এক্সপ্লোর

ধোনির পছন্দের খেলোয়াড় ছিল রায়না, ২০১১-র বিশ্বকাপের প্রথম একাদশ বাছাই নিয়ে বললেন যুবরাজ

সব অধিনায়কেরই পছন্দের খেলোয়াড় থাকে। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। ধোনির পছন্দের ক্রিকেটার ছিলেন সুরেশ রায়না। অধিনায়কদের কাছ থেকে তিনি প্রচুর সহায়তা পেয়েছেন।

নয়াদিল্লি:সব অধিনায়কেরই পছন্দের খেলোয়াড় থাকে। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। ধোনির পছন্দের ক্রিকেটার ছিলেন সুরেশ রায়না। অধিনায়কদের কাছ থেকে তিনি প্রচুর সহায়তা পেয়েছেন। এমনটাই মনে করেন ভারতীয় দলের প্রাক্তন তারকা ক্রিকেটার যুবরাজ সিংহ। সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের অন্যতম সেরা ক্রিকেটার যুবরাজ জানিয়েছেন, ২০১১-র বিশ্বকাপ স্কোয়াডে প্রথম একাদশ বাছাইয়ে তাঁকে, রায়না ও ইউসুফ পঠানকে নিয়ে ধোনি কী ধরনের দ্বিধায় ভুগতেন। এক সংবাদমাধ্যমকে যুবরাজ বলেছেন, রায়না তখন প্রচুর সমর্থন পেত। কারণ, এমএস ওর পাশে ছিল। প্রত্যেক খেলোয়াড়েরই পছন্দের খেলোয়াড় থাকে এবং আমি মনে করি, ওই সময় মাহি রায়নার পাশে ছিল। শেষপর্যন্ত তিন খেলোয়াড়ই প্রথম একাদশে জায়গা পেয়েছিলেন। যদিও টুর্নামেন্টের মাঝপথে ইউসুফ প্রথম একাদশ থেকে বাদ পড়েছিলেন। আর যুবরাজ ট্রফির জয়ের অন্যতম স্থপতি হয়ে উঠেছিলেন। যুবি বলেছেন, ইউসুফ তখন ভালো পারফর্ম করছিল, আমিও ভালো খেলছিলাম, উইকেট নিচ্ছিলাম। কিন্তু রায়না ভালো ফর্মে ছিল না। দলে বাঁহাতি স্পিনারও ছিল না। উইকেটও নিচ্ছিলাম। কাজেই ওদের হাতে অন্য কোনও বিকল্প ছিল না। পাশাপাশি, ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে মারা তাঁর ছয় বলে ছ’টি ছক্কার প্রসঙ্গ উল্লেখ করেছেন যুবি। আর এই ঘটনা নিয়ে তাঁর ব্যাট নিয়েও প্রশ্ন উঠেছিল। যুবি জানিয়েছেন, এক ওভারে ছয়টি ছয় হাঁকানোর পর পরে ম্যাচ রেফারিও তাঁর ব্যাট পরীক্ষা করতে এসেছিলেন। যুবরাজের জানিয়েছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচের পরে অস্ট্রেলিয়া দলের কোচ আমার কাছে এসে জানতে চেয়েছিলেন, ব্যাটে কোনও ফাইবার রয়েছে কি না? ম্যাচ রেফারি তা পরীক্ষা করে দেখেছেন কি না? তাই আমি তাঁকে পরীক্ষা করে দেখতে বলেছিলাম। যুবি বলেছেন, এমনকি অ্যাডাম গিলক্রিস্টও জানতে চেয়েছিল, আমার ব্যাট কে তৈরি করেছে। সত্যি কথা বলতে কী, ওই ব্যাট আমার কাছে খুবই স্পেশ্যাল। আমি এর আগে এ ধরনের ব্যাটে খেলিনি। ওই ব্যাট ও ২০১১ বিশ্বকাপের ব্যাট আমার কাছে খুবই স্পেশ্যাল। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়েরও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। বিসিসিআই সভাপতিকে নিজের সবচেয়ে পছন্দের অধিনায়ক হিসেবে উল্লেখ করেছেন। যুবি বলেছেন, দাদা আমার সেরা অধিনায়ক। আমাকে প্রচুর সাহায্য করেছে, পাশে দাঁড়িয়েছে। আমরা তখন তরুণ এবং আমাদের মতো প্রতিভাদের গড়ে উঠতে দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
Saransh Jain: জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget