এক্সপ্লোর

টস হারাটাই ফাইনালে স্বপ্নভঙ্গের সবচেয়ে বড় কারণ, দিনটা আমাদের ছিল না, বললেন ভারতের অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক প্রিয়ম

প্রিয়মের মতে, আরও কিছু রান ভাঁড়ারে থাকলে ম্যাচ অন্যরকম হতো

পোচেস্ট্রুম: বাংলাদেশের কাছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে তিন উইকেটে পরাজয়ের পর আত্মসমীক্ষায় বসে পড়ল ভারতীয় শিবির। অধিনায়ক প্রিয়ম গর্গ জানিয়ে দিলেন, দিনটা তাঁদের ছিল না। কোনও কিছুই পরিকল্পনামাফিক হয়নি। প্রথমে ব্যাট করতে নেমে ভারত মাত্র ১৭৭ রানে অল আউট হয়ে গিয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে মসৃণ গতিতে এগোচ্ছিল বাংলাদেশের ইনিংস। তারপরই রবি বিষ্ণোই ধাক্কা দেন। একটা সময় ১০২/৬ হয়ে গিয়েছিল বাংলাদেশের ইনিংস। সেখান থেকে অধিনায়ক আকবর আলির অপরাজিত ৪৩ রানের ইনিংস ভারতের স্বপ্নভঙ্গ ঘটায়। পরাজয়ের পর ভারতীয় দলের অধিনায়ক প্রিয়ম গর্গ বলেছেন, ‘আমাদের দিনটা খারাপ ছিল। তবে ছেলেরা খুব ভাল লড়াই করেছে। হাতে এত অল্প রানের পুঁজি নিয়েও ওদের কাজটা কঠিন করে তুলেছিলাম। যে কারণে আমি দলের সকলকে ধন্যবাদ দিতে চাই।’ প্রিয়ম যোগ করেছেন, ‘যেভাবে সতীর্থরা লড়াই করেছে, বিশেষ করে বোলাররা যেভাবে নিজেদের সেরাটা দিয়েছে, তাতে আমি ভীষণ খুশি।’ পাশাপাশি প্রিয়মের ব্যাখ্যা, ‘টসটা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছিল কারণ উইকেটে শুরুর দিকে স্যাঁতস্যাঁতে ভাব ছিল।’ প্রিয়মের মতে, আরও কিছু রান ভাঁড়ারে থাকলে ম্যাচ অন্যরকম হতো। ‘বাংলাদেশের বোলাররা শুরুটা খুব ভাল করেছিল। আমাদের ব্যাটসম্যানেরাও ভাল খেলেছে। তবে আরও কিছু রান হলে ভাল হোত। ২১৫-২২০ হলে ভাল স্কোর হোত। ১৭৮ রানটা লক্ষ্য হিসাবে যথেষ্ট নয়,’ বলেছেন তিনি। যোগ করেছেন, ‘আমাদের বোলাররা ভাল বল করেছে। বাংলাদেশ ভাল ব্যাট করেছে। তবে বোলারদের নিয়ে আমি খুব সন্তুষ্ট। দক্ষিণ আফ্রিকায় খেলাটা ভাল অভিজ্ঞতা। বিশ্বকাপের আগে এখানে একটা সিরিজ খেলেছিলাম। সেটাও আমাদের ভাল খেলতে সাহায্য করেছে।’

সেরা শিরোনাম

NZ vs IND: সেঞ্চুরি হাঁকালেন পন্থ, রাহুল, হাফসেঞ্চুরি চার ব্যাটারের, ওয়েলিংটনে ভারতের অনন্য ইনিংস থামল ৭২০ রানে
সেঞ্চুরি হাঁকালেন পন্থ, রাহুল, হাফসেঞ্চুরি চার ব্যাটারের, ওয়েলিংটনে ভারতের অনন্য ইনিংস থামল ৭২০ রানে
NZ vs IND Live: পর পর দু'বার, ইনিংসের প্রথম ওভারেই ভারতকে সাফল্য এনে দিলেন বুমরা, শূন্য রানে ফিরলেন লাথাম
পর পর দু'বার, ইনিংসের প্রথম ওভারেই ভারতকে সাফল্য এনে দিলেন বুমরা, শূন্য রানে ফিরলেন লাথাম
Yuzvendra Chahal: অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
Rishabh Pant: পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই
পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget