এক্সপ্লোর

Kohli on T20 WC: আগ্রাসী মেজাজ যেদিন বদলে যাবে ক্রিকেট ছেড়ে দেব, জানালেন বিরাট

India vs Namibia, T-20 World Cup 2021: টি-২০ বিশ্বকাপে নামিবিয়ার বিরুদ্ধে জয় দিয়ে প্রতিযোগিতা শেষ করল ভারতীয় দল। এটাই টি-২০ ফর্ম্যাটে জাতীয় দলের অধিনায়ক হিসেবে বিরাটের শেষ ম্যাচ ছিল।

দুবাই: টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে বিরাট কোহলির যাত্রা শেষ হল। টি-২০ বিশ্বকাপে নামিবিয়ার বিরুদ্ধে জয় দিয়ে প্রতিযোগিতা শেষ করল ভারতীয় দল। টি-২০ বিশ্বকাপের সেমি-ফাইনালে যেতে না পারায় হতাশ গোটা দল। তবে জয় দিয়ে প্রতিযোগিতা শেষ করতে পারায় কিছুটা সান্ত্বনা থাকল।

ম্যাচের পর বিরাট বলেন, ‘টি-২০ ফর্ম্যাটে অধিনায়কত্ব ছেড়ে স্বস্তিবোধ করছি। জাতীয় দলের অধিনায়ক হওয়া অবশ্যই সম্মানের, তবে সবকিছু যাতে ঠিকঠাক চলে সেটা দেখতে হবে। আমার মনে হয়েছে, ওয়ার্কলোড যাতে সমস্যা তৈরি না করে, তার জন্য টি-২০ দলের অধিনায়কত্ব ছাড়ার উপযুক্ত সময় এটাই। ৬-৭ বছর ধরে প্রচণ্ড ওয়ার্কলোড ও চাপ ছিল।’

সতীর্থদের প্রশংসা করে বিরাট বলেছেন, ‘দলের সবাই দারুণ। এখানে আমরা ভাল ফল করতে পারিনি, কিন্তু ভাল খেলেছি। দলের সবাই আমার কাজটা সহজ করে দিয়েছে। শেষ তিন ম্যাচে আমরা দারুণ পারফরম্যান্স দেখিয়েছি। টি-২০ ম্যাচে দু’দলের মধ্যে পার্থক্য খুব কম থাকে। প্রথম দুই ম্যাচে আমরা শুরুর ২ ওভারে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারিনি। আমরা যথেষ্ট সাহস দেখাতে পারিনি। আমাদের গ্রুপটা কঠিনও ছিল। রবি শাস্ত্রী ও তাঁর সাপোর্ট স্টাফদেরও ধন্যবাদ। বছরের পর বছর ধরে তাঁরা খেলোয়াড়দের জন্য অসাধারণ পরিবেশ তৈরি করে রেখেছিলেন। তাঁরা দারুণ কাজ করেছেন।’

এরপর যখন সাধারণ খেলোয়াড় হিসেবে জাতীয় দলের হয়ে টি-২০ ম্যাচ খেলতে নামবেন, তখনও কি একইরকম আক্রমণাত্মক মেজাজ দেখা যাবে? বিরাট বলছেন, ‘আমার আগ্রাসন কোনওদিন বদলাবে না। যেদিন এটা বদলে যাবে, আমি সেদিন ক্রিকেট খেলা ছেড়ে দেব। অধিনায়ক হওয়ার আগেও আমি সবসময় দলে অবদান রাখার চেষ্টা করতাম।’

এদিন নিজে ব্যাটিং করতে না নেমে সূর্যকুমার যাদবকে তিন নম্বরে পাঠান বিরাট। এই সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘সূর্য এবারের বিশ্বকাপে খুব বেশি খেলার সুযোগ পায়নি। তাই আমার মনে হয়েছিল, ও কিছুটা স্মৃতি নিয়ে ফিরতে পারলে ভাল হবে। সেই কারণেই আমি ব্যাটিং করতে যাইনি।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Argentina Vs Spain: স্পেন না আর্জেন্তিনা, বিশ্বকাপের মঞ্চে অতিরিক্ত সময়ে ও পেনাল্টিতে কারা এগিয়ে?
স্পেন না আর্জেন্তিনা, বিশ্বকাপের মঞ্চে অতিরিক্ত সময়ে ও পেনাল্টিতে কারা এগিয়ে?
PV Sindhu Win: ইয়ামাগুচিকে হারিয়ে ১৯ মাস পরে খেতাব ঝুলিতে, প্রথমবার জাপান ওপেন জয় সিন্ধুর
ইয়ামাগুচিকে হারিয়ে ১৯ মাস পরে খেতাব ঝুলিতে, প্রথমবার জাপান ওপেন জয় সিন্ধুর
Spain Vs Argentina: রেকর্ড ৩৭ ম্য়াচ টানা অপরাজিত, কীভাবে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন?
রেকর্ড ৩৭ ম্য়াচ টানা অপরাজিত, কীভাবে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন?

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Embed widget