এক্সপ্লোর

Rahul Dravid: সৌরভে সুরভিত টনটনেও সেদিন লঙ্কা ব্রিগেডের সামনে প্রাচীর হয়েছিলেন 'দ্য ওয়াল'

Rahul Dravid: পরের এক দশকে প্রতি মুহূর্তে টের পেয়েছে গোটা বিশ্ব। কিন্তু টেস্ট স্পেশালিস্ট এই স্টিরিওটাইপটাই ভাঙার ছিল। ১৯৯৯ বিশ্বকাপের মঞ্চ ছিল রাহুল দ্রাবিড়ের (rahul dravid) কাছে

মুম্বই: টেস্টে তাঁর ব্যাটিং দেখার পর অস্ট্রেলিয়ান প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়া একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, "প্রথম ১৫ মিনিটের মধ্যেই আপনি তাঁর উইকেট নেওয়ার চেষ্টা করুন যদি তা না পারেন তাহলে বাকিদের উইকেট নেওয়ার চেষ্টা করুন।'' বিশ্বজয়ী অধিনায়ক যে ভুল বলেননি তার প্রমাণ পরের এক দশকে প্রতি মুহূর্তে টের পেয়েছে গোটা বিশ্ব। কিন্তু টেস্ট স্পেশালিস্ট এই স্টিরিওটাইপটাই ভাঙার ছিল। ১৯৯৯ বিশ্বকাপের মঞ্চ ছিল রাহুল দ্রাবিড়ের (rahul dravid) কাছে সেরা মঞ্চ। সেবারের বিশ্বকাপে ব্যাটারদের মধ্য়ে সর্বাধিক রানের মালিক ছিলেন দ্রাবিড়। হাঁকিয়েছিলেন ৪৬১ রান। তবে টনটনে তাঁর ১৪৫ রানের ইনিংস ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে গুরুত্বপূর্ণ ইনিংসগুলোর মধ্যে ওপরের দিকেই থাকবে। সৌরভের ১৮৩ রানের পাশে দ্রাবিড়ের ইনিংস সেদিন ছায়া হয়ে থাকলেও, তার গুরুত্ব কোনো অংশেই কম নয়। আজকের ওস্তাদের মার সিরিজে আমাদের প্রতিবেদন ১৯৯৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে রাহুল দ্রাবিড়ের ১৪৫ রানের সেই ইনিংস নিয়েই --

১৯৯৬ সালে টেস্টে অভিষেকের পর থেকে এই ফর্ম্য়াটে নিজের জাত চিনিয়েছিলেন খুব অল্প দিনেই। কিন্তু ওয়ান ডে ফর্ম্যাটে সেভাবে নিজেকে মেলে ধরতে পারছিলেন না। ১৯৯৭ সালে ইন্ডিপেন্ডেন্স কাপে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম শতরান করেছিলেন ৫০ ওভারের ম্যাচে। কিন্তু এরপর মাঝের ২ বছরে সেভাবে রান পাননি। তবে ১৯৯৯ বিশ্বকাপের মঞ্চেই খুঁজে পাওয়া গেল একেবারে অন্য রাহুলকে। কিনিয়ার বিরুদ্ধে সচিনের সঙ্গে ২৩৮ রানের পার্টনারশিপ গড়েছিলেন। তার পর টনটনে শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই ম্যাচ উইনিং নক। সৌরভ গঙ্গোপাধ্যায়ের (১৮৩) সঙ্গে জুটি বেঁধে বোর্ডে সেদিন ৩১৮ রান যোগ করেন রাহুল। যা বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ পার্টনারশিপ এখনও। ১২০ বলে ১৪৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন দ্রাবিড়। একটি বিশাল ছক্কার সঙ্গে ১৭টি চোখ ধাঁধানো বাউন্ডারি আছড়ে পড়েছিল সেদিন কর্ণাটকের এই ব্য়াটারের ব্যাট থেকে মাঠের চারধারে। 

সেদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন লঙ্কা অধিনায়ক অর্জুন রণতুঙ্গা। কিন্তু ভোরের ভেজা পিচকে কাজে লাগাতে পারেননি দলের বোলাররা। সদগোপন রমেশ মাত্র ৫ রান করে ফিরে গেলেও সৌরভকে যোগ্য সঙ্গ দেন সেদিন রাহুল। ২ জনে ৪৪.৫ ওভারে ৩১৮ রানের পার্টনারশিপ গড়েন সেদিন টনটনে। ১ রানের প্রথম উইকেট হারিয়েছিল ভারত। দ্বিতীয় উইকেটের পতন হিসেবে দ্রাবিড় যখন মাঠ ছাড়েন তখন ভারতের স্কোর ৩২৪। সেই ম্যাচে প্রথমে ব্য়াট করে ৩৭৩ রান বোর্ডে তুলে নেয় ভারত। জবাবে শ্রীলঙ্কা মাত্র ২১৬ রানে অল আউট হয়ে গিয়েছিল। 

সৌরভ-দ্রাবিড়ের সেদিনের শতরানের ইনিংস 

সেরা শিরোনাম

Mohammed Shami: রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
Sourav Ganguly Biopic: অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
Sunil Gavaskar: 'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget