এক্সপ্লোর

করোনা অতিমারির মধ্যে আজ থেকে বাইশ গজে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট, থাকছে একাধিক নিয়ম, দর্শকশূন্য থাকবে স্টেডিয়াম

করোনাভাইরাস মহামারির মধ্যেই সাউদাম্পটনের এজেস বোলে আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যাবর্তন। সংকটজনক পরিস্থিতিতে বাইশ গজের লড়াইয়ে দেখা যাবে বেশ কিছু পরিবর্তন। রিজার্ভ খেলোয়াড়রাই করবেন বল বয়ের কাজ।

ম্যাঞ্চেস্টার: করোনাভাইরাস মহামারির মধ্যেই সাউদাম্পটনের এজেস বোলে আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যাবর্তন। সংকটজনক পরিস্থিতিতে  বাইশ গজের লড়াইয়ে দেখা যাবে বেশ কিছু পরিবর্তন। রিজার্ভ খেলোয়াড়রাই করবেন বল বয়ের কাজ। স্টাম্প ও বেল পরিষ্কারের জন্য নেওয়া হবে বিরতি। পারসোনাল প্রোটেকটিভ গিয়ার (পিপিই) পরে সাংবাদিক ও ফটোগ্রাফাররা ম্যাচ কভার করবেন। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে এই অভিনব টেস্ট সিরিজ আজ এভাবেই শুরু হচ্ছে। ১১৭ দিন পর আজ ক্রিকেটের সূতিকাগারেই শুরু হচ্ছে আন্তর্জাতিক টেস্ট ম্যাচ। দর্শক শূন্য স্টেডিয়ামে বায়ো সুরক্ষিত পরিবেশে খেলা হবে এই টেস্ট। ইংল্যান্ড ও ওয়েলেস ক্রিকেট বোর্ড (ইসিবি)  কী করা যাবে এবং কী করা যাবে না, তার একটি তালিকা প্রকাশ করেছে। তা সাউদাম্পটনে পাঠানো হয়েছে।
  • শুধু দুই দলের অধিনায়ক বেন স্টোকস ও জেসন হোল্ডার এবং ম্যাচ রেফারি ক্রিস ব্রড টস করতে নামবেন।
  • টসের সময় থাকবে না কোনও ক্যামেরা। হবে না করমর্দনও।
  • আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও রিচার্ড ক্যাটেলবোরি নিজেদেক বেল নিয়ে মাঠে নামবেন এবং স্ট্যাম্প ও বেল স্যানিটাইজ করার জন্য বিরতি নেওয়া হবে
  • গ্লাভস, শার্ট, জলের বোতল বা সোয়েটার একে অন্যের মধ্যে আদানপ্রদান করতে পারবেন না ক্রিকেটাররা।
  • থাকবে না কোনও বল বয় । গ্রাউন্ড স্টাফরা খেলোয়াড়দের ২০ মিটার এলাকার মধ্যে আসবেন না
  • উভয় দলের একাদশের নামের তালিকা হবে ডিজিটাল। স্কোরাররা পেন ও পেন্সিল শেয়ার করতে পারবেন না
  • অনুমোদিত ব্যক্তিদের চিপ-নিয়ন্ত্রিত কোভিড ট্র্যাকার কার্ডের মাধ্যমে ট্র্যাক করা হবে
  • আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আগেই বলে লালরসের ব্যবহার নিষিদ্ধ করেছে। এ ব্যাপারে, দুবার সতর্ক করার পর পাঁচ রান জরিমানা হবে
  • ওভারবাউন্ডারি হাঁকালে বল গ্যালারিতে চলে গেলে স্কোয়াডের খেলোয়াড়ই দস্তানা পরে তা মাঠে ফেরাবেন। অন্য কেউ বল হাতে নিতে পারবে না
  খেলোয়াড়রা যে হোটেলে থাকবেন, সেখানকার দরজা একটি অ্যাপের ব্যবহারে খোলা যাবে। এতে দরজার হ্যান্ডেল স্পর্শ করার প্রয়োজন হবে না। থাকবে না রুম সার্ভিস ও লিফ্ট। চলতি অস্বাভাবিক পরিবেশে বাইশ গজে লাল বল ও ব্যাটের টক্কর ফের শুরু হচ্ছে। কিন্তু মাঝখানে অনেক কিছুই আর আগের মতো থাকছে না, তা বলাই বাহুল্য। নতুন নিয়মে পাঁচদিনের ম্যাচের লড়াই দুই দলের।

সেরা শিরোনাম

Suryakumar Yadav : কেরিয়ারে আরও ধাক্কা সূর্যকুমার যাদবের, জায়গা হল না মুম্বইয়ের রঞ্জি ট্রফি দলে
কেরিয়ারে আরও ধাক্কা সূর্যকুমার যাদবের, জায়গা হল না মুম্বইয়ের রঞ্জি ট্রফি দলে
Harmanpreet Kaur : অধিনায়কত্ব ছাড়লেন হরমনপ্রীত কৌর, সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট...
অধিনায়কত্ব ছাড়লেন হরমনপ্রীত কৌর, সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট...
IFA Shield Final: ডেভিডের হ্যাটট্রিক, ৭-২ গোলে জিতে আইএফএ শিল্ড ফাইনালে মোহনবাগানের সামনে ইস্টবেঙ্গল
ডেভিডের হ্যাটট্রিক, ৭-২ গোলে জিতে আইএফএ শিল্ড ফাইনালে মোহনবাগানের সামনে ইস্টবেঙ্গল
Kohli Records: ১১ মাসে বদলে গিয়েছেন কোহলি! চার-ছক্কার রেকর্ড বোলারদের কাছে এখন আতঙ্ক
১১ মাসে বদলে গিয়েছেন কোহলি! চার-ছক্কার রেকর্ড বোলারদের কাছে এখন আতঙ্ক

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget