এক্সপ্লোর

MS Dhoni: 'ফেরত দাও', অটোগ্রাফ দিলেও, অনুরাগীকে চকোলেট দিতে নারাজ ধোনি

Mahendra Singh Dhoni: বর্তমানে যুক্তরাষ্ট্রেই ছুটি কাটাচ্ছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক

নিউ ইয়র্ক: বর্তমানে যুক্তরাষ্ট্রে নিজের ছুটি কাটাচ্ছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। দিনকয়েক আগেই তাঁকে যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গল্ফ খেলতে দেখা গিয়েছিল। যুক্তরাষ্ট্র ওপেনে কার্লোস আলকারাজ়ের ম্য়াচেও দর্শকাসনে উপস্থিত ছিলেন ধোনি। এবার ফের একবার তাঁর এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।

বিশ্বের যে প্রান্তেই যান না কেন, ধোনির জনপ্রিয়তা যে ঠিক কতটা, সেই বিষয়ে নতুন করে কিছু বলার নেই। তাঁকে দেখে তাই অট্রোগ্রাফ, সেলফি আবদার করাটাও খুবই স্বাভাবিক। যুক্তরাষ্ট্রেও ধোনিকে দেখেই তাঁকে ছোট ছোট ব্যাটে অটোগ্রাফ দেওয়ার আবদার করেন এক অনুরাগী। এতদূর পর্যন্ত ঠিকই ছিল। এরপরই সম্প্রতি ভাইরাল হওয়া সেই ভিডিওতে ধোনিকে বলতে শোনা যায়, 'আমার চকোলেট ফেরত দাও।'

 

ধোনির থেকে অটোগ্রাফ চাওয়া অনুরাগীর হাতে একটি বাক্স দেখা যায়। সম্ভবত সেটি ধোনিরই বাক্স ছিল যেটা তিনি অটোগ্রাফ দেওয়ার সময় তাঁকে ধরতে দিয়েছিলেন। কিন্তু সেই কথা হয়তো ভুলেই গিয়েছিলেন সেই অনুরাগী। তবে ধোনি নিজের চকোলেটের বাক্স ফেরত নিতে কিন্তু ভোলেননি। তাঁর এই ভিডিওটিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনরা বেশ কিছু মজার মজার কমেন্টও করেছে ওই ভিডিওর জবাবে।

 

 

 

 

 

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহুদিনই অবসর নিয়েছেন ধোনি। আইপিএল বাদে আর কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেটেই খেলেন না বিশ্বজয়ী ভারতীয় অধিনায়ক। তবে আইপিএল শুরু হতে এখনও খানিকটা সময় রয়েছে। তাই ফিটনেস বজায় রাখার চাপও খানিকটা কম। এর ফাঁকে খোশমেজাজেই ছুটি কাটাচ্ছেন মাহি। তাঁর চকোলেটপ্রীতি অবশ্য নতুন নয়। সম্প্রতি এক জিমে সতীর্থদের সঙ্গে কেক কাটতে এবং কেক খেতেও দেখা গিয়েছিল ধোনিকে। মাঠে গম্ভীর চেহারার ধোনি, মাঠের বাইরে যে বেশ মজাদার মানুষ, তা এই ভিডিওই প্রমাণ করে দেয়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: দ্রুততম জুটি হিসাবে ওয়ান ডে ক্রিকেটে পাঁচ হাজার রান করলেন রোহিত-বিরাট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget