এক্সপ্লোর

অলিম্পিকে শুভেচ্ছা দূত বিতর্কে সলমনের পাশে সৌরভ

  কলকাতা: ভারতের অলিম্পিক দলের শুভেচ্ছা দূত হিসেবে সলমনের নিয়োগ ঘিরে বিতর্ক বেশ জোরাল আকার ধারণ করেছে। মিলখা সিংহ, যোগেশ্বর দত্ত ও গৌতম গম্ভীরের মতো ক্রীড়াব্যক্তিত্ব এই সিদ্ধান্তের সমালোচনায় সরব হয়েছেন। চলতি বিতর্কে কিন্তু বলিউডের দাবাং খানের পাশেই দাঁড়ালেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, ভারতের অলিম্পিক দল আরও বেশি প্রচারের আলোয় এলে বা গ্ল্যামার মিশলে ক্ষতি তো কিছুই নেই। সলমন ভারতের অলিম্পিক দলের প্রচার ও গ্ল্যামারের মিশেল-দুটোই সলমনের হাত ধরে আসতে পারে বলে মন্তব্য করেছেন সৌরভ। এই বিতর্ক নিয়ে প্রথমবার মন্তব্য করতে গিয়ে সৌরভ বলেছেন, সলমন যে জনপ্রিয় তা কেউ অস্বীকার করতে পারেন না। রিও অলিম্পিকে ভারতীয় প্রতিযোগীদের সম্পর্কে অনেক বেশি আগ্রহ বাড়াতে পারবেন তিনি। সলমন একজন এন্টারটেইনার। ওকে দূত হিসেবে নিয়োগের সিদ্ধান্তে কোনও ভুল নেই। সৌরভ আরও বলেছেন, আরও দূত তো নিয়োগ করাই যেতে পারে। কোথাও কি লেখা আছে যে, একজনই দূত হবেন। সৌরভ বলেছেন, অনেক ক্রীড়াবিদ রয়েছেন, যাঁরা আমাদের দেশকে গৌরবান্বিত করেছেন। তাঁরা সলমনের সঙ্গে জুটি বাঁধতে পারেন। এক্ষেত্রে আরও কয়েকজন দূত নিয়োগ হলে কিছু ক্ষতি নেই। তাঁরা সলমনের সঙ্গে হাত মিলিয়ে গ্ল্যামার-বিনোদন-খেলার মিশেল ঘটাতে পারবেন। আমাদের দেশে কয়েকজন কিংবদন্তী রয়েছেন যাঁদের এতে সামিল করা যায়। সলমনকে শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত যে আদৌ অযৌক্তিক নয়, তা তুলে ধরতে গিয়ে সৌরভ বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে বিনোদন জগতের তারকাদের উপস্থিতির উদাহরণ টেনেছেন। সলমন খানকে ঘিরে এই বিতর্ক খুব শীঘ্রই থিতিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন আইএসএল-এ আটলেটিকো ডি কলকাতা দলের সহ-মালিক সৌরভ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget