এক্সপ্লোর

গ্রেগের মায়ের ক্যানসারের চিকিৎসায় অর্থ সাহায্য করেন সৌরভ, তারপরেও কেন ঘোরালো হল সমস্যা? নানা অজানা তথ্য

সে সময় নাকি তাঁকে বারবার নিষেধ করেছিলেন তৎকালীন বিসিসিআই সভাপতি জগমোহন ডালমিয়া। তিনি বলেছিলেন, চ্যাপেল জটিলতাপূর্ণ, তাঁর সঙ্গে সৌরভের ব্যক্তিত্বের সংঘাত হবে।

  কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেটকে কী দিয়েছেন তা নতুন করে বলার নেই। কিন্তু তাঁর বর্ণাঢ্য কেরিয়ারে কাঁটা হয়ে তীব্রভাবে বিঁধেছিলেন গ্রেগ চ্যাপেল। সৌরভ প্রকাশ্যে দাবি করেন, গ্রেগের জন্যই ভারতীয় দল থেকে বাদ পড়তে হয় তাঁকে, চূড়ান্ত অবিচারের শিকার হতে হয়। সে সময়টা তাঁর ক্রিকেট কেরিয়ারের সব থেকে খারাপ অধ্যায়। সেটা ২০০৩। ব্রিসবেনে ১৪৪ করে বিশ্ব ক্রিকেটকে সৌরভ বুঝিয়ে দেন, স্টিভ ওর অপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে তিনিই একমাত্র মুখের মত জবাব দিতে পারেন। তার মাসছয়েক আগে প্রদীপ জ্বালানোর আগে সলতে পাকানোর মত সৌরভ হাজির হয়েছিলেন অস্ট্রেলিয়ায়, রেইকি ভিজিট করতে। বুঝতে চেয়েছিলেন, টিম ইন্ডিয়ার সফরের সময় ক্রিজে কেমন বাউন্স থাকবে, ফিল্ডিং প্লেসমেন্টই বা কেমন হওয়া উচিত। সেই প্রস্তুতিতে তাঁকে সাহায্য করেন গ্রেগ চ্যাপেল। সৌরভও ফিরিয়ে দেননি, গ্রেগ তখন আর্থিক সঙ্কটে ছিলেন, মায়ের ক্যানসারের চিকিৎসা চলছিল। শোনা যায়, সৌরভ তখন আর্থিক সাহায্যও করেন তাঁকে। সে সময় থেকে সৌরভ-গ্রেগ বন্ধুত্ব গাঢ় হয়, সৌরভ ঠিক করেন, জন রাইটের চুক্তির সময়সীমা শেষ হলে কোচ হিসেবে চ্যাপেলকে আনবেন তিনি। সে সময় নাকি তাঁকে বারবার নিষেধ করেছিলেন তৎকালীন বিসিসিআই সভাপতি জগমোহন ডালমিয়া। তিনি বলেছিলেন, চ্যাপেল জটিলতাপূর্ণ, তাঁর সঙ্গে সৌরভের ব্যক্তিত্বের সংঘাত হবে। কিন্তু মহারাজ তা মানতে রাজি হননি। তিনি গ্রেগকে নিয়ে আসেন কিন্তু এসেই গ্রেগ স্বমূর্তি ধরেন। সিনিয়রদের ম্যানেজ করতে পারেননি, যুবরাজ সিংহ, হরভজন সিংহরাও তাঁর কাজের ধরনে ক্ষুব্ধ হয়ে ওঠেন। সে সময় সৌরভ, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলের মত সিনিয়র ক্রিকেটারদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, জুনিয়র যুবরাজ, জাহির খান, হরভজনরাও টিম ইন্ডিয়ার সেই সংস্কৃতিতে অভ্যস্ত ছিলেন। কিন্তু গ্রেগ এসে শুরু করেন লবিবাজি, খারাপ হতে থাকে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স। জন রাইট চলে যাওয়ার পর মনে করা হয়েছিল গ্রেগ ভারতীয় ক্রিকেটকে উপকৃত করবেন। কিন্তু প্রকৃতপক্ষে তাঁর উদ্দেশ্য ছিল কর্তৃত্ব করা। অস্ট্রেলীয় সংস্কৃতি আমদানি করতে গিয়ে তিনি ভারতীয় ক্রিকেটকে খাদের কিনারায় ঠেলে দেন। ভারতীয় খেলোয়াড়রা তা মানতে পারেননি। এরই মধ্যে প্রকাশ্যে আসে বিসিসিআইকে লেখা গ্রেগের সেই বিস্ফোরক চিঠি, সৌরভ আনফিট, মানসিকতা নেতিবাচক, চোটের ভান করেন। সৌরভ নিজেই জানিয়েছেন, তাঁর কেরিয়ারে সেটাই বৃহত্তম সেটব্যাক। ২০০৩-এ একটুর জন্য বিশ্বকাপ হারানোর পর তিনি তখন দেশকে ২০০৭-এর বিশ্বকাপ এনে দেওয়ার স্বপ্ন দেখছিলেন। কিন্তু জিম্বাবোয়ে সিরিজ জিতে দেশে ফেরার পর আচমকা টিম থেকেই বাদ দেওয়া হয় তাঁকে। দীর্ঘ লড়াই করে দলে ফেরেন সৌরভ, দক্ষিণ আফ্রিকায় ম্যান অফ দ্য সিরিজ হয়ে টিমে আবার জায়গা পাকা করেন। কিন্তু ফিরে আসেনি অধিনায়কত্ব। সৌরভ-গ্রেগ সম্পর্কও আর জোড়া লাগেনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games: বক্সিংয়ে আসতে পারে ১০ সোনা, কমনওয়েলথ গেমসে আজ ভারতীয় অ্যাথলিটদের ম্যাচ কখন?
বক্সিংয়ে আসতে পারে ১০ সোনা, কমনওয়েলথ গেমসে আজ ভারতীয় অ্যাথলিটদের ম্যাচ কখন?
Commonwealth Games 2026: সাত মাস আগেই স্ট্রোক হয়ে মারা গিয়েছিলেন বাবা, জুডোয় সোনা জিতে ইতিহাস গড়লেন অস্মিতা
সাত মাস আগেই স্ট্রোক হয়ে মারা গিয়েছিলেন বাবা, জুডোয় সোনা জিতে ইতিহাস গড়লেন অস্মিতা
R Ashwin: ৪ বছর কোনও ওয়ান ডে ম্যাচ খেলেননি, বিশ্বকাপের ভারতীয় দলে রাখার পরামর্শ অশ্বিনের! জোর চর্চা
৪ বছর কোনও ওয়ান ডে ম্যাচ খেলেননি, বিশ্বকাপের ভারতীয় দলে রাখার পরামর্শ অশ্বিনের! জোর চর্চা
Commonwealth Games 2026: করছেন পিএইচডি, রয়েছে ৩ বছরের ছোট্ট ছেলে, কমনওয়েলথে ব্রোঞ্জ জিতে নজির সীমা কালিরামনার
করছেন পিএইচডি, রয়েছে ৩ বছরের ছোট্ট ছেলে, কমনওয়েলথে ব্রোঞ্জ জিতে নজির সীমা কালিরামনার

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget