এক্সপ্লোর

Tiger Woods Accident: সফল অস্ত্রোপচার, বাড়ি ফিরলেন টাইগার

ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর এখন সুস্থ টাইগার উডস। বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি বাড়ি ফিরলেন। দুঃসময়ে পাশে থাকার জন্য ট্যুইট করে শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানালেন তিনি।

লস অ্যাঞ্জেলস: ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর এখন সুস্থ টাইগার উডস। বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি বাড়ি ফিরলেন। দুঃসময়ে পাশে থাকার জন্য ট্যুইট করে শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানালেন তিনি। টাইগারের ট্যুইট, “বাড়ি ফিরে পরিবাররে সঙ্গে সময় কাটাতে পেরে খুব ভাল লাগছে। গোটা দুনিয়া এই কঠিন সময় আমার পাশে ছিল। তাই সকলকে অজস্র ধন্যবাদ। ঘরে ফিরেই শরীরচর্চা শুরু করে দিয়েছি। আশা করি আগামী কয়েক দিনের মধ্যে আরও কিছুটা সুস্থ হয়ে উঠব।”

গত ২৩ ফেব্রুয়ারি একটি পথ দুর্ঘটনায় জখম হয়েছিলেন গলফের কিংবদন্তি। তাঁর দুটো পা গুরুতরভাবে জখম হয়েছিল। রোলিং হিলস এস্টেট সীমান্তে উডসের গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল। উডস নিজেই গাড়ি চালাচ্ছিলেন। উডসের এজেন্ট মার্ক স্টেনবার্গ দুর্ঘটনার সেই খবর জানিয়েছিলেন।

টাইগার উডসের পায়ে অস্ত্রোপচার হয়েছে। গাড়ি দুর্ঘটনায় সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল তাঁর দুটি পা। আপাতত তিনি ভালো আছেন। চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলেও জানিয়েছেন চিকিৎসকেরা। তবে ৪৫ বছরের গল্ফারকে কোর্সে ফের স্বমহিমায় দেখা যাবে কি না, তা নিয়ে অনেকে সন্দিহান।

দুর্ঘটনার পর ১৫ বারের মেজর চ্যাম্পিয়নকে লস অ্যাঞ্জেলসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ডান পায়ে একাধিক জায়গায় চোট ছিল। সেই জন্য তাঁর অস্ত্রোপচার হয়েছিল। ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক অনীশ মহাজনের তত্ত্বাবধানে চিকিৎসা হয় টাইগারের।

মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসে তাঁর গাড়ি প্রায় উড়ে গিয়ে বেশ খানিকটা দূরে ছিটকে যায় এবং রাস্তার ধারের রেলিং ভেঙে নীচে পড়ে যায়। কিংবদন্তি গল্ফারের শরীরের বেশ কয়েকটি হাড় ভেঙে যায়। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তাঁর দুই পা। যদিও এই কিংবদন্তি গল্ফারের পরিবারের তরফ থেকে জানানো হয়, টাইগার সুস্থ আছেন।

দুর্ঘটনার সময় উডস নিজেই গাড়ি চালাচ্ছিলেন। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে যায়। ঠিক কী কারণে গাড়ীটি উল্টে যায়, তা জানতে পুলিস তদন্ত করছে।

সেরা শিরোনাম

KKR: আইপিএলের আগে নতুন অস্ত্র আয়ত্ত করে আরও ভয়ঙ্কর হয়ে উঠছেন কেকেআরের সাড়ে ছ ফুটের পেসার
আইপিএলের আগে নতুন অস্ত্র আয়ত্ত করে আরও ভয়ঙ্কর হয়ে উঠছেন কেকেআরের সাড়ে ছ ফুটের পেসার
IND vs NZ: আউটই হলেন না মিচেল, ফিলিপস, ড্র হয়ে গেল ভারত-নিউজিল্য়ান্ড ম্য়াচ
আউটই হলেন না মিচেল, ফিলিপস, ড্র হয়ে গেল ভারত-নিউজিল্য়ান্ড ম্য়াচ
IND vs NZ Live: হাতছাড়া জয়ের সুযোগ, ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট ড্র
হাতছাড়া জয়ের সুযোগ, ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট ড্র
IND A vs PAK A: কাজে এল না তিলকের সেঞ্চুরি, এশিয়া কাপ রাইজিং স্টার্সের ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে হার ভারতের
কাজে এল না তিলকের সেঞ্চুরি, এশিয়া কাপ রাইজিং স্টার্সের ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে হার ভারতের

ভিডিও

India-Nepal Meeting: প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ
Weather Updates: আজ রাত থেকে নামতে পারে পারদ, কোন জেলায় কত ঠান্ডা?
Navi Mumbai Fire: ভোজ্যতেলের গুদামে ভয়ঙ্কর আগুন, রাতভর আগুনের সঙ্গে লড়াই দমকলের
Suvendu Adhikari on Bangladesh: হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ, 'আমি উদ্বিগ্ন', বিদেশমন্ত্রীর সঙ্গে যোগাযোগের বার্তা
Birbhum Tulu Mondal: বীরভূমের ২টি থানায় টুলু মণ্ডলকে তলব, কোটি কোটি টাকা-সোনা উদ্ধারকাণ্ডে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget