এক্সপ্লোর

Tilak Verma: জাতীয় দলে অভিষেকেই নজর কেড়েছেন, দেশের জার্সিতে বিশ্বকাপ জিততে চান তিলক

IND vs WI: টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দেশের জার্সিতে অভিষেক হয়েছে তিলক ভার্মার। আর প্রথম ম্যাচেই ২২ ম্যাচে ৩৯ রানের ইনিংস খেলেছেন এই বাঁহাতি তরুণ।

ত্রিনিদাদ: আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে তাঁর ব্যাটিং দেখেই ক্রিকেট বিশেষজ্ঞরা বলেছিলেন যে খুব তাড়াতাড়ি এই ছেলেকে আন্তর্জাতিক ক্রিকেটের (International Cricket) মঞ্চে দেখা যাবে। চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দেশের জার্সিতে অভিষেক হয়েছে তিলক ভার্মার। আর প্রথম ম্যাচেই ২২ ম্যাচে ৩৯ রানের ইনিংস খেলেছেন এই বাঁহাতি তরুণ। ভারত ম্যাচ হারলেও তিলকের ব্যাটিং প্রশংসা কুড়িয়েছে বিশেষজ্ঞদের। 

ম্যাচের পর এক সাক্ষাৎকারে তিলক জানিয়েছেন যে দেশের জার্সিতে বিশ্বকাপ জিততে চান। ২০ বছরের তরুণ ব্যাটার বলেন, ''প্রত্যেকের স্বপ্ন থাকে একটা সময় গিয়ে দেশের জার্সিতে যাতে সে খেলতে পারে। আমি কখনও ভাবিনি যে কেরিয়ারের এত কম সময়ে আমি জাতীয় দলের জার্সিতে খেলতে পারব। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের পর কিছু পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। করোনা এসেছিল সেই সময়। তাই ভেবেছিলাম যে যতটুকু সুযোগ পাব, তা যেন কাজে লাগাতে পারি।'' উল্লেখ্য়, ২০২০ সালেকর অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন তিলক।

তরুণ এই বাঁহাতি আরও বলেন, ''ছোটবেলা থেকেই আমার লক্ষ্য ছিল ভারতকে বিশ্বকাপ জেতানো। কীভাবে বিশ্বকাপ জেতা যায়, তা নিয়ে সবসময় ভাবি আমি। প্রতিদিন ভাবতে থাকি যে আমি দেশের জার্সিতে এই নম্বরে ব্যাট করব ও দেশকে ট্রফি জেতাতে সাহায্য করব। এখন আমি দেশের জার্সিতে অভিষেক করতে পেরেছি। এবার ধাপে ধাপে এগোতে চাই। এই বছরেই বিশ্বকাপ রয়েছে। তবে আমি বেশি ভাবতে নারাজ। নিজের কাজটা সঠিকভাবে করে যেতে চাই।''

উল্লেখ্য, মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে গত আইপিএলে ৩৪৩ রান করেছেন ১১ ম্যাচে তিলক। গড় ছিল ৪২.৮০। ২০২২ মরসুমেও ধারাবাহিক পারফর্ম করেছিলেন তিলক। সেবার ১৪ ম্যাচে ৩৯৭ রান করেছিলেন তিনি। 

ভারতীয় দলে মিডল অর্ডারে দীর্ঘদিন ধরে পাকাপাকি কোনও বাঁহাতি ব্যাটার নেই। যুবরাজ সিংহ একটা সময় দীর্ঘদিন জাতীয় দলকে ভরসা জুগিয়েছেন। এরপর সুরেশ রায়না এসেছিলেন। কিন্তু এঁরা দুজনেই প্রাক্তন ক্রিকেটার এখন। তারপর থেকে ভারতীয় দলের জার্সিতে কোনও বাঁহাতি ব্য়াটার আসেননি মিডল অর্ডারে যিনি হাল ধরবেন। তবে তিলক ভার্মার ব্য়াটিং আগের দিন দেখার পর অনেকেই সোশ্যাল মিডিয়াতে তাঁকে সুরেশ রায়নার সঙ্গে তুলনা করেছেন। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে তিলক নিজেও বলেছিলেন যে তিনি সুরেশ রায়নার ব্য়াটিংয়ের বড় ভক্ত। এখন দেখার সুরেশের উত্তরসূরি কতটা সফল হন। 

সেরা শিরোনাম

Shubman Gill: শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
IND vs SL: কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
Durand Cup Final: কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের
কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget