এক্সপ্লোর

Silver Medalist Bhavina Patel: ''নিজের গেমপ্ল্যান সঠিকভাবে বাস্তবায়িত করতে পারিনি'', ফাইনালে হারের পর বললেন ভাবিনা

Silver Medalist Bhavina Patel: দেশের প্রথম প্যারা অ্যাথলিট হিসেবে টেবিল টেনিসে প্য়ারালিম্পিক্সের মঞ্চে পদক জিতেছেন ভাবিনা। শনিবার ফাইনালে ওঠার পরই আনন্দে আত্মহারা হয়েছিলেন। 

টোকিও: স্বপ্ন দেখেছিলেন। স্বপ্ন দেখিয়েছিলেন। প্যারালিম্পিক্সে দেশের হয়ে টোকিও থেকে প্রথম সোনা আনার লক্ষ্যেই এদিন নেমেছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি। টেবিল টেনিসের সিঙ্গলসে ফাইনালে চিনের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে হেরে রুপোতেই সন্তুষ্ট থাকতে হয়েছে ভাবিনাবেন পটেলকে। 

দেশের প্রথম প্যারা অ্যাথলিট হিসেবে টেবিল টেনিসে প্য়ারালিম্পিক্সের মঞ্চে পদক জিতেছেন ভাবিনা। শনিবার ফাইনালে ওঠার পরই আনন্দে আত্মহারা হয়েছিলেন।  ফাইনালে হারের পর ভাবিনা বলেন, 'আমি একদিকে ভীষণ খুশি ছিলাম, আবার একদিকে একটু নার্ভাসও ছিলাম। তার জন্যই হয়ত আমি এদিন ঠিকভাবে খেলতে পারিনি। নিজের ১০০% দিতে পারিনি। কিছুটা হতাশ আমি। কিন্তু যা যা ভুলত্রুটি রয়েছে, তা ঠিক করে আগামী টুর্নামেন্টগুলোয় আরও ভাল ফল করার ব্যাপারে আশাবাদী আমি।' 

এদিন ম্যাচের শুরুতেই প্রথম গেমে ১১-৭ ফলে হেরে যান ভাবিনাবেন। এরপর দ্বিতীয় গেমে প্রত্যাবর্তন করেছিলেন ভাবিনা। পরপর তিনটে পয়েন্ট তুলে নিয়েছিলেন। কিন্তু ফের একবার দ্বিতীয় গেমেও জয় ছিনিয়ে নেন ঝৌ। দ্বিতীয় গেমে ভাবিনা হারেন ১১-৫ এ। তৃতীয় গেমে লড়়াইটা দারুণ করেছিলেন ভাবিনা। প্রথমে ২-৪ ব্যবধানে পিছিয়ে গিয়েও ফিরে এসেছিলেন। ৮-৬ পয়েন্ট হয় একসময় খেলায় তৃতীয় গেমে। কিন্তু এখানও শেষ হাসি হাসেন ঝৌ। তৃতীয় গেমে জিতে যান চিনের প্রতিযোগী ১১-৬ এ। এর ফলেই ৩-০ এ ম্যাচ জিতে যান তিনি। উল্লেখ্য, এর আগে গ্রুপ পর্বেও চিনের এই প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে হারতে হয়েছিল ভাবিনাবেনকে। 

ভাবিনা বলেন, 'আমি আমার একশো শতাংশ দেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু আমি তা পারিনি। এই জন্যই আমি একটু হতাশ। যদি নিজের সর্বস্ব দিয়ে পারফর্ম করতে পারতাম, তবে হয়ত আজ সোনা জিততে পারতাম।' উল্লেখ্য, দীপা মালিকের পর দ্বিতীয় মহিলা অ্যাথলিট হিসেবে প্যারালিম্পিক্সে পদক জিতেছেন ভাবিনা।  ২০১৬ রিও প্যারালিম্পিক্সে শটপুটে পদক জিতেছিলেন দীপা। তিনিও রুপো জিতেছিলেন। এই মুহূর্তে প্যারালিম্পিক কমিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদে রয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget