এক্সপ্লোর

UEFA Champions League: ঘরের মাঠে বায়ার্নের কাছে ৩ গোলে হার বার্সেলোনার

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলে এগিয়ে গিয়েও ইয়াং বয়েজের কাছে হার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। আজ রাতে নামছে লিওনেল মেসির নতুন দল পিএসজি।

বার্সেলোনা: লিওনেল মেসি ক্লাব ছাড়ার পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচ খেলতে নেমেই ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের কাছে তিন গোল খেল বার্সেলোনা। বায়ার্নের হয়ে ৩৪ মিনিটে প্রথম গোল করেন টমাস মুলার। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন রবার্ট লেওয়ানডস্কি। তিনি ৫৬ মিনিটে নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোল করেন। ৮৫ মিনিটে ব্যবধান বাড়ান বায়ার্নের এই স্ট্রাইকার।

মেসির সদ্য প্রাক্তন দলের হারের দিনই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বর্তমান দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডও হেরে গেল। অ্যাওয়ে ম্যাচে সুইৎজারল্যান্ডের বিএসসি ইয়াং বয়েজের কাছে ১-২ গোলে হেরে গেল ম্যান ইউ। ১৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রোনাল্ডো। কিন্তু তারপরেও হার মানতে হল তাঁদের। ৬৬ মিনিটে সমতা ফেরান মৌমি নামালেউ। ম্যাচের শেষদিকে জয়সূচক গোল করেন থেসন সিয়েবাচিউ। ৩৫ মিনিটে লালকার্ড দেখেন অ্যারন ওয়ান-বিসাকা।

অন্য ম্যাচে ঘরের মাঠে রাশিয়ার এফসি জেনিতকে ১-০ গোলে হারিয়ে দিল চেলসি। ৬৯ মিনিটে গোল করেন রমেলু লুকাকু।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দল ছাড়ার পর চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচ খেলতে নেমেই বড় ব্যবধানে জয় পেল জুভেন্তাস। সুইডেনের মালমোকে ৩-০ গোলে উড়িয়ে দেয় ইতালির ক্লাবটি। প্রথমার্ধেই তিন গোল করে ফেলেন জুভেন্তাসের ফুটবলাররা। ২৩ মিনিটে প্রথম গোল করেন অ্যালেক্স স্যান্ড্রো। ৪৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান পাওলো ডিবালা। এক মিনিট পরেই ব্যবধান বাড়ান আলভারো মোরাতা।

অন্য ম্যাচে আর বি সালজবার্গের সঙ্গে ১-১ ড্র করল সেভিয়া। ২১ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করে সালজবার্গকে এগিয়ে দেন লুকা সুসিচ। ৪২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান ইভান রাকিটিচ। ইউসিফ এন-নেসিরি ৫০ মিনিটে লালকার্ড দেখায় বাকি সময়টা ১০ জনে খেলতে হয় সেভিয়াকে।

ডায়নামো কিয়েভ ও বেনফিকার ম্যাচ গোলশূন্যভাবে শেষ হয়। ভিলারিয়াল ও আটালান্টার ম্যাচ ২-২ গোলে ড্র হয়। লিল ও উলফসবার্গের ম্যাচ গোলশূন্যভাবে শেষ হয়। 

আজ রাতে নতুন দল পিএসজি-র হয়ে প্রথমবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে নামছেন লিওনেল মেসি। ইন্টার মিলানের মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ। এসি মিলানের মুখোমুখি হচ্ছে লিভারপুল। আর বি লিপজিগের মুখোমুখি হচ্ছে ম্যাঞ্চেস্টার সিটি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget