এক্সপ্লোর

India vs England 2021: অফফর্মে বিরাট, কেন রান নেই তাঁর ব্যাটে? জানালেন সচিন

২০১৯ সালের পর থেকে নেই কোনও সেঞ্চুরি। ইংল্যান্ডের মাটিতে শেষ ৫ ইনিংসে ভারত অধিনায়কের সংগ্রহে যথাক্রমে ৪৪, ১৩, ০, ৪২ ও ২০। লর্ডসে অর্ধশতরান করেছেন। কিন্তু বিরাট সেখানেও ব্যর্থ।

মুম্বই: ব্যাট হাতে ক্রমাগত ব্যর্থ বিরাট কোহলি। সমালোচনাও হচ্ছে তাঁকে নিয়ে। ২০১৯ সালের পর থেকে নেই কোনও সেঞ্চুরি। ইংল্যান্ডের মাটিতে শেষ ৫ ইনিংসে ভারত অধিনায়কের সংগ্রহে যথাক্রমে ৪৪, ১৩, ০, ৪২ ও ২০। পূজারা ও রাহানের সঙ্গে বিরাটের রানের ক্ষরা প্রসঙ্গেও মুখ খুলছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। যদিও রাহানে লর্ডসে অর্ধশতরান করেছেন। কিন্তু বিরাট সেখানেও ব্যর্থ।

এবার বিরাটের ফর্ম নিয়ে মুখ খুললেন সচিন তেন্ডুলকর। তিনি বলেন, 'বিরাটের শুরুটা ভাল হয়নি। টেকনিক্যাল কিছু ভুলত্রুটি যদি থাকে, তবে শুরুটা ভাল না হলে তা মনের মধ্যে কাজ করতে থাকে। সেই নিয়ে উদ্বেগও বাড়তে থাকে। যখন কোনও ব্যাটসম্যান ভাল ফর্মে থাকেন না, তখন পা বেশি নড়চড় হয় না। শরীরের সঙ্গে সঙ্গে মনের মধ্যেও ফর্মের বিষয়টা কাজ করে। মানসিকতা একটু ইস্যু।'

এরপরই রাহানে ও পূজারার ১০০ রানের পার্টনারশিপের প্রশংসা করেন সচিন। তিনি বলেন, 'ওই পার্টনারশিপটা ভীষণ গুরত্বপূর্ণ ছিল। ওরা ২ জন সঠিক সময় সঠিক পার্টনারশিপ গড়ে তুলেছিল। নইলে ভারত আরও চাপে পড়ে যেত। দলের জন্য যেটা ভাল হবে, সেটাই ওরা করেছে। ওরা শুরুটা করে দিয়েছিল। যার ফলে বাকি ইনিংসেও সেই ধারাবাহিকতাটা বজায় ছিল।'

এর আগে লর্ডস টেস্টে ভারতের জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন সচিন তেন্ডুলকরও। তিনি ট্যুইট করেন, 'ওফ একটা টেস্ট ম্যাচ হল বটে। প্রত্যকটা মুহূর্ত উপভোগ করেছি। কঠিন পরিস্থিতিতে যে প্রতিরোধ ক্ষমতা আর জেদ দেখিয়েছে এই দল, তা আমার চোখে অনবদ্য।'

উল্লেখ্য, লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫১ রানের বিশাল ব্যবধানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে বিরাট বাহিনী। গোটা ম্যাচে ভারতীয় পেস বোলারদের দাপট দেখা গিয়েছে। তবে প্রথম ইনিংসে শতরান করার সুবাদে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ওপেনার কে এল রাহুল। আগামী ২৫ অগাস্ট থেকে সিরিজের তৃতীয় টেস্ট শুরু। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Eden Gardens: আইপিএলের সেরা মাঠ, কোহলিদের চ্যাম্পিয়ন হওয়ার রাতে ইডেন গার্ডেন্স পেল ৫০ লক্ষ টাকা
আইপিএলের সেরা মাঠ, কোহলিদের চ্যাম্পিয়ন হওয়ার রাতে ইডেন গার্ডেন্স পেল ৫০ লক্ষ টাকা
Arjun Tendulkar: অর্জুনকে ঘিরে সমর্থকদের সেলফি তোলার আবদার, জবাবে জুনিয়র তেন্ডুলকরের কর্মকাণ্ডের ভিডিও হল ভাইরাল
অর্জুনকে ঘিরে সমর্থকদের সেলফি তোলার আবদার, জবাবে জুনিয়র তেন্ডুলকরের কর্মকাণ্ডের ভিডিও হল ভাইরাল
RCB IPL Champion: কোহলির ব্যাটে ফের আইপিএল জয় আরসিবির, স্পর্শ করল সিএসকে-মুম্বইয়ের রেকর্ড
কোহলির ব্যাটে ফের আইপিএল জয় আরসিবির, স্পর্শ করল সিএসকে-মুম্বইয়ের রেকর্ড
IPL Final Live: কোহলির উইনিং শটে মাত্র তৃতীয় দল হিসাবে নাগাড়ে দুই মরশুমে আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি
কোহলির উইনিং শটে মাত্র তৃতীয় দল হিসাবে নাগাড়ে দুই মরশুমে আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget