এক্সপ্লোর

Sunil Gavaskar Birthday: ম্য়াচ খেলার মাঝেই আচমকা কেনই বা চুল কাটিয়েছিলেন গাওস্কর?

Sunil Gavaskar 75th Birthday: আসলে ঘটনাটি ১৯৭৪ সালের। অজিত ওয়াদেকরের নেতৃত্বাধীন ভারতীয় দল টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে উড়ে গিয়েছিল। সেই সময় বড় চুল রাখতেন সুনীল।

মুম্বই: তখনও সচিন, বিরাট, রোহিতরা ক্রিকেটে পা রাখেনি। ২২ গজের কিংবদন্তি হয়ে গিয়েছিলেন ততদিনে। সুনীল গাওস্কর। ভারতীয় ক্রিকেটের এক জীবন্ত কিংবদন্তি। টেস্ট কেরিয়ারের ৩৪ সেঞ্চুরির মালিক। যা প্রায় দু দশক ধরে সর্বাধিক সেঞ্চুরির তালিকায় শীর্ষে ছিল। ১০ হাজারের ওপর টেস্ট রান ঝুলিতে। আজ ৯ জুলাই সুনীল গাওস্করের জন্মদিন। আর জন্মদিনেই একটা অদ্ভুত তথ্য, যা অনেকেরই হয়ত অজানা, তা হলে মাঠে ম্য়াচ চলাকালিই নাকি একবার চুল কাটাতে চলে গিয়েছিলেন লিটল মাস্টার।

আসলে ঘটনাটি ১৯৭৪ সালের। অজিত ওয়াদেকরের নেতৃত্বাধীন ভারতীয় দল টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে উড়ে গিয়েছিল। সেই সময় বড় চুল রাখতেন সুনীল। ওল্ড ট্র্য়াফোর্ডে ম্য়াচ চলাকালিন তীব্র হাওয়া বইছিল। ফল বোলাররা যখন বল করতে আসছিলেন, সেই সময় চুল চোখের সামনে উড়ে এসে সমস্যা তৈরি করছিল। রাগে মাঠেই চুল কেটে ফেলার সিদ্ধান্ত নেন গাওস্কর। এই বিষয়ে কিছুদিন আগে ধারাভাষ্য দেওয়ার সময় মজা করে সানি বলেছিলেন, ''খুবই মজার ব্যাপার ছিল ওটা। সেইসময় আমি টুপি পরতাম না। এখনকার তুলনায় আমার চুল ছিল বেশ বড়। ঝোড়ো হাওয়ায় আমার চোখের সামনে চুল এসে পড়ছিল। তখনই আমি আম্পায়ার ডিকি বার্ডকে জিজ্ঞেস করি, ওঁর কাছে কাঁচি আছে কিনা। আছে, জানতে পেরেই ওঁকে বলি আমার চুল কেটে দিতে। ম্যাচ চলাকালীনই উনি আমার চুল কেটে ছোট করে দেন। বলের সেলাই অনেক সময় উঠে আসে বা বেরিয়ে পড়ে। তখন আম্পায়াররা কাঁচি দিয়ে ওই সুতো কেটে দেন। সেই কারণে আম্পায়ারদের কাছে যে কাঁচি থাকে, তা আমি ভালো করেই জানতাম। তাই ডিকির কাছে যাই।'' উল্লেখ্য, দেশের হয়ে ১২৫টি টেস্টে ৩৪ টি শতরান সহ ১০১২২ রান রয়েছে সুনীল গাওস্করের। এখনও পর্যন্ত বিশ্বের আর কোনও ক্রিকেটার খেলার মাঝে চুল কাটাননি।

ক্রিকেট ছাড়ার পর সুনীল গাওস্কর বর্তমানে দীর্ঘদিন ধরেই ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। বেশ জনপ্রিয় মুখ তিনি। সুনীলের ছেলে রোহন গাওস্করও দেশের জার্সিতে খেলেছেন। যদিও সুনীলের মত জনপ্রিয় হয়ে উঠতে পারেননি তিনি। রোহন বাংলার জার্সিতে ঘরোয়া ক্রিকেটে খেলেছিলেন। এরপর সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের ভারতীয় দলের অধিনায়ক থাকাকালিন রোহনের দেশের জার্সিতে অভিষেক হয়। 

আরও পড়ুন: রােহিতদের নতুন হেডস্যার, নাইট কোচ ও ক্যাপ্টেন হিসেবেও একের পর এক সাফল্য পেয়েছিলেন গম্ভীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget