এক্সপ্লোর

সুপ্রিম কোর্টের নির্দেশে অপসারিত অনুরাগ ঠাকুর, অজয় শিরকে

নয়াদিল্লি: লোঢা কমিটির সুপারিশ কার্যকর না করার দায়ে অপসারিত বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর ও সচিব অজয় শিরকে। বোর্ডের অন্যান্য পদাধিকারী এবং যে রাজ্য সংস্থাগুলি লোঢা কমিটির সুপারিশ কার্যকর করেনি তাদের পদাধিকারীদেরও অপসারিত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত অবমাননার জন্য তাঁর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সেটা জানতে চেয়ে অনুরাগকে নোটিস দেওয়া হয়েছে। অ্যামিকাস কিউরি গোপাল সুব্রহ্মণ্যম বোর্ড সভাপতির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই রায় দিল প্রধান বিচারপতি টিএস ঠাকুরের নেতৃত্বাধীন বেঞ্চ। গোপাল ও ফলি নরিম্যানের নেতৃ্ত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। তাঁরাই বোর্ড ও রাজ্য সংস্থাগুলির পরবর্তী পদাধিকারীদের নাম প্রস্তাব করবেন। বিশেষ সূত্রে খবর, সিনিয়রতম সহ-সভাপতিই বোর্ড সভাপতি হতে পারেন। আদালতের এদিনের রায়ের ফলে ভারতীয় ক্রিকেটে বড়সড় রদবদল হতে চলেছে। ১৯ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। আদালতের এই রায়ের পর লোঢা কমিটির প্রধান রাজেন্দ্র মোহন লোঢা বলেছেন, ‘এটা হওয়ারই ছিল। গত বছরের ১৮ জুলাই সুপ্রিম কোর্ট বোর্ডের সংস্কার সংক্রান্ত সুপারিশ অনুমোদন করেছিল। কিন্তু তারপরেও সেই সুপারিশ কার্যকর করা হয়নি। আদালতের রায় মানেনি বোর্ড। সেই কারণেই এদিনের রায়। এতদিন পরে আদালতের সেই রায় কার্যকর হচ্ছে। এটা ক্রিকেটের জয়।’ ২০১৫ সালের জানুয়ারিতে প্রাক্তন প্রধান বিচারপতি লোঢার নেতৃত্বে কমিটি গঠন করে সুপ্রিম কোর্ট। বোর্ডে সংস্কারের জন্য এই কমিটিকে সুপারিশের নির্দেশ দেওয়া হয়। গত বছরের শুরুতেই বেশ কিছু সুপারিশ করে লোঢা কমিটি। গত জুলাইয়ে সেই সুপারিশ অনুমোদন করে সুপ্রিম কোর্ট। ৩ ডিসেম্বরের মধ্যে বিসিসিআই-কে এই সব সুপারিশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু বোর্ড সেই সুপারিশ কার্যকর করেনি। সেই কারণেই সরানো হল বোর্ডের দুই শীর্ষ আধিকারিককে। গত বছর থেকেই লোঢা কমিটির সুপারিশ কার্যকর করা নিয়ে সুপ্রিম কোর্টের সঙ্গে বোর্ডের লড়াই চলছিল। বারবার সুপারিশ কার্যকর করার বিষয়টি এড়িয়ে যাচ্ছিল বোর্ড। গত অক্টোবরে বোর্ডের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় আদালত। কিন্তু তারপরেও লোঢা কমিটির সুপারিশ কার্যকর হয়নি। সেই কারণেই আজ চরম সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget