এক্সপ্লোর

Sourav on Rishabh: ধোনির অবসরের পরেই উন্নতি করেছেন পন্থ, দাবি সৌরভ গঙ্গোপাধ্যায়ের

Rishabh Pant: গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ দেখতে মঘঙ্গলবার মাঠে উপস্থিত থাকবেন ঋষভ পন্থ।

নয়াদিল্লি: গাড়ি দুর্ঘটনার পর এখনও ফিট হননি ঋষভ পন্থ (Rishabh Pant)। চোটের কারণে এ বছরের আইপিএলে (IPL 2023) খেলতে পারবেন না। পন্থের অনুপস্থিতিতে দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) নেতৃত্ব দেওয়ার দায়ধার ডেভিড ওয়ার্নারকে দেওয়া হয়েছে। ক্যাপিটালসের ডিরক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) মেনে নিচ্ছেন যে পন্থের মতো তারকার অভাব পূরণ করা একেবারেই সম্ভব নয়।

ধোনির অবসরে পন্থের উন্নতি

সাংবাদিক সম্মেলনে প্রাক্তন ভারতীয় অধিনায়ক বলেন, 'দল যে ঋষভ পন্থকে মিস করবে, সেটা আলাদাভাবে আর বলার প্রয়োজন হয় না। তবে এটা কিন্তু অন্যদের কাছে একটা সুযোগ বটে। আমরা ওকে এই মরসুমের জন্য মিস করবই। আর সত্যি বলতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যশপ্রীত বুমরা, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থদের মতো ক্রিকেটারদের বিকল্প খুঁজে পাওয়া সম্ভব নয়। সব ভাল ভাল খেলোয়াড়রা ইতিমধ্যেই তো কোন না কোন দলের অঙ্গ।'

সৌরভ পন্থ ও প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) উদাহরণ টেনে আরও যোগ করেন, 'এই পরিস্থিতিটাকে আমি অন্য কারুর সুযোগ হিসাবেই দেখছি। নিজের উন্নতি করার এটা একটা বিরাট সুযোগ। এমএস ধোনি খেলা ছাড়ার পরই তো ঋষভ আরও উন্নতি করে। এভাবেই বড় বড় খেলোয়াড়রা তৈরি হয়। গিল, রুতুরাও তো এভাবেই সুযোগ পেয়ে দিন দিন উন্নতি করছে। তাই এটা অন্য কারুর কাছে নিজের উন্নতির করার একটা সুযোগই বটে। ঋষভকে আমরা মিস করবই, কিন্তু এখন ওর চোট সারিয়ে ফিরে আসাটা সবথেকে গুরুত্বপূর্ণ।'

মাঠে ফিরছেন পন্থ

ঋষভ পন্থ দিল্লি ক্যাপিটালসের নিয়মিত অধিনায়ক। কিন্তু গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার পর এখনও ফিট হয়ে উঠতে পারেননি তিনি। তাই এ বারের আইপিএলে তাঁকে ক্যাপিটালসের জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাচ্ছে না। তাঁর বদলে এ মরসুমে দিল্লিকে নেতৃত্ব দিচ্ছেন ডেভিড ওয়ার্নার। কিন্তু দলের হয়ে খেলতে না পারলেও, ক্যাপিটালসকে সমর্থন জানাতে যে তিনি ঘরের ম্যাচগুলিতে কোটলায় থাকার চেষ্টা করবেন, সে ইঙ্গিত আগেই দিয়েছিলেন পন্থ। যেমন কথা তেমনই কাজ। মঙ্গলবার যে পন্থ সশরীরে কোটলায় উপস্থিত থাকবেন, সে কথা দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে সোমবারই জানিয়ে দেওয়া হল।

দিল্লি ক্রিকেট সংস্থার যুগ্ম সচিব রজন মনচন্দা (Rajan Manchanda) পন্থের কোটলায় উপস্থিতির কথা ঘোষণা করে জানান, 'আমাদের সমর্থকদের জন্য সুখবর। চোট থাকা সত্ত্বেও ঋষভ পন্থ ওর দলকে সমর্থন জানাতে আসছে। ও দিল্লির তারকা। আশা করছি উপস্থিত সমর্থকরা সকলেই করতালির মাধ্যমে ওকে স্বাগত জানাবেন।' প্রসঙ্গত, ৩০ মার্চ দিল্লি ক্রিকেট সংস্থার ডিরেক্টর শ্যাম শর্মা জানিয়েছিলেন দিল্লি ক্রিকেট সংস্থা পন্থকে স্বাগত জানাতে তৈরি। তিনি যদি মাঠে তাঁর দলের হয়ে গলা ফাটাতে আসতে চান, তাহলে পন্থ অবশ্যই আসতে পারেন এবং তার জন্য় একটি বিশেষ ব়্যাম্প তৈরি করা হবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন: পন্থের উপস্থিতিতে ঘরের মাঠে গুজরাত টাইটান্সকে হারাতে পারবে দিল্লি ক্যাপিটালস?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget