষণ জনপ্রিয়। ২ জনই সবসময় খবরের কেন্দ্রবিন্দুতে। এবার ২ জনের মিনিট পনেরোর সাক্ষাৎ নিয়ে জল্পনা শুরু হয়ে গেল। নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। এদিন বিকেল ৪টের সময় নবান্নের ১৪ তলায় মুখ্যমন্ত্রীর ঘরে গিয়েছিলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি ও প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে তাঁদের মধ্যে ১৫ মিনিট কথা হয়। কিন্তু হঠাৎ কেন দেখা?

কোন সমীকরণ?

একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি সৌরভকে মুখ করে এ রাজ্যে ভোটে লড়তে চেয়েছিল। কানাঘুষো শোনা যাচ্ছিল যে সৌরভকে প্রার্থীও করা হবে। প্রাক্তন ভারত অধিনায়কের বাড়িতে নৈশভোজে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে রাজনীতির ময়দানে হোক বা ভোটের ময়দানে কোনসময়ই দেখা যায়নি সৌরভকে। উপরন্তু গত বছর বোর্ডের বার্ষিক সাধারণ সভার আগেই সভাপতির পদ খোয়াতে হয় তাঁকে।

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই সখ্য বজায় রেখেছেন সৌরভের সঙ্গে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হোক বা রাজ্য সরকারের কোনও অনুষ্ঠানে সৌরভকে আমন্ত্রণ জানানো হয়েছে আগেও। সৌরভকে বিসিসিআই সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পর মমতা সৌরভের পাশে দাঁড়িয়ে সোচ্চার হয়েছিলেন। তিনি বলেছিলেন, ''সৌরভকে অপমান করা হল। ওকে যেতে দেওয়া হল না। আমি বিজেপি সরকারকে অনেককে অনুরোধ করেছিলাম। ও যোগ্য ছিল আইসিসিতে যাওয়ার জন্য। তিনবার ডিরেক্টর ছিল। ওঁকে পাঠালে দেশের গৌরব বাড়ত। তাহলে আজ কেন কী কারণে? কোন অজ্ঞাত কারণে সৌরভকে ছেড়ে অন্য কাউকে পাঠানো হবে। ভারত নির্বাচনে লড়াই করলে, তো আর কেউ জিততে পারত না। সৌরভকে ২ বছর রেখে তারপর তোমার ছেলেকে তো পাঠাতে পারতে। আমরা সত্যি লজ্জিত, আজকে ক্ষমতার জোরে দিলে না, আগামীতে কী হবে।''

আজকের সাক্ষাতের পর মনে করা হচ্ছে যে হয়ত সামনে পঞ্চায়েত ভোটে সৌরভকে কোনওভাবে কাজে লাগাতে চাইছে রাজ্য সরকার। কিন্তু নবান্ন সূত্রে পাওয়া খবর অন্য। সূত্র মারফৎ জানা গিয়েছে, বেহালা ও নিউটাউনে যে স্পোর্টস অ্য়াকাডেমি করতে চলেছেন সৌরভ, তার জমি সংক্রান্ত বিষয় আলোচনা সারতে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে নবান্ন গিয়েছিলেন তিনি। যদিও এই বিষয় দু পক্ষের তরফে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget