এক্সপ্লোর

T20 World Cup: পন্থের মতো প্রতিভাকে নষ্ট করছো কীভাবে? প্রশ্ন ক্ষুব্ধ কুম্বলে-মুডির

Rishabh Pant: কার্যত গোটা টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি মাঠের বাইরে ছিলেন। সুযোগ পেয়েছিলেন শুধু ২ ম্যাচে। তাতে বলার মতো কিছু না করলেও, ঋষভ পন্থের পাশে দাঁড়ালেন অনিল কুম্বলে, টম মুডিরা।

মেলবোর্ন: কার্যত গোটা টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) তিনি মাঠের বাইরে ছিলেন। সুযোগ পেয়েছিলেন শুধু ২ ম্যাচে। তাতে বলার মতো কিছু না করলেও, ঋষভ পন্থের (Rishabh Pant) পাশে দাঁড়ালেন অনিল কুম্বলে (Anil Kumble), টম মুডিরা (Tom Moody)। তাঁদের মনে হয়েছে, পন্থের প্রতিভা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে ভারতীয় দল।

জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন কোচ অনিল কুম্বলে বলেছেন 'আমার কাছে গুরুত্বপূর্ণ হল কী ধরনের ক্রিকেট আমি খেলব সেটা আগে ঠিক করা। তারপর সেই অনুযায়ী ক্রিকেটারদের নির্বাচন করা। যখন তুমি খেলবে তখন তোমাকে যে ভূমিকা নির্দিষ্ট করে দেওয়া হবে সেই অনুযায়ী তুমি খেলছ কি না সেটা গুরুত্বপূর্ণ। ব্যাপারটা শুধু এমন নয় যে, তুমি ভারতের হয়ে একরকম ভূমিকা পালন করছ। আবার আইপিএলে ফ্র্যাঞ্চাইজির হয়ে বা ঘরোয়া ক্রিকেটে একরকম ভূমিকায় খেলছ। সেটা একেবারেই ঠিক নয়। উদাহরণ হিসেবে বলতে পারেন পন্থ সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ছয় নম্বরে ব্যাট করেছে। ১৯তম ওভারে খেলতে এসেছে। ঘরোয়া ক্রিকেটেও তো এটা করে না। এইভাবে তোমার রসদকে নষ্ট করার কোনও যুক্তি নেই।'

কুম্বলে যোগ করেছেন 'আমি মনে করি প্রত্যেকের ভূমিকা আগে থেকে স্পষ্ট করে দেওয়াটা জরুরি। ভবিষ্যতে একটা ভাল দল গড়তে গেলে এটা তোমাকে করতেই হবে। আগে থেকে প্রত্যেকের ভূমিকা ও দায়িত্ব বুঝিয়ে না দিলে তুমি সেরা ক্রিকেটারদের সরাসরি বিশ্বকাপে এনে সাফল্য আশা করতে পারবে না।'                                         

কুম্বলের সুরই শোনা গিয়েছে টম মুডির গলায়। প্রাক্তন অজি তারকা বলেছেন, '১৯তম ওভারে পন্থের ব্যাট করতে নামা নিয়ে এটাই বলব যে, ভারতের সবথেকে বড় ভুল ছিল। বড় স্কোর তুলতে গেলে পন্থের মতো ক্রিকেটারকে আগে নামাতেই হবে। কী করে ওইরকম একজন প্রতিভাকে তুমি ফেলে রাখতে পার? যদি ও ১৯ ওভারে আসে তাহলে আমাকে ধরে নিতে হবে দল এমন একটা জায়গায় রয়েছে যেখান থেকে তাঁরা ১৮০-১৯০ তে পৌঁছবে। গোটা ইনিংস জুড়ে যে ব্যাটিংটা দেখেছি, তাতে বলব ওর প্রতিভার সত্তর শতাংশ সেদিন নষ্ট করা হয়েছে।'

আরও পড়ুন: চাপ বাড়তে পারে পাকিস্তানের, ফাইনালে ফিট হয়ে মাঠে নামতে পারেন ২ ইংরেজ তারকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

Burdwan Medical: থ্রেট কালচারে নাম জড়ানো অভীক দে-কে জিজ্ঞাসাবাদ তদন্ত কমিটির
Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget