এক্সপ্লোর

T20 World Cup 2022: বৃষ্টিতে ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ ভেস্তে গেলে কোন দল পৌঁছবে ফাইনালে?

T20 WC: টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব এবং সুপার ১২-এ কোনও রিজার্ভ ডে ছিল না। তবে আইসিসির তরফে বিশ্বকাপের নক আউট ম্যাচগুলি অর্থাৎ দুই সেমিফাইনাল এবং ফাইনালের জন্য রিডার্ভ ডে রাখা হয়েছে।

অ্যাডিলেড: টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। আর বাকি তিন ম্যাচ, দুই সেমিফাইনাল ও ফাইনাল। বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম সেমিফাইনালে মাঠে নামবে পাকিস্তান (NZ vs PAK), বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি ভারত (IND vs ENG)। তবে সেমিফাইনালে পৌঁছেও চিন্তার কারণ বৃ্ষ্টি। এই বিশ্বকাপে ইতিমধ্যেই বৃষ্টির জেরে একাধিক ম্যাচ ভেস্তে গিয়েছে। সেমিফাইনালেও যদি বৃষ্টির জেরে ম্যাচ খেলা সম্ভব না হয়, তাহলে কী হবে? কোন দল পৌঁছবে ফাইনালে?

ম্যাচ ভেস্তে গেলে কী হবে?

গ্রুপ পর্ব এবং সুপার ১২-এ কোনও রিজার্ভ ডে ছিল না। তবে আইসিসির তরফে বিশ্বকাপের নক আউট ম্যাচগুলি অর্থাৎ দুই সেমিফাইনাল এবং ফাইনালের জন্য রিডার্ভ ডে রাখা হয়েছে। বৃষ্টির জন্য যদি নির্ধারিত দিনে খেলা সম্ভব না হয়, তাহলে তার পরের দিন রিজার্ভ ডেতে একই জায়গা থেকে ফের একবার ম্যাচ শুরু হবে। তবে যদি রিজার্ভ ডেতেও খেলা সম্ভব না হয়? তখন যে দল সুপার ১২ গ্রুপে আগে শেষ করেছিল, সেই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে এবং সেই ফাইনালে পৌঁছে যাবে। ভারতের ম্যাচ ভেস্তে গেলে যেহেতু গ্রুপ ২-এ শীর্ষস্থানে শেষ করেছিল ভারতীয় দল, তাই ইংল্যান্ড নয়, ভারতই ফাইনালে নিজেদের স্থান পাকা করবে।

অপরদিকে, একই পরিস্থিতিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে কেন উইলিয়ামসনদের জয়ী ঘোষণা করা হবে। তাঁরা গ্রুপ ১-এ শীর্ষে শেষ করেছিল। তবে ফাইনালে ম্যাচ ভেস্তে গেলে কিন্তু নিয়ম ভিন্ন। ফাইনালেও যদি নির্ধারিত দিন এবং রিজার্ভ ডে মিলিয়েও ম্যাচ শেষ করা সম্ভব না হয়, সেক্ষেত্রে দুই দলকেই যুগ্মভাবে বিশ্বচ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। রবিবার ১২ নভেম্বর মেলবোর্নে অনুষ্ঠিত হবে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল।

সেমিফাইনালে ভারতীয় দলে বদল?

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে প্রথম একাদশে পরিবর্তন করতে পারে ভারত? রোহিত শর্মাদের হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) সেরকমই ইঙ্গিত দিয়েছেন। জিম্বাবোয়েকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৭১ রানে হারিয়ে দ্রাবিড় বলেছেন, 'আমাদের দলের মোট ১৫ সদস্যকে নিয়েই আমরা খোলামেলা থাকছি। আমাদের বিশ্বাস, ১৫ জনের মধ্যে থেকে যেই প্রথম একাদশে সুযোগ পাক না কেন, আমাদের দুর্বল করে ফেলবে না। সেভাবেই দল বাছা হয়েছিল। যাকে প্রয়োজন হবে তাকেই নেওয়া হবে আর তাতে দল এতটুকু দুর্বল হবে না। তবে অ্যাডিলেডের পিচ ও পরিবেশ-পরিস্থিতি কেমন থাকে সেটা দেখতে হবে। আমি অ্যাডিলেডে কয়েকটা ম্যাচ দেখেছি। উইকেট সামান্য মন্থর। বল ঘুরছেও। আমরা অ্যাডিলেডে বাংলাদেশের বিরুদ্ধে যে পিচে খেলেছিলাম সেটায় বল ঘোরেনি। এবার সম্পূর্ণ অন্য পিচে খেলা হতে পারে। একটা ম্যাচের পর অন্য মাঠে কী হবে বলে দেওয়া যায় না।'

বৃহস্পতিবার ভারতের শেষ চারের লড়াই। তার আগে দ্রাবিড় বলছেন, 'আমাদের হাতে দুদিন মতো সময় আছে। উইকেট দেখে তারপর সিদ্ধান্ত নেব। মন্থর পিচ হলে সেই মতো দল তৈরি হবে। অন্যরকম কিছু হলে সেই অনুযায়ী দল সাজানো হবে।'

আরও পড়ুন: ভারত-পাকিস্তান ফাইনাল দেখতে চান আখতার, হবে কি সাধপূরণ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget