এক্সপ্লোর

Tokyo Olympics 2020: বক্সিংয়ে সেমিতে হার, টোকিওয় ব্রোঞ্জ জিতলেন লভলিনা

টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হল লভলিনা বোর্গোহাইকে। 

টোকিও: টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হল লভলিনা বোর্গোহাইকে। এদিন তিনি হেরে গেলেন তুরস্কের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে। ৬৪-৬৯ কেজি মহিলাদের ওয়েল্টার বিভাগে বিশ্বের ১ নম্বর বুসেনাজ সুরমেনলির বিরুদ্ধে হার মানতে হল লভলিনাকে। ৫-০ ব্য়বধানে এদিন হার মানতে হয় লভলিনাকে। বেশ কয়েকবার ভাল পাঞ্চ করলেও অভিজ্ঞতাতেই এদিন মূলত বাজিমাত করেন তরুস্কের বক্সার। দ্বিতীয় রাউন্ডে একটা সময় তুরস্কের বক্সারের থেকেও ভাল পারফর্ম চোখে পড়ছিল লভলিনার। কিন্তু পুরো ম্যাচ জুড়ে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে জয় হাসিল করে নেন বুসেনাজ সুরমেনলি।

তুরস্কের বিশ্বচ্যাম্পিয়ন প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলতে নেমে এদিন সেমিতে হারতে হয় ভারতের এই তরুণ মহিলা বক্সারকে। আগেই অলিম্পিক্সে ভারতের দ্বিতীয় পদক নিশ্চিত করেছিলেন বক্সার লভলিনা বোর্গোহাই। চিনা তাইপেইয়ের প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছিলেন ৪-১ ফলে।

খুব অল্পের জন্য প্রথম রাউন্ডে এগিয়ে যান অসমের লভলিন। ফল হয় ৩-২। এর জেরে চাপে পড়ে যান তাইপেইয়ের প্রতিদ্বন্দ্বী। ভাল ফুটওয়ার্কের জেরে দ্বিতীয় রাউন্ডে প্রতিরোধ করেন নিয়েন চিনের পাঞ্চ। তৃতীয় রাউন্ডেও ধারাবহিকতা ধরে রাখেন লভলিন। সোনা জয়ের স্বপ্ন দেখছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হল লভলিনাকে।  উল্লেখ্য, বিজেন্দ্র সিংহ, মেরি কমের পর বক্সিংয়ে অলিম্পিক্স পদক জিতলেন লভলিনা।

এর আগে বক্সিংয়ে ২০০৮ অলিম্পিক্সে বিজেন্দর সিংহ পদক জিতেছিলেন। এরপর ২০১২ লন্ডন অলিম্পিক্সে কিংবদন্তি মেরি কমও পদক জিতেছিলেন। ২ জনেই অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন। এদিন লভলিনাও ব্রোঞ্জ জিতলেন। প্রথমবার অলিম্পিক্সে খেলতে নেমেছিলেন লভলিনা। আর প্রথমবারেই পদক জিতে বাড়ি ফিরছেন।

সেরা শিরোনাম

Mohammed Shami: 'নিজের সফরের ওপর বিশ্বাস রাখো, সাফল্য আসতে সময় লাগে', তরুণদের বার্তা শামির
'নিজের সফরের ওপর বিশ্বাস রাখো, সাফল্য আসতে সময় লাগে', তরুণদের বার্তা শামির
Rishabh Pant: ছদ্মনামে নিউজিল্য়ান্ডের রাস্তায় ক্রিকেট খেলছেন পন্থ, ভিডিও ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়
ছদ্মনামে নিউজিল্য়ান্ডের রাস্তায় ক্রিকেট খেলছেন পন্থ, ভিডিও ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়
Syed Mushtaq Ali Trophy: বাংলা ক্রিকেটের অন্ধকার দিন, সৈয়দ মুস্তাক আলির গ্রুপ থেকেই বিদায়, কৌশল নিয়ে উঠছে প্রশ্ন
বাংলা ক্রিকেটের অন্ধকার দিন, সৈয়দ মুস্তাক আলির গ্রুপ থেকেই বিদায়, কৌশল নিয়ে উঠছে প্রশ্ন
Baba Aparajith Retirement: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিলেন, ৩২ বছর বয়সেই প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানালেন বাবা অপরাজিত
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিলেন, ৩২ বছর বয়সেই প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানালেন বাবা অপরাজিত

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget