এক্সপ্লোর

Sports Highlights: ছয় ম্যাচ পরে বাংলাদেশের জয়, আফগান শিবিরে সচিন, এক নজরে খেলার সারাদিনের সেরা খবরগুলি

Top Sports News: খেলার সারাদিনের সেরা খবরগুলি এক নজরে

কলকাতা: শ্রীলঙ্কাকে হাড্ডাহাড্ডি ম্যাচে হারিয়ে ছয় হারের পর চলতি বিশ্বকাপে জয়ের সরণিতে ফিরল বাংলাদেশ। ওয়াংখেড়েতে আফগানিস্তান দলের সঙ্গে দেখা করলেন সচিন তেন্ডুলকর। এক নজরে খেলার সব খবর।

ছয় ম্যাচ পর বাংলাদেশের জয়

অরুণ জেটলি স্টেডিয়ামে বিশ্বকাপের (ODI World Cup 2023) নাটকীয় ম্যাচে দুরন্ত জয় পেল বাংলাদেশ ক্রিকেট দল। ২৮০ রান তাড়া করতে নেমে ৫৩ বল বাকি থাকতেই তিন উইকেটে জয় ছিনিয়ে নিল ওপার বাংলার দল। সৌজন্যে অধিনায়ক শাকিব আল হাসান এবং তরুণ তুর্কি নাজমুল হোসেন শান্ত। দুইজনেই ব্যক্তিগত শতরান হাতছাড়া করলেও, তৃতীয় উইকেটে ১৬৯ রানের পার্টনারশিপে বাংলাদেশকে জয় দেন তাঁরা। 

আফগান শিবিরে সচিন

চলতি বিশ্বকাপে (ODI World Cup 2023) দুরন্ত ছন্দে রয়েছে আফগানিস্তান (Afghanistan Cricket Team)। ইতিমধ্যেই বিগত পাঁচ ম্যাচের মধ্যে চার ম্যাচ জিতে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছনোর দৌড়ে রয়েছেন আফগানরা। মঙ্গলবার, ৭ নভেম্বর আফগানিস্তান ওয়াংখেড়ের মাঠে নাগাড়ে পাঁচ ম্যাচ জয়ী অস্ট্রেলিয়ার (Afghanistan vs Australia) বিরুদ্ধে মাঠে নামবে। সেমির দৌড়ে থাকা দুই দলের মধ্যে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্ণ সম্ভাবনা রয়েছে। সেই ম্যাচের আগেই আফগান শিবিরে হাজির সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)।

সচিনের সঙ্গে দেখা করার পাশাপাশি ছবিও তোলেন আফগানিস্তানের সকল ক্রিকেটাররা। আফগানিস্তানের দুরন্ত বিশ্বকাপের জন্য তাঁদের শুভেচ্ছা জানিয়ে সচিন সেমিফাইনালে পৌঁছনোর লড়াইয়ের জন্যও আফগানদের উদ্বুদ্ধ করেন। তাঁর সঙ্গে সাক্ষাতের পর স্বাভাবিকভাবে আপ্লুত আফগানিস্তানের মহাতারকা রশিদ খান (Rashid Khan)। সচিনের সঙ্গে দেখা হওয়াটা তাঁর কাছে অনেকটা স্বপ্ন সত্যি হওয়ার মতোই।

ইতিহাসে প্রথম

বিশ্বকাপে (ODI World Cup) বেনজির ঘটনা। নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টাইমড আউট হয়ে গেলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ় (Angelo Mathews)। যা নিয়ে শোরগোল পড়ে গেল বিশ্বকাপে। সেই সঙ্গে তুমুল সমালোচনায় বিদ্ধ বাংলাদেশ ক্রিকেট দল। প্রশ্ন উঠে গেল শাকিব আল হাসানদের খেলোয়াড়সুলভ মনোভাব নিয়েও।
 
ঘটনাটি শ্রীলঙ্কা ইনিংসের ২৫তম ওভারের। বল করছিলেন শাকিব নিজেই। তাঁর ওভারের দ্বিতীয় বলে মাহমাদুল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাদিরা সমরবিক্রমা। তারপর ক্রিজে নামেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ়। কিন্তু তাঁর নামতে সামান্য দেরি হয়। ক্রিকেটের নিয়ম অনুযায়ী, কোনও ব্যাটার আউট হওয়ার পর নতুন ব্যাটারকে ২ মিনিটের মধ্যে ক্রিজে নামতে হবে। তা নাহলে টাইমড আউটের আবেদন করতে পারে ফিল্ডিং দল। কিন্তু সমরবিক্রমা আউট হওয়ার পর ম্যাথিউজ় সেই সময়ের মধ্যে নামেননি। ক্রিজে যাওয়ার আগেই তাঁকে অন্য একটি হেলমেট চাইতে দেখা যায়। যে কারণে টাইমড আউটের আবেদন করেন শাকিব-সহ বাংলাদেশের ক্রিকেটারেরা। আম্পায়াররা নিয়ম মেনে আউটের আবেদনে সাড়া দেন। আউট হয়ে যান ম্যাথিউজ়।

কলকাতা ছাড়ল ভারত

সোমবার দুপুরের বিমানে কলকাতা ছাড়ছেন রোহিত শর্মারা। পরের গন্তব্য় বেঙ্গালুরু। যেখানে ১২ নভেম্বর কালীপুজোর দিন ভারতের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। গ্রুপ পর্বের শেষ ম্যাচ কার্যত নিয়মরক্ষার। কারণ, সেমিফাইনালের টিকিট আগেই কনফার্ম করে ফেলেছে ভারতীয় দল। আট ম্যাচে আট জয়। ১৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ভারত। শেষ ম্যাচে হারলেও, পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা নিশ্চিত রোহিতদের। আত্মবিশ্বাসে ফুটছে ভারতীয় শিবির। মনোবলের তুঙ্গে থেকেই কলকাতা ছাড়লেন ভারতীয় ক্রিকেটারেরা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ম্যাথিউজ় নন, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে টাইমড আউট হতেন সৌরভ, অল্পের জন্য রক্ষা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP Live TV
ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Indigo Share Price : আজও ধস ইন্ডিগোর শেয়ারে, দাম পড়ল ৭%, স্পাইসজেটের শেয়ারে ১২ শতাংশ বৃদ্ধি
আজও ধস ইন্ডিগোর শেয়ারে, দাম পড়ল ৭%, স্পাইসজেটের শেয়ারে ১২ শতাংশ বৃদ্ধি
SIP Calculator : আপনিও ১০ বছরে পেতে পারেন ১ কোটি টাকা, মাসে কত বিনিয়োগ করতে হবে জানেন ? 
আপনিও ১০ বছরে পেতে পারেন ১ কোটি টাকা, মাসে কত বিনিয়োগ করতে হবে জানেন ? 
Indigo Crisis : শয়ে শয়ে উড়ান বাতিলে যাত্রী হয়রানি, ইন্ডিগোর ম্য়ানেজারকে শো-কজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে দিতে হবে জবাব
শয়ে শয়ে উড়ান বাতিলে যাত্রী হয়রানি, ইন্ডিগোর ম্য়ানেজারকে শো-কজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে দিতে হবে জবাব
IndiGo Crisis: ইন্ডিগো সংকটের ফল ! বিমানযাত্রীদের জন্য ভাড়া বেঁধে দিল সরকার, কত পড়বে টিকিটের দাম ?
ইন্ডিগো সংকটের ফল ! বিমানযাত্রীদের জন্য ভাড়া বেঁধে দিল সরকার, কত পড়বে টিকিটের দাম ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৮.১২.২০২৫)পর্ব২: সংসদে প্রধানমন্ত্রীর মুখে 'বঙ্কিমদা,' আপত্তি জানালেন সৌগত, 'বাবু'-তে ফিরলেন মোদি
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৮.১২.২০২৫)পর্ব ১: ভোটযুদ্ধের আগে 'ধর্মযুদ্ধের' আঁচে ফুটছে রাজনীতি! হুমায়ুনের 'বাবরি'র জন্য ৪৮ ঘণ্টায় জমা আড়াই কোটি
Humayun Kabir : 'বাবরি নিয়ে আবেগ রয়েছে, ওয়াকফ নিয়ে ক্ষোভ', মন্তব্য ডেবরার TMC বিধায়ক হুমায়ুন কবীরের
Babri Masjid : 'বাবরি' নিয়ে এক হুমায়ুনের পাশে আরেক হুমায়ুন! মুখ খুললেন ডেবরার তৃণমূল বিধায়ক
Babri Masjid : মুর্শিদাবাদে হুমায়ুন কবীরের প্রস্তাবিত মসজিদের জন্য অনুদানের পাহাড় ! Humayun Kabir

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Indigo Share Price : আজও ধস ইন্ডিগোর শেয়ারে, দাম পড়ল ৭%, স্পাইসজেটের শেয়ারে ১২ শতাংশ বৃদ্ধি
আজও ধস ইন্ডিগোর শেয়ারে, দাম পড়ল ৭%, স্পাইসজেটের শেয়ারে ১২ শতাংশ বৃদ্ধি
SIP Calculator : আপনিও ১০ বছরে পেতে পারেন ১ কোটি টাকা, মাসে কত বিনিয়োগ করতে হবে জানেন ? 
আপনিও ১০ বছরে পেতে পারেন ১ কোটি টাকা, মাসে কত বিনিয়োগ করতে হবে জানেন ? 
Indigo Crisis : শয়ে শয়ে উড়ান বাতিলে যাত্রী হয়রানি, ইন্ডিগোর ম্য়ানেজারকে শো-কজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে দিতে হবে জবাব
শয়ে শয়ে উড়ান বাতিলে যাত্রী হয়রানি, ইন্ডিগোর ম্য়ানেজারকে শো-কজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে দিতে হবে জবাব
IndiGo Crisis: ইন্ডিগো সংকটের ফল ! বিমানযাত্রীদের জন্য ভাড়া বেঁধে দিল সরকার, কত পড়বে টিকিটের দাম ?
ইন্ডিগো সংকটের ফল ! বিমানযাত্রীদের জন্য ভাড়া বেঁধে দিল সরকার, কত পড়বে টিকিটের দাম ?
Goa Nightclub Fire : গোয়ার নাইটক্লাবে ভয়াবহ আগুন, প্রধানমন্ত্রী মোদি করলেন এই ঘোষণা
গোয়ার নাইটক্লাবে ভয়াবহ আগুন, প্রধানমন্ত্রী মোদি করলেন এই ঘোষণা
Zero Balance Accounts : জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট থাকলে আপনার জন্য সুখবর, RBI করেছে নতুন ঘোষণা
জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট থাকলে আপনার জন্য সুখবর, RBI করেছে নতুন ঘোষণা
Indigo Flight Crisis: কলকাতা বিমানবন্দর থেকে বাতিল ইন্ডিগোর ৭৬টি উড়ান ! আজও চরম দুর্ভোগে যাত্রীরা
কলকাতা বিমানবন্দর থেকে বাতিল ইন্ডিগোর ৭৬টি উড়ান ! আজও চরম দুর্ভোগে যাত্রীরা
Rupee Record Fall : রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
Embed widget