এক্সপ্লোর

T20 World Cup: কামব্য়াক করেছিলেন গত বছর, ফের জাতীয় দলের থেকে হারিয়ে যেতে বসেছেন অশ্বিন

T20 World Cup 2022: এবার শুধু দ্বিতীয় স্পিনার হিসেবে কে সুযোগ পাবেন দলে, তা নিয়েই লড়াই। কিন্তু অশ্বিনের বদলে জাডেজার সুযোগ সবার আগে। কারণ জাডেজার ব্যাটিংয়ের হাতও রয়েছে। 

মুম্বই: আইপিএলে ধারাবাহিকভাবে খেলেন। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলে প্রত্য়াবর্তন করেছিলেন। কিন্তু এবার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলে হয়ত দেখা যাবে না রবিচন্দ্রন অশ্বিনকে। এই মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের স্পিন বিভাগে সবার আগে রয়েছেন যুজবেন্দ্র চাহাল। এবার শুধু দ্বিতীয় স্পিনার হিসেবে কে সুযোগ পাবেন দলে, তা নিয়েই লড়াই। কিন্তু অশ্বিনের বদলে জাডেজার সুযোগ সবার আগে। কারণ জাডেজার ব্যাটিংয়ের হাতও রয়েছে। 

বোর্ডের সূত্রে কী জানানো হয়েছে?

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাের্ড কর্তা জানিয়েছেন, ''এই মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলে দ্বিতীয় স্পিনার হিসেবে সুযোগ পাওয়ার লড়াইয়ে অনেকজন রয়েছে। কিন্তু আমরা একজন অলরাউন্ডার চাইছি স্কোয়াডে। এই পরিস্থিতিতে জাডেজা, হুডা অনেকেই রয়েছে যাঁরা অশ্বিনের আগে রয়েছে। তাই এই মুহূর্তে অশ্বিনকে সাদা বলের ফর্ম্য়াটের জন্য ভাবা হচ্ছে না।'' তিনি আরও বলেন, ''অশ্বিন আমাদের টেস্ট স্কোয়াডের একজন গুরুত্বপূর্ণ সদস্য। বিশেষ করে উপমহাদেশের উইকেটে। এটা পুরােটাই টিম ম্যানেজমেন্টের ওপর যে কীভাবে ওঁকে ব্যবহার করবে। কিন্তু জাডেজা যেভাবে এজবাস্টনে সেঞ্চুরি হাঁকিয়েছে, ওঁকে কখনওই উপেক্ষা করা যাবে না সীমিত ওভারে ফর্ম্যাট।''

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫১ ম্যাচ খেলেছেন। ঝুলিতে রয়েছে ৬১ উইকেট। ইকনমি ৬.৭৯। টি-টোয়েন্টিতে দেশের জার্সিতে চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি। একটা সময়ে তিনিই ছিলেন এই ফর্ম্য়াটে সর্বাধিক উইকেট শিকার। কিন্তু এবার তাঁকেও টপকে গিয়েছেন যুজবেন্দ্র চাহাল, যশপ্রীত বুমরা ও ভুবনেশ্বর কুমার তাঁকে টপকে গিয়েছেন। উল্লেখ্য, এজবাস্টন টেস্টে স্কোয়াডে থাকলেও প্রথম একাদশে সুযোগ পাননি অশ্বিন। 

গত কয়েক বছরে ভারতীয় দলে উঠে এসেছেন রবি বিষ্ণোইয়ের মতো স্পিনারও। রয়েছেন কুলদীপ যাদবও। আয়ারল্যান্ড সিরিজে সুযোগ পেলেও চোটের জন্য খেলতে পারেননি। কিন্তু আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে দারুণ পারফর্ম করেছেন কুলদীপ। ফলে বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পাওয়ার লড়াই বাড়বে বলাই যায়। 

আরও পড়ুন: করোনা থেকে মুক্তির পর প্রথমবার নেটে অনুশীলন রোহিতের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Bangldesh: বাংলাদেশ সফরে কি আদৌ যাবেন গিলরা? কেন্দ্রকে চিঠি পাঠাতে চলেছে বিসিসিআই
বাংলাদেশ সফরে কি আদৌ যাবেন গিলরা? কেন্দ্রকে চিঠি পাঠাতে চলেছে বিসিসিআই
Indian Cricket: ভারতীয় দল ও নির্বাচকদের সঙ্গে সমণ্বয়ের অভাব? বিতর্কে মুখ খুললেন ভি ভি এস লক্ষ্মণ, বললেন...
ভারতীয় দল ও নির্বাচকদের সঙ্গে সমণ্বয়ের অভাব? বিতর্কে মুখ খুললেন ভি ভি এস লক্ষ্মণ, বললেন...
India vs Sri Lanka: জাডেজার দিকে তাকিয়ে হেসে লুটোপুটি খাচ্ছেন গম্ভীর, কী এমন হল ভারতীয় ড্রেসিংরুমে?
জাডেজার দিকে তাকিয়ে হেসে লুটোপুটি খাচ্ছেন গম্ভীর, কী এমন হল ভারতীয় ড্রেসিংরুমে?
Lee On Sachin: সচিনকে সেরা ক্রিকেটার মানতে নারাজ, কাকে বেছে নিলেন ব্রেট লি?
সচিনকে সেরা ক্রিকেটার মানতে নারাজ, কাকে বেছে নিলেন ব্রেট লি?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget