এক্সপ্লোর

Team India: ভারতের হয়ে খেলেন না তিনজনের কেউই, অথচ ঝুলিতে দেড় হাজার উইকেট!

Virat Kohli and Shubman Gill: এমন তিনজনকে নিয়ে আপ্লুত ম্যাচের দুই নায়ক, যাঁরা জাতীয় দলের হয়ে খেলেন না। অথচ তিনজন মিলে নিয়েছেন প্রায় দেড় হাজার উইকেট!

তিরুঅনন্তপুরম: শ্রীলঙ্কাকে রেকর্ড রানে হারিয়ে ওয়ান ডে সিরিজ ৩-০ জিতে নিয়েছে ভারত (Ind vs SL)। দুরন্ত সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি (Virat Kohli) ও শুভমন গিল (Shubman Gill)। তবে দিনের শেষে এমন তিনজনকে নিয়ে আপ্লুত ম্যাচের দুই নায়ক, যাঁরা জাতীয় দলের হয়ে খেলেন না। অথচ তিনজন মিলে নিয়েছেন প্রায় দেড় হাজার উইকেট!

ত্রয়ীর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন কোহলি ও গিল। ম্যাচের শেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে আড্ডা দিয়েছেন কোহলি ও গিল। সেখানেই তাঁরা ডেকে আনেন ত্রয়ীকে। রঘু, নুয়ান ও দয়ানন্দ গড়ানি। ভারতীয় দলের তিন থ্রো ডাউন স্পেশালিস্ট।

একটা সময় নেটে ব্যাটিং করে ম্যাচের প্রস্তুতি সারতেন ক্রিকেটারেরা। ধারণাটা বদলে যেতে শুরু করে বছর ১৫ আগে। ভারতীয় দলে শুরু হয় থ্রো ডাউনে ব্যাটিং। বিশেষ করে সচিন তেন্ডুলকর কেরিয়ারের শেষ ভাগে থ্রো ডাউনে নকিং করেই মূলত প্রস্তুতি সারতেন। সেই থেকে দলের সঙ্গে রয়েছে রঘু। পরে যোগ দেন শ্রীলঙ্কার নুয়ান ও বাংলার দয়ানন্দ।           

শুভমন বলছেন, 'নুয়ান শ্রীলঙ্কা সিরিজের সময় বেশ কিছু মজার গল্প শোনাচ্ছিল। দয়া বছর দুয়েক আগে দলে যোগ দেয়। এরাই আমাদের প্রস্তুতির সবচেয়ে নির্ভরযোগ্য হাত।'                        

শুভমন বলছেন, 'ম্যাচে পেসাররা ঘণ্টায় ১৪৫-১৫০ কিলোমিটার গতিতে বল করে আমাদের পরীক্ষা নেন। তবে থ্রো ডাউন স্পেশালিস্টরা সেই ডেলিভারি খেলতে আমাদের প্রস্তুত করে দেয়। আমাদের সব সময় আউট করার চেষ্টা করে। আমাদের দক্ষতার পরীক্ষা নেয়।'

কোহলি বলছেন, 'ক্রিকেটার হিসাবে শুরুর দিন আমি যেরকম ছিলাম আর এখন যেরকম আছি, তার নেপথ্যে এদের সঙ্গে প্র্যাক্টিস অন্যতম কারণ। এই তিনজন যেভাবে প্র্যাক্টিস করিয়েছে, তার কৃতিত্ব প্রাপ্য। ওদের অবদান অবিশ্বাস্য। ওদের মুখ আর নাম মনে রাখা উচিত। আমাদের সাফল্যের নেপথ্যে ওদের প্রচেষ্টা রয়েছে। ধন্যবাদ প্রাপ্য ওদের।'

শুভমন যোগ করেন, 'নেটে ওরা নিয়মিতভাবে আমাদের আউট করে। এই তিনজন সম্মিলিতভাবে ১২০০ বা ১৫০০ উইকেট নিয়েছে। খুব পরিশ্রম করে। বিরাট ভাই যেরকম বলল, ওদের জন্যই আমাদের প্রস্তুতি ভাল হয়। সবরকম পরিবেশ ও পরিস্থিতির জন্য প্রস্তুত হতে পারি।'

আরও পড়ুন: আমার টেস্ট দলে তুমি আছো, টিম ইন্ডিয়ায় ব্রাত্য সরফরাজের মন খারাপ কাটাতে বলছেন বাবা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Dilip Ghosh On Mohua Moitra: ‘দম থাকলে বলুন জয় শ্রী রাম', মহুয়া মৈত্রর উদ্দেশে বললেন দিলীপ ঘোষ
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮ | ABP Ananda
Congress Protest: নেতাজিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য, অনন্ত মহারাজের সংসদ পদ খারিজের দাবি
Independence Day 2026: Attari-Wagah Border-এ স্বাধীনতা দিবসে রীতিমাফিক বিটিং দ্য রিট্রিট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget