এক্সপ্লোর

ধোনির পর অবসরের ঘোষণা রায়নারও

আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির প্রায় সমসাময়িক রায়না।

নয়াদিল্লি: মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে প্রায় একই সময়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেন জাতীয় দল ও চেন্নাই সুপার কিংসের সতীর্থ সুরেশ রায়না। ধোনির মতোই ইনস্টাগ্রাম পোস্টে অবসরের কথা ঘোষণা করেছেন রায়না। তিনি ধোনি সহ সিএসকে-র সতীর্থদের সঙ্গে তোলা একটি ছবি দিয়ে লেখেন, ‘তোমার সঙ্গে খেলা দারুণ লেগেছে মাহি। গর্বিত হৃদয়ে আমি এই যাত্রায় তোমার পথেই চলার সিদ্ধান্ত নিয়েছি। ধন্যবাদ ভারত, জয় হিন্দ।’ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, সংযুক্ত আরব আমিরশাহিতে পরের মাস থেকে শুরু হতে চলা আইপিএল-এ সিএসকে-র হয়ে খেলবেন ধোনি ও রায়না। সিএসকে-র পক্ষ থেকে ট্যুইট করে একসঙ্গে এই দুই ক্রিকেটারকে শুভেচ্ছা জানানো হয়েছে।
View this post on Instagram

It was nothing but lovely playing with you, @mahi7781 . With my heart full of pride, I choose to join you in this journey. Thank you India. Jai Hind! 🇮🇳

A post shared by Suresh Raina (@sureshraina3) on

আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির প্রায় সমসাময়িক রায়না। একদিনের আন্তর্জাতিকে তাঁর অভিষেক হয় ২০০৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে। পাঁচ বছর পরে শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর টেস্ট অভিষেক হয়। প্রথম টেস্টেই তিনি শতরান করেন। ভারতের হয়ে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে প্রথম শতরান তাঁরই। ধোনির নেতৃত্বে ২০১১ সালে একদিনের বিশ্বকাপ এবং ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন এই বাঁ হাতি ব্যাটসম্যান। ভারতীয় দলের হয়ে বহু সাফল্য পেলেও, রায়নার শেষটা সুখকর হয়নি। ২০১৫ সালের বিশ্বকাপের পর থেকেই তিনি জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়েন। ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত তিনি ভারতের একদিনের দলে সুযোগ পাননি। এই সময়ে অবশ্য তাঁকে আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয়। তবে ২০১৮ সালে ইংল্যান্ড সফরের পর তিনি বাদ পড়েন। টেস্টে দুর্দান্ত শুরু করেও, তিনি মাত্র ১৮টি ম্যাচ খেলার সুযোগ পান। আইপিএল-এ ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে তাঁর রেকর্ড অন্যতম উজ্জ্বল।

সেরা শিরোনাম

Pietersen On Sooryavanshi: 'অনেকেই পুরো কেরিয়ার জুড়ে এমন কৃতিত্ব অর্জন করেনি', বৈভবকে নিয়ে ঘোর কাটছে না পিটারসনের
'অনেকেই পুরো কেরিয়ার জুড়ে এমন কৃতিত্ব অর্জন করেনি', বৈভবকে নিয়ে ঘোর কাটছে না পিটারসনের
Women's Big Bash League: আজব আউট! প্রথম ব্যাটার হিসাবে এই নিয়মে বোল্ড হলেন ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটার, ভিডিও ভাইরাল
আজব আউট! প্রথম ব্যাটার হিসাবে এই নিয়মে বোল্ড হলেন ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটার, ভিডিও ভাইরাল
Mumbai Indians Captain: আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক কে হচ্ছেন? ছবিতেই ইঙ্গিত দিল ফ্র্যাঞ্চাইজি, কার হাত?
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক কে হচ্ছেন? ছবিতেই ইঙ্গিত দিল ফ্র্যাঞ্চাইজি, কার হাত?
South Africa vs Bangladesh: আড়াই দিনে আত্মসমর্পণ বাংলাদেশের, দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে ২-০ লজ্জার হার
আড়াই দিনে আত্মসমর্পণ বাংলাদেশের, দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে ২-০ লজ্জার হার

ভিডিও

Sujit Bose | দুর্নীতির কোটি কোটি টাকা দিয়ে আত্মীয়দের নামে সম্পত্তি | স্ক্যানারে সুজিতের আত্মীয়রা
Park Street Gold loot | পার্ক স্ট্রিটের কারনানি ম্যানসন থেকে ২ কোটি টাকার সোনা লুঠ #kolkata
Weather Update | কলকাতায় ২ দিনে ৫ ডিগ্রি পারদ পতন, স্বাভাবিকের নীচে সর্বনিম্ন তাপমাত্রা
PM Modi: সংবিধান দিবসে জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে কংগ্রেসকে নিশানা প্রধানমন্ত্রীর
Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget