এক্সপ্লোর

বোলিংয়ে ভারসাম্য বিশ্বকাপ এনে দিতে পারে, বৈচিত্র্যের জন্য ভারত ট্রফির প্রবল দাবিদার: ইয়ান চ্যাপেল

যে দলগুলির বোলিং আক্রমণে ভারসাম্য রয়েছে, তারাই এবারের বিশ্বকাপ ফেভারিট। এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল। আর বোলিং আক্রমণে ভারতের বৈচিত্র তাদের খেতাবের প্রবল দাবিদার করে তুলেছে বলে মন্তব্য করেছেন তিনি।

নয়াদিল্লি: যে দলগুলির বোলিং আক্রমণে ভারসাম্য রয়েছে, তারাই এবারের বিশ্বকাপ ফেভারিট। এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল। আর বোলিং আক্রমণে ভারতের বৈচিত্র তাদের খেতাবের প্রবল দাবিদার করে তুলেছে বলে মন্তব্য করেছেন তিনি। চ্যাপেল বলেছেন, আধুনিক যুগের ধুমধাড়াক্কা ব্যাটিং স্টাইল সত্ত্বেও ভারত ধারাবাহিকভাবে উইকেট তুলে নিতে পারছে, বিশেষ করে মাঝের ওভারগুলিতে। এই ভারতই ট্রফি জিততে পারে বলে মনে করছেন তিনি। চ্যাপেল বলেছেন, নিয়মিত উইকেট তুলতে পারাটা বিশ্বকাপে নির্নায়ক হতে চলেছে। প্রাক্তন অজি অধিনায়ক বলেছেন, বর্তমানের একদিনের ক্রিকেটে বিধ্বংসী ব্যাটিং, বিশাল স্কোরের মধ্যেও এখনও কিছু মারাত্মক বোলিং অ্যাটাক রয়েছে, যারা আগামী বিশ্বকাপের জন্য মুখিয়ে রয়েছে। চ্যাপেল মনে করেন, বিশ্বকাপে উইকেটের ভূমিকাও গুরুত্বপূর্ণ হতে চলেছে.. সেরা ভারসাম্য যুক্ত আক্রমণ নজর কাড়বে এবং তা রয়েছে ইংল্যান্ড, ভারত ও অস্ট্রেলিয়ার। ভারতের বোলিং আক্রমণ সম্পর্কে চ্যাপেল বলেছেন, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো পেস না থাকলেও ভারতের বোলিং আক্রমণে দারুণ বৈচিত্র রয়েছে। সহায়ক পরিবেশে ভারতের তিন পেসার ব্যতিক্রমী হয়ে উঠতে পারে। পিচে যদি আর্দ্রতা থাকে তাহলে জসপ্রিত বুমরাহ, মহম্মদ সামি ও ভুবনেশ্বর কুমারের সুযোগের সদ্ব্যবহারের পূর্ণ দক্ষতা রয়েছে। আর পিচ যদি শুকনো হয়, তাহলে কুলদীপ যাদব ও যজুবেন্দ্র যাদবের জোড়া ফলা উইকেট তুলে নিতে সক্ষম। এছাড়াও রয়েছে হার্দিক পান্ড্যর মতো অলরাউন্ডার। সবমিলিয়ে অধিনায়ক বিরাট কোহলির হাতে রয়েছে পর্যাপ্ত বিকল্প। জোফরা আর্চারের অন্তর্ভূক্তি ইংল্যান্ডের বোলিং আক্রমণকে আরও ধারালো করেছে বলে মন্তব্য করেছেন চ্যাপেল। অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণও যথেষ্ট ভালো বলে মন্তব্য করেছেন চ্যাপেল। তিনি বলেছেন, ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করে আসা জোস হ্যাজেলউড না থাকলেও অস্ট্রেলিয়ার হাতে রয়েছে মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের মতো বোলার। যাঁরা উইকেট তুলতে সক্ষম। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সাফল্য নির্ভর করছে নাথন কোল্টার নাইল বা জেসন বেহরেনডোর্ফ তৃতীয় সিমারের ভূমিকাটা কতটা ভালো ভাবে পালন করতে পারছেন, তার ওপর। অতীতে অস্ট্রেলিয়া দুই বিশেষজ্ঞ স্পিনার নিয়ে খেলার আগ্রহ দেখায়নি। গ্লেন ম্যাক্সওয়েস ব্যাটিং অলরাউন্ডার হিসেবে অফস্পিনারের ভূমিকা নিতে পারেন। আর স্পিনার হিসেবে অ্যাডাম জাম্পা হবেন প্রথম পছন্দ। চ্যাপেলের মতে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বোলিং অ্যাটাকও যথেষ্ট সুসজ্জিত।

সেরা শিরোনাম

Novak Djokovic: ৫ ঘণ্টা ১৫ মিনিটের ম্য়ারাথন দ্বৈরথ, রেকর্ড টানা অষ্টমবার উইম্বলডনের সেমিতে অপ্রতিরোধ্য জকোভিচ
৫ ঘণ্টা ১৫ মিনিটের ম্য়ারাথন দ্বৈরথ, রেকর্ড টানা অষ্টমবার উইম্বলডনের সেমিতে অপ্রতিরোধ্য জকোভিচ
Argentina vs Egypt: আর্জেন্তিনা ম্য়াচে রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন মিশরের মোস্তাফা জিকো
আর্জেন্তিনা ম্য়াচে রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন মিশরের মোস্তাফা জিকো
Argentina vs Egypt: 'আমরা প্রতারণার শিকার', আর্জেন্তিনার বিরুদ্ধে হারের পর ক্ষুব্ধ মিশরের কোচ
'আমরা প্রতারণার শিকার', আর্জেন্তিনার বিরুদ্ধে হারের পর ক্ষুব্ধ মিশরের কোচ
Switzerland vs Colombia: টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড

ভিডিও

Baruipur News: পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা, বারুইপুরকাণ্ডে এনকাউন্টার
Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ২: সায়নী-কাকলি থেকে ঋতব্রত-চন্দ্রিমা, বারুইপুরে বিক্ষোভের মুখে তৃণমূলের বিদ্রোহীরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ১: স্ট্রং অ্যাকশনের আশ্বাস মুখ্য়মন্ত্রীর, বারুইপুরে দাঁড়িয়ে দিলেন ৭২ ঘণ্টার ডেডলাইন
Kolkata News: কৈখালিতে ভুয়ো প্ল্যান বানিয়ে বহুতল নির্মাণ এবং ফ্ল্যাট বিক্রির অভিযোগ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget