এক্সপ্লোর

অধিনায়ক কোহলির ধোনিকে এখনও প্রয়োজন, মনে করেন সৌরভ

নয়াদিল্লি : মহেন্দ্র সিংহ ধোনির হাত থেকে ভারতীয় দলের অধিনায়কত্বের ভার গ্রহণের পর নিজের যোগ্যতার প্রমাণ ইতিমধ্যেই দিয়েছেন বিরাট কোহলি। পর পর আটটি টেস্ট সিরিজ ও ছয়টি একদিনের সিরিজ জিতে দলকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন কোহলি। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও সীমিত ওভারের ক্রিকেটে কোহলির দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় ধোনি। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করেন,  ধোনিকে এখনও প্রয়োজন কোহলির। অধিনায়কত্বর ক্ষেত্রে কোহলির ধোনির সহায়তা প্রয়োজন কোহলির। ধোনির ভবিষ্যত সম্পর্কে ইতিমধ্যেই কোনও কোনও মহলে সংশয় ব্যক্ত করা হয়েছে। কিন্তু সৌরভ মনে করছেন, ২০১৯-র বিশ্বকাপে খুব সহজেই দলে চলে আসবেন ধোনি। ইংল্যান্ডে আগামী বিশ্বকাপ। এই টুর্নামেন্টে ভারতীয় দলে ধোনি থাকবেন বলেই ধারনা সৌরভের। তিনি বলেছেন, ধোনির ক্ষেত্রে সবচেয়ে ভালো দিকটা হল যে, কোহলি তাঁকে চান। ধোনির বয়স এখন ৩৬। ২০০৪-এর পাকিস্তান সফরে ধোনি যেমন ছিলেন এখন মোটেই তেমন নেই। এখন অনেক পরিণত ধোনি। ২০০৪-র তুলনায় একেবারেই অন্যরকম প্লেয়ার। শুধু উইকেটরক্ষক হিসেবে নয়, নেতৃত্বদানের দক্ষতার জন্য ধোনিকে প্রয়োজন কোহলির। ধোনি অনেক অভিজ্ঞ। স্ট্যাম্পের পিছনে দাঁড়িয়ে দলকে পরিচালনা করতে সিদ্ধহস্ত মাহি। সৌরভ বলেছেন, অনেক কঠিন পরিস্থিতিতেও কোহলির আস্থা কুড়িয়েছেন ধোনি। আর বয়স তাঁর ফিটনেসে কোনও ছাপই  ফেলতে পারেনি। প্রাক্তন অধিনায়ক বলেছেন, ধোনির পাশে রয়েছেন কোহলি। এটাই একজন প্লেয়ার চান। ওর খেলার ধরন বদলে গিয়েছে। কিন্তু এটা তো সকলের ক্ষেত্রেই হয়। বয়স বাড়লে নিজের অবস্থান, সুনাম এবং ধারাবাহিকতা নিয়ে একটা আশঙ্কা থাকে। তাই খেলার ধরন বদলে যায়। ধোনির ক্ষেত্রেও সেটাই হয়েছে। বয়সের সঙ্গে সচিনেরও খেলার ধরন বদলে গিয়েছিল। ধোনি ২০১৯ পর্যন্ত খেলে দিতে পারবেন বলে মনে করেন সৌরভ। ভবিষ্যতে দলে ধোনির জায়গা ঋদ্ধিমান সাহা নিতে পারেন বলেও জানিয়েছেন সৌরভ। তিনি বলেছেন, ধোনি কিছুটা আলাদা। পুরোপুরি কেতাবি নয়। কিন্তু সফল হওয়ার জন্য একটু আলাদা হতেই হয়। কিন্ত এর পাশাপাশি ঋদ্ধির দিকেও নজর রাখতে হবে। উইকেটরক্ষক হিসেবে ও ধোনির চেয়ে ভালো। দেশে এই মুহুর্তে সেরা কিপার ঋদ্ধি। ভারতের হয়ে ৬ বা ৭ নম্বরে ব্যাট করে ও। কাজেই ঋদ্ধির দিকে নজর রাখতেই হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs England T20: ভারতীয় ক্রিকেটের লজ্জা, সিরিজ খোয়ানোর পর শেষ টি-টোয়েন্টিতেও হার ভারতের
ভারতীয় ক্রিকেটের লজ্জা, সিরিজ খোয়ানোর পর শেষ টি-টোয়েন্টিতেও হার ভারতের
FIFA World Cup 2026: ৩৯ পেরিয়েও মেসির ফিটনেসের রহস্য কী? আর্জেন্তাইন সুপারস্টারের প্রংসায় পঞ্চমুখ স্কালোনি
৩৯ পেরিয়েও মেসির ফিটনেসের রহস্য কী? আর্জেন্তাইন সুপারস্টারের প্রংসায় পঞ্চমুখ স্কালোনি
IND vs ENG T20 Live: শেষ টি-টোয়েন্টিতেও লজ্জার হার ভারতের
শেষ টি-টোয়েন্টিতেও লজ্জার হার ভারতের
India vs England: বাটলারের সেঞ্চুরি, ব্রুকের ঝোড়ো ব্যাটিং, রানের পাহাড়ে ইংল্যান্ড
বাটলারের সেঞ্চুরি, ব্রুকের ঝোড়ো ব্যাটিং, রানের পাহাড়ে ইংল্যান্ড

ভিডিও

Anubrata Mondal:
Nirmal Ghosh:
TMC News:
TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget