এক্সপ্লোর

India Schedule, Tokyo Olympic 2020: অলিম্পিক্সের চতুর্থ দিনে তিরন্দাজিতে আশা ভারতের, বক্সিংয়ে নামছেন অমিত পাঙ্ঘাল

অলিম্পিক্সের চতুর্থ দিনে তিরন্দাজির দলগত ইভেন্টে এলিমেশন পর্বে নামবেন অতনু দাস, প্রবীণ যাদব ও তরুণদীপ রাই। সকাল ৬টায় শুরু হবে তিরন্দাজি ইভেন্ট। সকাল ১১.৩০ এ এই ইভেন্টের মেডেল রাউন্ড শুরু হবে।

টোকিও: শনিবার মীরাবাঈ চানুর পদক জয়ের পর থেকে আর কোনও পদক এখনও পর্যন্ত আসেনি ভারতের ঝুলিতে। তৃতীয় দিনে মেরি কম, পিভি সিন্ধু, মণিকা বাত্রারা তাঁদের ইভেন্টে জয় পেয়েছেন। কিন্তু হারের সম্মুখিন হয়েছেন সানিয়া-অঙ্কিতা জুটি, মানু ভাকের।

অলিম্পিক্সের চতুর্থ দিনে তিরন্দাজিতে আশা রয়েছে। তিরন্দাজির দলগত ইভেন্টে এলিমেশন পর্বে নামবেন অতনু দাস, প্রবীণ যাদব ও তরুণদীপ রাই। সকাল ৬টায় শুরু হবে তিরন্দাজি ইভেন্ট। সকাল ১১.৩০ এ এই ইভেন্টের মেডেল রাউন্ড শুরু হবে। তবে তার আগে ভারতের তিরন্দাজদের ২টো ম্যাচ জিতে আসতে হবে।

শ্যুটিংয়ে স্কিট যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে সোমবার। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অঙ্গদ বাজোয়া ও মাইরাজ আহমেদ খান। ভোর ৬.৩০ থেকে এই খেলা শুরু হবে। এই ইভেন্টের ফাইনাল রয়েছে দুপুর ১২টার সময়।

অঙ্গদ এই মুহূর্তে স্কিট ইভেন্টে ৭৫ শটসের পর ৭১ পয়েন্ট নিয়ে ১১ নম্বর স্থানে রয়েছেন। যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে মোট ১২৫ শট মারতে পারেন একজন শ্যুটার। তার মানে আরও ৫০টি শটের পরই বোঝা যাবে যে আদৌ অঙ্গদ ফাইনালে প্রবেশ করতে পারবেন কিনা। নিয়ম অনুযায়ী প্রথম ৬ জন শ্যুটার যোগ্যতা অর্জন পর্ব থেকে ফাইনালে প্রবেশ করতে পারবেন। মাইরাজ যদিও অনেকটাই পেছনে থেকে ২৫ নম্বরে রয়েছেন।

বক্সিংয়ে বড় ম্যাচ রয়েছে ভারতের। ভারতের পদক জয়ের অন্যতম দাবিদার অমিত পাঙ্ঘাল পুরুষদের ফ্লাইওয়েট ক্যাটাগরিতে প্রথম রাউন্ডে নামবেন। খেলা শুরু সকাল ৭.৩০এ। এছাড়াও পুরুষদের মিডলওয়েট প্রথম রাউন্ডে আশিস কুমার নামবেন।

টেবিল টেনিসে পুরুষ ও মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় ও তৃতীয় রাউন্ড রয়েছে। খেলতে নামবেন জি সাথিয়ান, শরথ কমল, সুতীর্থা মুখোপাধ্যায় ও মণিকা বাত্রা। রবিবারই তৃতীয় রাউন্ডে উঠেছেন মণিকা।

মহিলা হকিতে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানির বিরুদ্ধে খেলতে নামবেন রানি রামপলরা। প্রথম ম্যাচে নেদাল্যান্ডসের বিরুদ্ধে ৫-১ গোলে হারতে হয়েছিল তাঁদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার
Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget