এক্সপ্লোর

আমার সঙ্গে ১০০ মিটার দৌড়ে দেখাও তো, সহবাগকে চ্যালেঞ্জ সৌরভের

বার্মিহাম ও কলকাতা: গতকাল একপেশে ম্যাচে পাকিস্তানকে দুরমুশ করে জয়ী হয়েছে ভারত। খেলার সময় ধারাভাষ্য দিতে গিয়ে ভারতের প্রাক্তন ক্রিকেটাররা নিজেদের মধ্যে হাসিঠাট্টায় মাতলেন। প্রাক্তন বিধ্বংসী ব্যাটসম্যান বীরেন্দ্র সহবাগের সঙ্গে ঠোকাঠুকি লেগে গেল প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের । সৌরভ তো বীরুকে  চ্যালেঞ্জও ছুঁড়ে দিলেন। সবটাই অবশ্য মজার ছলে। কমেন্ট্রি বক্সে তখন বীরু, সৌরভ ও সাবা করিম। ওই সময় সময় কথায় কথায় নজফগড়ের নবাব প্রিন্স অব কলকাতার রানিং বিট্যুইন দ্য উইকেট নিয়ে প্রশ্ন তুলে দিলেন। বীরু বললেন, দাদা দ্রুত রান নিতে পারতেন না। এজন্য রান আউট হয়ে যেতেন আর দলের স্কোরে তার প্রভাব পড়ত। বীরুর ওই দাবির সঙ্গে একেবারই সহমত হলেন না সৌরভ।  কয়েক মিনিটের মধ্যেই তাঁর হাতে দেখা গেল একটা চিরকুট। ওই চিরুকুট আসলে ছিল সৌরভ ও সহবাগের দৌড়ে রান নেওয়ার পরিসংখ্যান। সেটি পড়ে সৌরভ বললেন, তাঁর মোট রানের মধ্যে রানিং বিট্যুইন দ্য উইকেট থেকে এসেছে ৩৬ শতাংশ। আর বীরুর ২৪ শতাংশ। সৌরভ বীরুকে ভুল তথ্য না ছড়ানোর পরামর্শ দেন। এরপর দুই প্রাক্তন ক্রিকেটারই হাসতে শুরু করেন। এরইমধ্যে বীরু ফের বলেন, সিঙ্গল রান তো দাদা নিতেনই। কিন্তু এককে দুই বা দুইকে তিন রানে পরিণত করার কথা তিনি বলছিলেন। এ কথা শুনে দাদা মাইক্রোফোন হাতে নিয়ে মজার ছলে বললেন, বীরু, এখন কিন্তু তোমাকে আমার কাছে ইন্টারভিউ দিতে হবে। তাই ঠিকঠাক থাক আর সত্য কথা বল’’। উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফির পর ভারতের নয়া কোচ বাছাই করা হবে। এই পদের জন্য আবেদন করেছেন বীরু। বিসিসিআইয়ের পক্ষ থেকে কোচ বাছাইয়ের দায়িত্ব রয়েছে সৌরভ, সচিন তেন্ডুলকর ও ভিভিভি এস লক্ষ্মণকে গঠিত কমিটিকে। রানিং বিট্যুইন দ্য উইকেট নিয়ে এই কথা চালাচালির মধ্যেই সৌরভ সহবাগকে ১০০ মিটার দৌড়ের চ্যালেঞ্জ করেন। তিনি বলেন, ওভালে আগামী ২০ জুন চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পর ওভালেই তাঁরা দৌড়ের লড়াই করবেন। দেখা যাবে তাতে কে জেতে। বীরুকে এ জন্য দুজন ফিজিও দেওয়ার কথাও বলেন সৌরভ। বীরু ওই চ্যালেঞ্জ নিয়ে মজা করতে ছাড়েননি। তিনি দাবি করেন, ওই ম্যাচও তো একতরফা হবে।

সেরা শিরোনাম

South Africa vs Bangladesh: আড়াই দিনে আত্মসমর্পণ বাংলাদেশের, দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে ২-০ লজ্জার হার
আড়াই দিনে আত্মসমর্পণ বাংলাদেশের, দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে ২-০ লজ্জার হার
Vaibhav Sooryavanshi: 'ওর বয়স ১৫ হতেই পারে না, হয়ত ২০-২১ হবে', চাঞ্চল্যকর মন্তব্য প্রাক্তন পাক ক্রিকেটারের
'ওর বয়স ১৫ হতেই পারে না, হয়ত ২০-২১ হবে', চাঞ্চল্যকর মন্তব্য প্রাক্তন পাক ক্রিকেটারের
Vaibhav Sooryavanshi: কাল ফের বৈভবের প্রলয় আসছে, কখন-কোথায় দেখবেন ভারত-শ্রীলঙ্কা সেমিফাইনাল ম্যাচ?
কাল ফের বৈভবের প্রলয় আসছে, কখন-কোথায় দেখবেন ভারত-শ্রীলঙ্কা সেমিফাইনাল ম্যাচ?
Aiyana Paes: কিংবদন্তির কন্যা এই প্রথম খেলতে এলেন ভারতে, মেয়েকে নিয়ে কী বললেন লিয়েন্ডার?
কিংবদন্তির কন্যা এই প্রথম খেলতে এলেন ভারতে, মেয়েকে নিয়ে কী বললেন লিয়েন্ডার?

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget