এক্সপ্লোর

Suranga Lakmal Retirement: ভারত সফরের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন সুরঙ্গা লাকমল

Suranga Lakmal Retirement: এরপরই ক্রিকেটের সবরকম ফর্ম্যাট থেকে সরে দাঁড়াবেন লাকমল। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছে সেই বিষয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েও দিয়েছেন তিনি।

কলম্বো: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন সুরঙ্গা লাকমল। চলতি মাসের শেষের দিকে ভারত সফরে আসতে চলেছে তারকা লঙ্কা পেসার। এরপরই ক্রিকেটের সবরকম ফর্ম্যাট থেকে সরে দাঁড়াবেন লাকমল। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছে সেই বিষয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েও দিয়েছেন তিনি। এক বিবৃতিতে লাকমল জানিয়েছেন, ''শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমার ওপর এতগুলো বছর ধরে তাঁরা ভরসা করেছে। আমাকে আমার দেশের হয়ে খেলার সুযোগ করে দিয়েছে তারা। আমার কাছে ভীষণ সম্মানের ব্য়াপার এটা। কোনওরকম আক্ষেপ নেই আমার মনে আর। কোচ, প্লেয়ার, সাপাের্ট স্টাফ প্রত্যেকের প্রতি সম্মান রেখেই আমি আমার ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছি।''

এদিকে, লঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ''লাকমলের ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমরা। ভারত সফরে দেশের জার্সিতে ওকে আমরা খেলতে দেখতে চাই। নির্বাচকরা যদি ভারত সফরে ওকে সুযোগ দেয়, তাহলে আশা করি ও ভাল পারফর্মও করবে।''এদিকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পরই ২ বছরের জন্য ইংল্য়ান্ডের কাউন্টি ক্লাব ডার্বিশায়ারের সঙ্গে চুক্তি করেছেন প্রাক্তন লঙ্কা অধিনায়ক। এ ব্য়াপারে লাকমল বলেন, ''কাউন্টি ক্রিকেট এমন একটা প্ল্যাটফর্ম, যা আমি সবসময় খেলতে চেয়েছিলাম। তাই যখন আমার কাছে প্রস্তাব এল, আমি না করতে পারিনি। দেশের হয়ে খেলার অভিজ্ঞতা আশা করি কাউন্টিতে কাজে লাগবে। তরুণ বোলারদের সাহায্য করতে পারব আমি।''

ভারত সফরে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা (srilanka)। আর তার মধ্যে একটি ম্যাচ হবে দিন রাতে। অর্থাৎ গোলাপি বলের টেস্ট। বিসিসিআইয়ের এই ভাবনায় সিলমোহর দিয়ে দিলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (sourav ganguly)।

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ''শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের সব ভেনু নিয়ে এখনও আমাদের মধ্যে আলোচনা হয়নি। খুব তাড়তাড়িই সেই বিষয়ে জানানো হবে। কিন্তু হ্যাঁ, গোলাপি বলের টেস্ট হতে চলেছে বেঙ্গালুরুতে।'' এই নিয়ে তৃতীয়বার দেশের মাটিতে দিন রাতের টেস্ট আয়োজন করতে চলেছে বিসিসিআই। ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে প্রথমবার আয়োজিত হয়েছিল দিন রাতের টেস্ট। এরপর গত বছর ফেব্রুয়ারিতে আমদাবাদের ইংল্যান্ডের বিরুদ্ধে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget