এক্সপ্লোর

টানা হোটেলবন্দি থাকা অসহ্য, পাকিস্তানে নিরাপত্তার বাড়াবাড়ি নিয়ে অসন্তুষ্ট শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান

২০০৯ সালে টিম বাসে জঙ্গি হামলার এক দশক পর সম্প্রতি পাকিস্তান সফরে যায় শ্রীলঙ্কা।

কলম্বো: পাকিস্তানে সীমিত ওভারের সিরিজের জন্য দল পাঠালেও, ভবিষ্যতে টেস্ট সফরের জন্য দল পাঠাবে কি না, সেটা নিয়ে সংশয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। কারণ, পাকিস্তানে নিরাপত্তার বাড়াবাড়ি অসহ্য লাগছিল বলে জানিয়েছেন খোদ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা। তাঁর মন্তব্য, পাকিস্তান সফরে টেস্ট দল পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের সঙ্গে কথা বলতে হবে। ২০০৯ সালে টিম বাসে জঙ্গি হামলার এক দশক পর সম্প্রতি পাকিস্তান সফরে যায় শ্রীলঙ্কা। একদিনের সিরিজে ০-২ হেরে গেলেও, টি-২০ সিরিজ ৩-০ জিতেছে শ্রীলঙ্কা দল। এই সফরের বিষয়ে শ্রীলঙ্কার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সিলভা বলেছেন, ‘খেলোয়াড়দের হোটেলবন্দি অবস্থায় থাকতে হয়েছিল। তিন-চারদিন হোটেলে থেকে আমারই অসহ্য লাগছিল। টেস্ট সিরিজে এর কী প্রভাব পড়বে, সে বিষয়ে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সঙ্গে কথা বলতে হবে। দল পাঠানোয় শ্রীলঙ্কার কাছে কৃতজ্ঞ পাকিস্তান। কিন্তু টেস্ট দল পাঠানোর আগে আমাদের দেখতে হবে, খেলোয়াড়দের পক্ষে টানা পাঁচদিন হোটেলবন্দি হয়ে থাকা সম্ভব কি না।’ পাকিস্তানে নিরাপত্তার বাড়াবাড়ি নিয়ে অসন্তোষ প্রকাশ করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি আরও বলেছেন, ‘পাকিস্তানে আধঘণ্টা রাস্তা বন্ধ থাকত। আমাদের সেই সময় যেতে দেওয়া হত না। এই অবস্থায় থাকা মানসিকভাবে কষ্টকর। পাকিস্তান সবসময় আমাদের সাহায্য করেছে। সেই কারণে আমরা ওদের কাছে ঋণী। পাকিস্তানের স্বার্থে আমরা নিরাপত্তার বাড়াবাড়ি সহ্য করেছি। কিন্তু আমরা এটা কতদূর পর্যন্ত মেনে নিতে পারি? পাকিস্তান সফরে শ্রীলঙ্কার ক্রিকেটারদের সঙ্গে স্ত্রীরা না যাওয়ায় দলগত সংহতি ছিল। অতিরিক্ত স্বাধীনতা খেলোয়াড়দের পক্ষে ভাল নয়। তবে ওদেরও কিছু স্বাভাবিক চাহিদা থাকে। ওদের বাইরে খেতে যাওয়া, কেনাকাটা করার দরকার হয়। ওরা ঘরে বসে থাকতে পারে না। বাইরে বেরিয়ে পৃথিবীটা দেখা দরকার। তাই ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে হবে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: এম্বোলোকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর ক্ষেত্রে কোথায় ভুল ছিল রেফারির? কী বলছে নিয়ম?
এম্বোলোকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর ক্ষেত্রে কোথায় ভুল ছিল রেফারির? কী বলছে নিয়ম?
Indian Cricket Team: সাম্প্রতিক সময়ে দেশের সেরা টি-টোয়েন্টি স্পিনারই দলে নেই কেন? প্রশ্নের মুখে নির্বাচকরা
সাম্প্রতিক সময়ে দেশের সেরা টি-টোয়েন্টি স্পিনারই দলে নেই কেন? প্রশ্নের মুখে নির্বাচকরা
Kolkata Knight Riders: ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
FIFA World Cup 2026: কথা রাখলেন কুকুরেয়া, বিশ্বকাপ জিতে করালেন স্পেন কোচ দে লা ফুয়েন্তের ট্যাটু
কথা রাখলেন কুকুরেয়া, বিশ্বকাপ জিতে করালেন স্পেন কোচ দে লা ফুয়েন্তের ট্যাটু

ভিডিও

Lok Sabha Monsoon Session |
Birbhum News | শুধু বিপুল নগদ নয়, মিলেছে টাকা গোনার মেশিনও! বীরভূমে এ কী কাণ্ড?
Madan Mitra | কীসের বিনিময়ে পুর-নিয়োগে সুপারিশ? তদন্তকারীদের স্ক্যানারে সুজিতের পর মদন
Weather Update Today | দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত ডেডলাইন, উত্তরবঙ্গে উলটপুরাণ! দেখে নিন আবহাওয়ার আপডেট
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget