এক্সপ্লোর

Subroto Cup: কবে থেকে শুরু হচ্ছে সুব্রত কাপ? জানা গেল দিনক্ষণ

Subroto Cup 2023: এই প্রথমবার দক্ষিণ ভারতে আয়োজিত হবে সুব্রত কাপ।

নয়াদিল্লি: ভারতের প্রাচীনতম আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট সুব্রত কাপ (Subroto Cup 2023)। এ বছরের ১৯ অক্টোবর থেকে শুরু হতে চলেছে সেই সুব্রত কাপের ৬২তম পর্ব। এই বছরই প্রথমবার দক্ষিণ ভারতে এই টুর্নামেন্ট খেলা হবে। নয়াদিল্লি ও গুরুগ্রামের পাশাপাশি আয়োজক শহর হিসাবে দায়িত্ব পেয়েছে বেঙ্গালুরুও।

সুব্রত মুখোপাধ্যায় স্পোর্টস এডুকেশন সোসাইটির সঙ্গে হাতে হাত মিলিয়ে ভারতীয় বায়ুসেনা এই টুর্নামেন্টের আয়োজন করে থাকে। ১৯৬০ সাল থেকে এই টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে। সুব্রত মুখোপাধ্যায়ের নাম অনুসারে এই টুর্নামেন্টের নামকরণ করা হয়। তিনি একদম প্রাথমিক স্তরে খেলার উন্নতি সাধন করার জন্যই এই টুর্নামেন্টটি আয়োজনের প্রস্তাব এনেছিলেন। তাই তাঁকে সম্মান জানিয়েই এই টুর্নামেন্টের নামকরণ সুব্রত কাপ করা হয়। এই প্রথমবার রাজধানীর পরিসরের বাইরে এই টুর্নামেন্টটি আয়োজিত হবে।

নয়াদিল্লিতে অনূর্ধ্ব ১৭ পুরুষ ও মহিলাদের ম্যাচগুলি আয়োজিত হবে। তবে অনূর্ধ্ব ১৪ সাব জুনিয়র বালকদের টুর্নামেন্টটি আয়োজিত হবে বেঙ্গালুরুতে। আম্বেদকর ফুটবল মাঠের পাশাপাশি তেজাস ফুটবল মাঠ, সুব্রত ফুটবল মাঠ এবং জি.ডি গোয়েঙ্কা স্কুল মাঠে এই ম্যাচগুলি আয়োজিত হবে। বেঙ্গালুরুতে এএসসি সেন্টার, এয়ার ফোর্স স্কুল, জালাহাল্লি এবং এয়ার ফোর্স স্কুলে খেলা হবে এই ম্যাচগুলি। দেশের ২৭টি রাজ্যের মোট ১০৯টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। এছাড়াও বাংলাদেশ, নেপালের দলগুলিও এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছে। ১৮০টিরও অধিক ম্যাচ আয়োজিত হবে এবারের সুব্রত কাপে।

জানুয়ারি মাসে আয়োজিত হতে চলেছে ঐতিহ্যপূর্ণ আইএফএ শিল্ড (IFA Shield)। ঐতিহ্যপূর্ণ  শতাব্দীপ্রাচীন আইএফএ শিল্ডে খেলতে দেখা যাবে পড়শি বাংলাদেশের বসুন্ধরা কিংস ও ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব কে। রবিবার ঢাকায় আইএফএ সচিব অনির্বাণ দত্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা চার বারের বিজয়ী বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান ও  বাংলাদেশ এর ফেডারেশন কাপ বিজয়ী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের  ডিরেক্টর আবু হাসান চৌধুরীর সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে প্রাথমিক আলোচনা করেন। দুজনেই তাদের সম্মতি জানিয়েছেন। আরও একটি ক্লাবের আসার সম্ভাবনা রয়েছে। নতুন বছরের শুরুতেই  এপার বাংলা ওপার বাংলা এক হয়ে যাবে এই আইএফএ শিল্ডে এবং ফুটবলে মেতে উঠবেন বাংলার ফুটবলপ্রেমীরা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: 'ফেরত দাও', অটোগ্রাফ দিলেও, অনুরাগীকে চকোলেট দিতে নারাজ ধোনি

সেরা শিরোনাম

Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Neymar Announces Retirement : 'আমি চেষ্টা করে গেছি, কিন্তু এবার শেষ', আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা নেমারের
'আমি চেষ্টা করে গেছি, কিন্তু এবার শেষ', আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা নেমারের
Brazil vs Norway: নেমার-অস্ত্র প্রয়োগ করেও হল না রক্ষা, হালান্ডের জোড়া গোলে ব্রাজিলের বিদায় ঘটিয়ে দিল নরওয়ে
নেমার-অস্ত্র প্রয়োগ করেও হল না রক্ষা, হালান্ডের জোড়া গোলে ব্রাজিলের বিদায় ঘটিয়ে দিল নরওয়ে

ভিডিও

Weather News: নিম্নচাপের জেরে আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনভর দফায় দফায় বৃষ্টি
Suvendu Adhikari: এবার কলেজে ছাত্রীদের ভর্তির হার বেড়েছে ২৬.৪৫%, তথ্য দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী
Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির বেদি ভাঙচুর ঘিরে উত্তাল রাজনীতি
TMC News: সোমবার Delhi-তে নির্বাচন কমিশনের মুখোমুখি হতে চলেছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল
Debraj Chakraborty: ক্ষমতার অপব্যবহার, স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র গড়েছেন দেবরাজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
FIFA World Cup: শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
Saptahik Rashifal : এ সপ্তাহে দারুণ অর্থলাভের যোগ এই রাশির, সাফল্যের স্বাদ; সমাজে সম্মান বাড়বে
এ সপ্তাহে দারুণ অর্থলাভের যোগ এই রাশির, সাফল্যের স্বাদ; সমাজে সম্মান বাড়বে
Baruipur News: বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
Kylian Mbappe: স্প্যানিশ অভিনেত্রীতে মজেছেন কিলিয়ান এমবাপে? ফ্রান্স অধিনায়কের সঙ্গে কার নাম জড়িয়েছে?
স্প্যানিশ অভিনেত্রীতে মজেছেন কিলিয়ান এমবাপে? ফ্রান্স অধিনায়কের সঙ্গে কার নাম জড়িয়েছে?
Daily Astrology: বিশেষ যোগে কিছু বিষয়ে সতর্ক থাকবেন, এছাড়া একগুচ্ছ ভাল খবরে দিন কাটবে কন্যা-কর্কট-সহ ৫ রাশির জাতকদের
বিশেষ যোগে কিছু বিষয়ে সতর্ক থাকবেন, এছাড়া একগুচ্ছ ভাল খবরে দিন কাটবে কন্যা-কর্কট-সহ ৫ রাশির জাতকদের
Embed widget