এক্সপ্লোর

Team India Squad: ফিরলেন বুমরা, সুযোগ পেলেন না শামি, টি-টোয়েন্টি বিশ্বকাপের দল বেছে নিল ভারত

T20 World Cup India Squad: স্ট্যান্ড বাই হিসাবে রাখা হল মহম্মদ শামি, শ্রেয়স আইয়ার, রবি বিষ্ণোই ও দীপক চাহারকে।

মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) জন্য ভারতের দল (Team India) বেছে নেওয়া হল সোমবার। রোহিত শর্মার নেতৃত্বে ১৫ জনের দল বেছে নেওয়া হল। ফিটনেস টেস্টে পাশ করে গিয়ে দলে ফিরলেন ভারতের সেরা পেস অস্ত্র যশপ্রীত বুমরা। পাশাপাশি চোট সারিয়ে দলে ফিরেছেন অন্যতম বোলিং অস্ত্র হর্ষল পটেলও। তবে সুযোগ পাননি বাংলার মহম্মদ শামি। তাঁকে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে। যার অর্থ, মূল দলের কেউ চোট পেলে বা অসুস্থ হয়ে পড়লে সুযোগ পেতে পারেন শামি। বাংলার পেসারের সঙ্গেই স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে শ্রেয়স আইয়ার, রবি বিষ্ণোই ও দীপক চাহারকে।

প্রথমে ঠিক ছিল যে, সন্ধ্যা ৬টার সময় দল নির্বাচন করা হবে এবং তা সরাসরি সম্প্রচার করা হবে স্টার স্পোর্টসে। পরে সম্প্রচারকারী চ্যানেলের তরফে জানানো হয় যে, সময়সূচি সামান্য পিছিয়ে সাড়ে ছ'টায় হবে দল নির্বাচন। কিন্তু আচমকাই বিকেল পাঁচটা নাগাদ দল ঘোষণা করে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড।

চোটের জন্য রবীন্দ্র জাডেজাকে নিয়ে অনিশ্চয়তা ছিলই। সম্প্রতি এশিয়া কাপ খেলতে গিয়ে হাঁটুতে গুরুতর চোট পেয়েছিলেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার। তাঁর হাঁটুর অস্ত্রোপচারও হয়। কিন্তু তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেরে উঠবেন না বলেই মনে করা হচ্ছিল। দেখা গেল, সেই আশঙ্কাই সত্যি হল। জাডেজাকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করতে হল।

দলে চারজন বিশেষজ্ঞ ব্যাটার রাখা হয়েছে। তাঁরা হলেন রোহিত, কে এল রাহুল, বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব। অলরাউন্ডার হিসাবে রয়েছেন দীপক হুডা, হার্দিক পাণ্ড্য। দুই উইকেটকিপার ঋষভ পন্থ ও দীনেশ কার্তিক। তিন স্পিনার আর অশ্বিন, যুজবেন্দ্র চাহাল ও অক্ষর পটেল। এঁদের মধ্যে অক্ষর অলরাউন্ডারের ভূমিকাই পালন করবেন। চার পেসার হিসাবে রয়েছেন বুমরা, হর্ষল, ভুবনেশ্বর কুমার ও অর্শদীপ সিংহ। এশিয়া কাপে পাকিস্তান ম্যাচে আসিফ আলির ক্যাচ ফেলে প্রবল সমালোচিত হলেও বাঁহাতি পেসার অর্শদীপের ওপর আস্থা রেখেছেন নির্বাচকেরা।

নির্বাচিত ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ড্য, আর অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর পটেল, যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, হর্ষল পটেল ও অর্শদীপ সিংহ।

স্ট্যান্ড বাই: মহম্মদ শামি, শ্রেয়স আইয়ার, রবি বিষ্ণোই ও দীপক চাহার।

 

সেরা শিরোনাম

Erling Haaland: গোলের পর গোল করেন, আবার গানও করেন, বিশ্বকাপের মাঝেই রিলিজ় হল হালান্ডের 'ব়্যাপ সং'
গোলের পর গোল করেন, আবার গানও করেন, বিশ্বকাপের মাঝেই রিলিজ় হল হালান্ডের 'ব়্যাপ সং'
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি

ভিডিও

Baruipur News:
BJP News: বিজেপিতে যোগ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইকের
Suvendu Adhikari: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
WB Health Department: স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্ত SP দাসের মেয়েকে বদলি
Weather News: দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের ভ্রুকুটি, সপ্তাহান্তে ভারী বৃষ্টি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Embed widget