এক্সপ্লোর

Rafael Nadal Retirement: ২২ গ্র্যান্ডস্লাম ঝুলিতে নিয়েই থামার সিদ্ধান্ত, টেনিসকে বিদায় জানালেন নাদাল

Rafael Nadal: গত দুটো মরশুমে টানা চোটের জন্য ভুগতে হয়েছে নাদালকে। গত বছরই জানিয়ে দিয়েছিলেন যে এই মরশুমের শেষেই হয়ত টেনিসকে বিদায় জানাতে পারেন।

মাদ্রিদ: টেনিসকে বিদায় জানালেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। চলতি মরশুমের শেষেই টেনিসকে বিদায় জানাতে চলেছেন স্প্যানিশ টেনিস মায়েস্ত্রো। আগামী মাসে স্পেনের হয়ে ডেভিস কাপের (Davis Cup 2024) ফাইনালে শেষবার টেনিস কোর্টে খেলতে নামবেন ৩৮ বছরের এই কিংবদন্তি টেনিস তারকা। মালাগায় হতে চলা এই ম্য়াচেই শেষবার খেলতে দেখা যাবে নাদালকে। গত দুটো মরশুমে টানা চোটের জন্য ভুগতে হয়েছে নাদালকে। গত বছরই জানিয়ে দিয়েছিলেন যে এই মরশুমের শেষেই হয়ত টেনিসকে বিদায় জানাতে পারেন। সেই সিদ্ধান্তেই বহাল থাকলেন।

গত মঙ্গলবার ভিডিও বার্তায় নাদাল জানিয়েছেন, ''আমি সবাইকে জানাতে চাই যে আমি পেশাদার টেনিসকে বিদায় জানাতে চলেছি। সময়ের সঙ্গে সঙ্গে গত দুটো বছর আমার খুবই খারাপ কেটেছে। আমার মনে হয় না আমি আর খেলা চালিয়ে যেতে পারব এত প্রতিকূলতা নিয়ে। আমি গত দুটো বছরে টানা চোট পেয়েছি আর ছিটকে গিয়েছি বারবার। এভাবে খেলা চালিয়ে যাওয়া কোনওভাবেই সম্ভব নয়।'' 

এখনও পর্যন্ত নাদালের ঝুলিতে রয়েছে ২২ গ্র্যান্ডস্লাম। নোভাক জকোভিচের পর তিনিই দ্বিতীয় সর্বাধিক গ্র্যান্ডস্লামের মালিক। ক্লে কোর্টের সম্রাট মানা হয় নাদালকে। ফরাসি ওপেনে সিঙ্গলস ১৪ বার জিতেছেন। ৪ বার যুক্তরাষ্ট্র ওপেন জিতেছেন। দুবার করে অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন জিতেছেন। নাদালের ঝুলিতে আরও রয়েছে অলিম্পিক্স সিঙ্গলস ও ডাবলস সোনা। স্পেনকে ২০১৯ সালে ডেভিস কাপ জেতাতে নাদালের ভূমিকা ছিল অপরিহার্য। 

২০০১ সাল থেকে পেশাদার টেনিস খেলা শুরু করার পর রজার ফেডেরারের পাশাপাশি আধুনিক টেনিসের অন্যতম কিংবদন্তি হয়ে উঠেছিলেন। তিনি বলেন, ''ছোট থেকে এই একটা খেলাই ভালবেসেছি। সবসময়ই কোর্টে নামতে আমার বরাবর ভাল লাগত। এতদিন ধরে খেলব ভাবিনি। তবে আমি যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি সাফল্য পেয়েছি। নিজের শেষ প্রতিযোগিতা যে নিজের দেশে খেলব, দেশের হয়ে খেলব, তাতে আমি খুব খুশি।'' 

কিছুদিন আগেই প্যারিস অলিম্পিক্সে নোভাক জকোভিচের সঙ্গে কঠিন লড়াই শেষে হারতে হয়েছিল নাদালকে। ব্রিসবেনে ফিরে আসার পর ফের চোট সমস্যায় ভোগেন। অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে যান তিনি। তবুও চেষ্টা করছিলেন যদি ফিরে আসা যায় চোট সারিয়ে। কিন্তু আর পারলেন না। 

আরও পড়ুন: রাজনৈতিক অস্থিরতায় চুপ থাকায় চাইলেন ক্ষমা, শেষলগ্নে দেশবাসীর কাছে বিশেষ অনুরোধও করলেন ক্রিকেটার শাকিব

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina vs Spain: হচ্ছে না মেসি বনাম লামিনের লড়াই, পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতিতে বাতিল হল ফাইনালিসিমা
হচ্ছে না মেসি বনাম লামিনের লড়াই, পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতিতে বাতিল হল ফাইনালিসিমা
KKR 2026: ক্রাচ নিয়ে হাঁটছেন দলের অন্যতম সেরা বোলিং অস্ত্র! আইপিএলের আগে শাহরুখের কেকেআরে উদ্বেগ
ক্রাচ নিয়ে হাঁটছেন দলের অন্যতম সেরা বোলিং অস্ত্র! আইপিএলের আগে শাহরুখের কেকেআরে উদ্বেগ
Bangladesh vs Pakistan: 'এবার কি আইসিসি ট্রফি চুরি করে নিয়ে আসবে?’ বাংলাদেশের কাছে হারের পরেই শাহিনদের আক্রমণ আকমলের
'এবার কি আইসিসি ট্রফি চুরি করে নিয়ে আসবে?’ বাংলাদেশের কাছে হারের পরেই শাহিনদের আক্রমণ আকমলের
IPL 2026: আইপিএলের উদ্বোধন নিয়ে জট কাটল, কোথায় হচ্ছে অনুষ্ঠান, কোহলিদের প্রথম ম্যাচ?
আইপিএলের উদ্বোধন নিয়ে জট কাটল, কোথায় হচ্ছে অনুষ্ঠান, কোহলিদের প্রথম ম্যাচ?

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
India Post : ২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
FD VS Share Market : শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
Embed widget