এক্সপ্লোর

UEFA Champions League: চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে বায়ার্ন, পিএসজি, জোড়া গোল কেন, এমবাপের

UEFA Champions League 2024: প্রথম লেগে ১-০ গোলে হারতে হয়েছিল জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখকে। এই ম্য়াচে তাই জয় তো অবশ্যই এমনকী একের বেশি গোলের ব্যবধানে জিততেই হত।

মিউনিখ: জোড়া গোল হ্যারি কেনের। আর তার সুবাদেই লাজিওকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের (Uefa Champions League 2024) কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বায়ার্ন মিউনিখ। অন্য়দিকে রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়ে শেষ আটে পৌঁছে গেল পিএসজি। এখানও দলের হয়ে জোড়া গােল করলেন কিলিয়ান এমবাপে। প্রথম লেগে ১-০ গোলে হারতে হয়েছিল জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখকে। এই ম্য়াচে তাই জয় তো অবশ্যই এমনকী একের বেশি গোলের ব্যবধানে জিততেই হত। মঙ্গলবার রাতে তিন গোল করল বায়ার্ন। হ্যারি কেনের জোড়া ফলা ছাড়াও থমাস মুলার করলেন আরও একটি গোল। প্রথম লেগে পিছিয়ে থাকা পরিস্থিতিতে শেষ সাত বারের কোনওবারই বায়ার্ন কোয়ার্টারে জায়গা করে নিতে পারেনি। তবে এবার আর তেমনটা হল না। খেলার শুরু থেকেই বায়ার্নের ফুটবলাররা চাপ তৈরি করেছিল লাজিওর ওপর। খেলার ৩৮ মিনিটের মাথায় প্রথম গোল করেন হ্যারি কেন। মুলারের হেড থেকে বল পেয়ে গিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক। হাল্কা মাথা ছুঁইয়ে সুন্দরভাবে বল জালে পাঠিয়ে দেন তিনি। 

দ্বিতীয় গোলটি আসে প্রথমার্ধের বাঁশি বাজার ঠিক আগের মুহূর্তে। হেডে গোল করেন মুলার। বয়স বাড়লেও এখনও কিন্তু ঝাঁঝ কমেনি বিশ্বকাপজীয় জার্মার তারকার। দ্বিতীয়ার্ধে আর ম্য়াচে ফিরতে পারেনি লাজিও। একের পর এক চাপ বাড়াতে থাকে বায়ার্ন। খেলার ৬৬ মিনিটের মাথায় সানের শট লাজিওর গোলরক্ষক আটকে দিয়েছিলেন। কিন্তু ফিরতি বলে গোল করেন কেন। 

অন্য় ম্য়াচে পিএসজি রিয়াল সোসিয়েদাদকে প্রথম লেগের ম্য়াচে ২-০ গোলে হারিয়ে দিয়েছিল। ফলে এদিনের ম্য়াচের পর দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে জয় ছিনিয়ে ফরাসি ক্লাবটি কোয়ার্টারে পৌঁছে গেল। খেলা শুরুর ১৫ মিনিটের মাথায় এমবাপে প্রথম গোলটি করেন। প্রথমার্ধে আর কোনও দল কোনও গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধেও ফের নিজেদের ব্যবধানে বাড়িয়ে নেয় পিএসজি। ৫৬ মিনিটের মাথায় ফের গোল করেন এমবাপে।ম্যাচের একদম শেষ মুহূর্তে ৮৯ মিনিটে সোসিয়েদাদের হয়ে একমাত্র গোল করেন মাইকেল মেরিনো। যদিও ম্য়াচে দলের হার তিনি বাঁচাতে পারেননি। 

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের লড়াইয়ে এখনও বেশ কয়েকটি ম্য়াচ বাকি রয়েছে। রিয়াল মাদ্রিদ নামবে লেইপজিগের বিরুদ্ধে। বার্সা বনাম নাপোলি দ্বৈরথ রয়েছে। পোর্তোর বিরুদ্ধে খেলতে আর্সেনাল। বরুশিয়া নামবে পিএসভির বিরুদ্ধে। ইন্টার ও অ্যাথলেটিকাে মাদ্রিদের লড়াই রয়েছে। 

সেরা শিরোনাম

NZ vs IND: সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে ক্রাইস্টচার্চে বিশ্বরেকর্ড যশস্বী জয়সওয়ালের
সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে ক্রাইস্টচার্চে বিশ্বরেকর্ড যশস্বী জয়সওয়ালের
Messi-Ronaldo: একই দলে খেলবেন মেসি, রোনাল্ডো? সামনের মাসেই হতে পারে সমর্থকদের স্বপ্নপূরণ
একই দলে খেলবেন মেসি, রোনাল্ডো? সামনের মাসেই হতে পারে সমর্থকদের স্বপ্নপূরণ
Rohit Sharma: দলের গৌরবময় অধ্য়ায় ফেরাতে ফের একবার দায়িত্বে তিনিই, পুনরায় MI অধিনায়ক হয়ে রোহিত বললেন...
দলের গৌরবময় অধ্য়ায় ফেরাতে ফের একবার দায়িত্বে তিনিই, পুনরায় MI অধিনায়ক হয়ে রোহিত বললেন...
Mumbai Indians: অধিনায়কত্ব না পাওয়ায় অভিমান! মুম্বই ইন্ডিয়ান্সের সহ-অধিনায়ক হওয়ার প্রস্তাব ফেরান যশপ্রীত বুমরা?
অধিনায়কত্ব না পাওয়ায় অভিমান! মুম্বই ইন্ডিয়ান্সের সহ-অধিনায়ক হওয়ার প্রস্তাব ফেরান যশপ্রীত বুমরা?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget