এক্সপ্লোর

১৯৯৩ সালে হিরো কাপ সেমিফাইনালে ভারতের জয়ের পিছনে নেউল? দেখুন, কী বললেন সচিন

কলকাতা: কলকাতায় এসে ১৯৯৩ সালের হিরো কাপ সেমিফাইনালের স্মৃতিচারণায় মেতে উঠলেন সচিন তেন্ডুলকর। তিনি বলেছেন, সেই ম্যাচে ভারতের পক্ষে পয়মন্ত হয়ে দেখা দিয়েছিল একটি নেউল। ভারত যখন বোলিং করছিল, তখন নেউলটি আসতেই উইকেট পড়ছিল। শেষপর্যন্ত স্মরণীয় জয় পেয়েছিল ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই ম্যাচে ব্যাট হাতে ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি সচিন। তিনি মাত্র ১৫ রান করেন। অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন (৯০) ও প্রবীণ আমরে (৪৮) লড়াই করেন। এছাড়া আর কোনও ব্যাটসম্যান দু অঙ্কের রান করতে পারেননি। ভারত ১৯৫ রানে অলআউট হয়ে যায়। ভারতের বোলারদের লড়াই সত্ত্বেও দক্ষিণ আফ্রিকা জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। শেষ ওভারে দরকার ছিল ৬ রান। সেই ওভারে বল করার জন্য সচিনকে ডাকেন আজহার। কামাল করেন সচিন। ভারত ২ রানে ম্যাচ জিতে যায়। এতদিন পরেও সেই ম্যাচের প্রসঙ্গ উঠতেই আবেগপ্রবণ হয়ে পড়েন সচিন। তিনি বলেছেন, ‘আমি জানি না কতজন লক্ষ্য করেছিলেন, তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে একটি নেউল মাঝেমধ্যে আসছিল। সে আসার পরেই আমরা কয়েকটা উইকেট পাই। তারপর দক্ষিণ আফ্রিকা রান বাড়ায়। ফের নেউলটি আসতেই আমরা আবার উইকেট পাই। তাই আমি চাইছিলাম, নেউলটি বারবার আসুক।’ কলকাতার মানুষের সমর্থন প্রসঙ্গে সচিন বলেছেন, ‘আমরা রসিকতা করে বলতাম, কলকাতায় খেলা হলে দুটি উইকেট নিতে হবে। তারপর দর্শকরাই বাকি আটটি উইকেট নিয়ে নেবেন। হিরো কাপ সেমিফাইনালই ছিল প্রথম দিন-রাতের ম্যাচ। সেই ম্যাচের অভিজ্ঞতা সারা জীবন মনে থাকবে। কলকাতার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর ওদের বিরুদ্ধে এখানে খেলেছিলাম। সেই ম্যাচ উপলক্ষে যখন দু দল বিমানবন্দরে নেমেছিল, তখন থেকেই মানুষ আমাদের অভ্যর্থনা জানানো শুরু করেছিল। হোটেলে যাওয়ার পথে রাস্তায় মানুষ আমাদের জন্য দাঁড়িয়েছিল। পরে আমি দক্ষিণ আফ্রিকার সেই দলের অধিনায়ক ক্লাইভ রাইসের সঙ্গে কথা বলেছিলাম। তিনি এখনও সেই সিরিজের কথা মনে রেখেছেন।’

সেরা শিরোনাম

IND vs WI 2nd T20I Live: হোপ-রাদারফোর্ড শোয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
হোপ-রাদারফোর্ড শোয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
ABD On Virat: 'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির
'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget