এক্সপ্লোর

Gundappa Viswanath-Gavaskar Dance: অচেনা মেজাজে দুই কিংবদন্তি, গানের তালে কোমর দোলালেন গাওস্কর, গুণ্ডাপ্পা বিশ্বনাথ

Sunil Gavaskar-Gundappa Viswanath: গুণ্ডাপ্পা বিশ্বনাথের ছেলের বিয়েতেই সম্ভবত দুই কিংবদন্তিকে নাচতে দেখা গেল।

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের সর্বকালের সর্বসেরা ক্রিকেটারদের নাম বললে গুণ্ডাপ্পা বিশ্বনাথ (Gundappa Viswanath) এবং সুনীল গাওস্করের (Sunil Gavaskar) নাম অবশ্যই আসবে। দুই কিংবদন্তি ক্রিকেটারকে এবার সম্পূর্ণ অচেনা অবতারে দেখা গেল। যেখানে ক্রিকেটের ব্যাট, বল নয়, বরং গানের তালে কোমর দুলিয়ে নজর কাড়লেন দুইজনে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট নেটিজেনদের বেশ নজর কেড়েছে। সেই পোস্টে দুই ভিডিওর একটিতে বিশ্বনাথ এবং একটিতে সুনীল গাওস্করকে নাচতে দেখা গিয়েছে। যদিও এবিপি লাইভের তরফে এই ভিডিও-র সত্যতা যাচাই করে দেখা হয়নি। তবে শোনা যাচ্ছে গুণ্ডাপ্পা বিশ্বনাথের পুত্র দ্বৈবিক সদ্যই গ্রিসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। পরিবারের একদম গুটিকয়েকজনকে নিয়ে সেই অনুষ্ঠান সম্পূর্ণ হলেও, পরবর্তীতে বেঙ্গালুরুতে বর্ণাঢ্যভাবে বিয়ের রিসেপশন আয়োজিত হয়।

 

 

সেই রিসেপশনেই সম্ভবত এই ভিডিওটি তোলা হয়েছে। প্রসঙ্গত, গাওস্কর প্রাক্তন সতীর্থ হওয়ার পাশাপাশি গুণ্ডাপ্পা বিশ্বনাথের শ্যালকও বটে। তাই বিশ্বনাথের পরিবারিক অনুষ্ঠানে তাঁর থাকাটা খুবই স্বাভাবিক। এই দুই তারকার নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা বেশ পছন্দও করেছেন।

ধোনির নামে মন্দির

রবিবাসরীয় সন্ধেতে রাজস্থান রয়্যালসকে হারিয়ে আইপিএলের (IPL 2024) প্লে-অফের দৌড়ে একধাপ এগিয়ে গিয়েছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। ঘটনাক্রমে এ মরশুমে এটাই ছিল ঘরের মাঠে হলুদ ব্রিগেডে শেষ ম্যাচ। অনেকে আবার এটিকে চিপকের মাঠে মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) শেষ ম্যাচ বলেও দাবি করছেন। রাজস্থান-সিএসকে ম্যাচ শেষে আম্বাতি রায়াডুর (Ambati Rayudu) দাবি ধোনি চেন্নাইতে এতটাই জনপ্রিয় যে সেখানকার জনগণ তাঁর নামে মন্দির পর্যন্ত তৈরি করতে পারে।

স্টার স্পোর্টসকে ধোনির প্রাক্তন সতীর্থ তথা প্রাক্তন সিএসকে তারকা আম্বাতি রায়াডু বলেন, 'ওঁ চেন্নাইয়ের ভগবান এবং আমি নিশ্চত আসন্ন দিনে ওঁর নামে চেন্নাইতে মন্দির তৈরি হবেই। ওঁ দুই বিশ্বকাপ জিতিয়ে দেশবাসীকে অনেক আনন্দ দিয়েছেন এবং একাধিক আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিতেছেন। নিজের দলের খেলোয়াড়দের ওপর সবসময় আস্থা রাখে ওঁ। সিএসকে হোক বা দেশ, সবসময় যে দলেই খেলেছেন, সেই দলকেই সাফল্য এনে দিয়েছেন। ওঁ নিঃসন্দেহে একজন কিংবদন্তি, যাকে সবাই ভালবাসে, সকলে সম্মান করে। ওঁরা হয়তো মনে করছেন এটাই এই মাঠে ওঁর শেষ ম্যাচ।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: হাঁফ ছেড়ে বাঁচলাম! দিল্লিকে হারিয়ে আরসিবির প্লে-অফ স্বপ্ন রইল বজায়, উচ্ছ্বাসে ভাসলেন অনুষ্কা

সেরা শিরোনাম

IND vs SL Live: দ্বিতীয় ইনিংসে আর হাফসেঞ্চুির হল না পাড়িক্কালের, লাজঘরে ফিরলেন অর্ধশতরানের দোরগোড়ায়
দ্বিতীয় ইনিংসে আর হাফসেঞ্চুির হল না পাড়িক্কালের, লাজঘরে ফিরলেন অর্ধশতরানের দোরগোড়ায়
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget