এক্সপ্লোর

T20 World Cup 2024 : পরের বছর টি২০ বিশ্বকাপ কবে ? আয়োজক দেশ কারা ?

ICC : রিপোর্ট অনুযায়ী, এ সপ্তাহেই আমেরিকার শর্টলিস্টে থাকা ৫ জায়গা পরিদর্শন করে আইসিসি-র একটি প্রতিনিধি দল

নয়াদিল্লি : আগামী বছর টি২০ বিশ্বকাপ (পুরুষ) অনুষ্ঠিত হতে পারে ৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত। ওয়েস্ট ইন্ডিজ (West Indies) ও আমেরিকায় (America) আয়োজিত হবে আইসিসি-র (ICC) এই প্রতিযোগিতা। খবর ESPNcricinfo সূত্রের। 

রিপোর্ট অনুযায়ী, এ সপ্তাহেই আমেরিকার শর্টলিস্টে থাকা ৫ জায়গা পরিদর্শন করে আইসিসি-র একটি প্রতিনিধি দল। এই স্থানগুলিতে এই প্রথম আন্তর্জাতিক স্তরের ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। মরিসভিল, ডালাস, নিউ ইয়র্ক, লওডারহিল ও ফ্লোরিডায় ম্যাচ ও ওয়ার্ম-আপের ব্যবস্থা করা হতে পারে।

এই মুহূর্তে আমেরিকার মেজর লিগ ক্রিকেটে আয়োজন করেছে মরিসভিল ও ডালাস। যদিও, এই ভেন্যুগুলি এখনও পর্যন্ত আন্তর্জাতিক তকমা পায়নি। আইসিসি-র নিয়ম অনুযায়ী, যা প্রায় বাধ্যতামূলক। পরের মাসে, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ও ইউএসএ ক্রিকেট একযোগে ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

আরও পড়ুন ; হরমনপ্রীতের ব্যবহারে ক্ষুব্ধ বিসিসিআইও, ডানহাতি ব্য়াটারের সঙ্গে কথা বলবেন বিনি, লক্ষ্মণ

এদিকে আইসিসি-র আঞ্চলিক যোগ্যতা-অর্জনের মাপকাঠিতে এ সপ্তাহে টি২০ বিশ্বকাপের জন্য যোগ্যতা-অর্জন করেছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও পাপুয়া নিউ গিনি। পাপুয়া নিউ গিনি পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে যোগ্যতা অর্জন করেছে। আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড হচ্ছে ইউরোপ রিজিয়ন কোয়ালিফায়ারের দুই ফিনিশার দল। আগামী মাসগুলিতে আমেরিকা থেকে একটি, আফ্রিকা থেকে দু'টি ও এশিয়া থেকে দু'টি দলকে বেছে নেওয়া হবে। 

এগুলি ছাড়া ইতিমধ্যেই ১২টি দল সংশ্লিষ্ট প্রতিযোগিতার জন্য যোগ্যতা অর্জন করেছে। আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা ছাড়াও রয়েছে ২০২২ টি২০ বিশ্বকাপের আটটি দল। সেগুলি হল- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। এছাড়া টি২০ ব়্যাঙ্কিংয়ে পজিশনের উপর নির্ভর করে কোয়ালিফাই করেছে- আফগানিস্তান ও বাংলাদেশ।

২০২৪-এর বিশ্বকাপের ফর্ম্যাটও হবে আগের বারের থেকে আলাদা। ২০টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে। ফার্স্ট রাউন্ডে প্রতিটি গ্রুপে থাকবে ৫টি করে দল। সেরা আটে যাবে প্রত্যেক গ্রুপের সেরা ২টি করে দল। পরে সুপার এইটকে দুটি গ্রুপে ভাঙা হবে। প্রত্যেক গ্রুপের দুটি করে দল যাবে সেমি-ফাইনালে।

আরও পড়ুন ; পেটানো চেহারা, সিক্স প্যাক অ্যাবস, নতুন অবতারে সোশ্যাল মিডিয়ায় তাক লাগালেন অর্জুন

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

England vs India Live: দুরন্ত অর্ধশতরান হাঁকালেন বিরাট কোহলি, তিন উইকেট হারিয়ে ১৫০ রান পার করে ফেলল ভারত
দুরন্ত অর্ধশতরান হাঁকালেন বিরাট কোহলি, তিন উইকেট হারিয়ে ১৫০ রান পার করে ফেলল ভারত
ENG vs IND: চূড়ান্ত ব্যর্থ মিডল অর্ডার, কোহলি, শ্রেয়সের অর্ধশতরান সত্ত্বেও কার্ডিফে ২৩৩ রানেই অল আউট ভারত
চূড়ান্ত ব্যর্থ মিডল অর্ডার, কোহলি, শ্রেয়সের অর্ধশতরান সত্ত্বেও কার্ডিফে ২৩৩ রানেই অল আউট ভারত
Virat Kohli: কার্ডিফে অর্ধশতরান হাঁকালেন কোহলি, ইংল্যান্ডের মাটিতে গড়লেন বিরাট রেকর্ড
কার্ডিফে অর্ধশতরান হাঁকালেন কোহলি, ইংল্যান্ডের মাটিতে গড়লেন বিরাট রেকর্ড
Lionel Messi: বারংবার তাঁর প্রতি ফিফার পক্ষপাতের অভিযোগ উঠেছে, ফের বিশ্বকাপ ফাইনালে উঠে এবার মুখ খুললেন মেসি
বারংবার তাঁর প্রতি ফিফার পক্ষপাতের অভিযোগ উঠেছে, ফের বিশ্বকাপ ফাইনালে উঠে এবার মুখ খুললেন মেসি

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Embed widget