এক্সপ্লোর

U-19 WC Semi-Final: সচিন-উদয়ের রেকর্ড পার্টনারশিপ, প্রোটিয়াদের হারিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে ভারত

India U19 vs South Africa U19, Semi-Final: ২ উইকেটে প্রোটিয়াদের হারিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে ভারত। এই ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গে এবার ষষ্ঠবার যুব বিশ্বকাপ জয়ের হাতছানি ভারতীয় দলের সামনে।

বেননি: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে উঠে গেল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ২ উইকেটে জয় ছিনিয়ে নিল উদয় সহরনের দল। রেকর্ড ১৭১ রানের পার্টনারশিপ গড়ে দলের জয়ের ভিত গড়ে দেন সচিন দাস (Sachin Dash) ও উদয় সহরন (Uday Saharan)। এই ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গে এবার ষষ্ঠবার যুব বিশ্বকাপ জয়ের হাতছানি ভারতীয় দলের সামনে। 

২৪৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে ভারতীয় দল। গোটা টুর্নামেন্টে ভারতীয় ব্য়াটাররা প্রতি ম্য়াচে ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করেছিলেন। কিন্তু এদিন আদর্শ সিংহ খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন। কূলকর্নী ১২ রান করেন মাত্র। ভারতের সবচেয়ে সফল ব্যাটার মুশির খান মাত্র ৪ রান করেন। প্রিয়াংশু মোলিয়াও ৫ রানের বেশি করতে পারেননি। ৩২ রানের মধ্যে ৪ উইকেট খুঁইয়ে ফেলেছিল একটা সময় ভারত। সেখান থেকেই সচিন দাস ও উদয় সহরন মিলে ১৭১ রানের বিশাল পার্টনারশিপ গড়ে তোলেন। এই পার্টনারশিপই দলের জয়ের ভিত গড়ে দেয়। সচিন ৯৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন। অল্পের জন্য শতরান মিস করেন তিনি। শেষ ওভারে রক্তচাপ বেড়ে গিয়েছিল উদয় আউট হওয়ার সঙ্গে সঙ্গে। তিনি ৮১ রান করে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। তবে রাজ লিম্বা ৪ বলে ১৩ রান করে দলের জয় নিশ্চিত করেন।

এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে দক্ষিণ আফ্রিকা দলের ২ ওপেনার স্টোক ও ড্রে প্রিটোরিয়াস বেশ ভালই ছন্দে এগিয়ে যাচ্ছিলেন। তবে প্রোটিয়া শিবিরে প্রথম আঘাত হানেন দুরন্ত ফর্মে থাকা রাজই। তাঁর ওয়াইড লেংথের একটি বল খোঁচা দিয়ে ক্যাচ আউট হয়ে যান স্টোক। ১৪ রান করে আউট হন তিনি। এরপর ডেভিড ট্রিগার খাতা খোলার আগেই রাজের বলে বোল্ড হয়ে যান। এরপর রিচার্ড সেলেটসোয়ানেকে সঙ্গে নিয়ে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন প্রিটোরিয়াস। চতুর্থ উইকেটে দুজনে মিলে ৭২ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। প্রিটোরিয়াস ৭৬ রানের ইনিংস খেলেন। ৬টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান। অন্য়দিকে রিচার্ড ১০০ বলে ৬৪ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৪টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি। মিডল অর্ডারে অলিভার ২২ রান ও জুয়ান ২৪ রানের ইনিংস খেলেন। লোয়ার অর্ডারে ট্রিস্টান লুস ১২ বলে ২৪ রানের ইনিংস খেলেন। ১টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি। একটা সময় মনে হচ্ছিল যে হয়ত দুশোর গণ্ডি কোনওভাবে পেরবে প্রোটিয়া শিবির। সেখান থেকে লুসের ইনিংসের সৌজন্যে আড়াইশোর কাছাকাছি দলের স্কোর পৌঁছে যায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget