এক্সপ্লোর

US Open 2022: যুক্তরাষ্ট্র ওপেনেও নিষিদ্ধ নোভাক জকোভিচ?

Novak Djokovic: গত বছর একমাত্র যুক্তরাষ্ট্র ওপেনে জিততেই ব্যর্থ হয়েছিলেন জকোভিচ। এ বছর সুযোগ ছিল সেই আক্ষেপ মেটানোর পাশাপাশি রাফায়েল নাদালের ২২ স্ল্য়াম জয়ের রেকর্ড স্পর্শ করা।

নিউ ইয়র্ক: উইম্বলডন জিতেছেন দুই  সপ্তাহও কাটেনি, তার মধ্য়েই ফের একবার বড় ধাক্কা খেলেন নোভাক জকোভিচ Novak Djokovic)। বছরের শেষ গ্র্যান্ডস্ল্যাম, যুক্তরাষ্ট্র ওপেন (US Open 2022) খেলার ছাড়পত্রও সম্ভবত দেওয়া হবে না ২১ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়নকে।

চূড়ান্ত নাটকীয়ভাবে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম, অস্ট্রেলিয়ান ওপেন খেলতে জানুয়ারি মাসে অস্ট্রেলিয়ায় নামার তার ওপর নিষেধাজ্ঞা জারি করে অজি সরকার। জকোভিচ আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি টিকাকরণ নিয়ে নিজের 'স্ট্যাটাস' কাউকেই জানাবেন না। অস্ট্রেলিয়া সরকারের আবার কড়া নিয়ম, বিদেশিদের সম্পূর্ণ টিকাকরণ না থাকলে দেশে প্রবেশ নিষিদ্ধ। তাই দীর্ঘ আইনি লড়াইয়ের পর জকোভিচকে অস্ট্রেলিয়া ছাড়তে হয়।

উইম্বলডনে রেকর্ড

একই কারণে ফরাসি ওপেনেও নিজের খেতাব বাঁচতে নামতে পারেননি সার্বিয়ান মহাতারকা। তবে উইম্বলডনে এমন কোনও নিয়ম ছিল না। তাই অল ইংল্যান্ড ক্লাবে 'জোকার' শুধু কোর্টে নামেনইনি, টানা নিজের চতুর্থ উইম্বলডন খেতাবও জিতে নিয়েছেন। ফাইনালে নিক কিরিয়সের বিরুদ্ধে প্রথম সেট খুঁইয়েও, বাকি তিনটি সেট জিতে নিয়ে উইম্বলডন (Wimbledon) জেতেন জকোভিচ। এটি তার সপ্তম উইম্বলডন জয়। প্রথম টেনিস খেলোয়াড় হিসাবে দুইটি স্ল্যামে সাত বা তার বেশিবার খেতাব জয়ের রেকর্ডও গড়েন জকোভিচ।

গত বছর একমাত্র যুক্তরাষ্ট্র ওপেনে জিততেই ব্যর্থ হয়েছিলেন ৩৬ বছর বয়সি তারকা। ফাইনালে হারতে হয়েছিল তাকে। এ বছর সুযোগ ছিল সেই আক্ষেপ মেটানোর পাশাপাশি রাফায়েল নাদালের ২২ স্ল্য়াম জয়ের রেকর্ড স্পর্শ করা। তবে যুক্তরাষ্ট্র ওপেনের উদ্যোক্তারা এক বিবৃতিতে জানিয়ে দিলেন, টিকাকরণ নিয়ে তাদের কোনও বিধিনিষেধ না থাকলেও, তারা সরকারের নিয়ম মেনে চলতে চায়।

উদ্যোক্তাদের বিবৃতি

বিবৃতিতে যুক্তরাষ্ট্রে ওপেনের উদ্যোক্তাদের তরফে বলা হয়, 'যুক্তরাষ্ট্রে ওপেনে খেলোয়াড়দের টিকা থাকা বাধ্যতামূলক, এমন কোনও নিয়ম নেই। তবে আমরা যুক্তরাষ্ট্রবাসী নন, এমন কারুর ক্ষেত্রে টিকাকরণের জন্য যুক্তরাষ্ট্র সরকার যে নিয়ম বেঁধে দিয়েছে, তা মেনে চলতে আগ্রহী।' সরকারি নিয়ম অনুযায়ী বিদেশি কাউকে টিকাকরণ ছাড়া যুক্তরাষ্ট্রে প্রবেশের অধিকার দেওয়া নিষিদ্ধ। তাই জকোভিচের যুক্তরাষ্ট্র ওপেন খেলা নিয়ে বড় রকমরে প্রশ্ন উঠে গেল। 

আরও পড়ুন: গানে গানে উইম্বলডন জয়ের অভিনব সেলিব্রেশন, জকোভিচ যেন পপ স্টার

সেরা শিরোনাম

IND vs NZ: সিরিজ় জয়ের হাতছানি, কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় টি-২০ ম্যাচের পিচ? কেমন থাকবে পরিবেশ?
সিরিজ় জয়ের হাতছানি, কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় টি-২০ ম্যাচের পিচ? কেমন থাকবে পরিবেশ?
Bengal vs Kerala Day 1: পিচ ভিজে থাকায় নষ্ট প্রথম সেশন, ৬ উইকেট হারিয়ে অস্বস্তিতে বাংলা, ব্যাটিং নিয়ে খুশি নন লক্ষ্মী
পিচ ভিজে থাকায় নষ্ট প্রথম সেশন, ৬ উইকেট হারিয়ে অস্বস্তিতে বাংলা, ব্যাটিং নিয়ে খুশি নন লক্ষ্মী
Kieron Pollard: মুম্বই ইন্ডিয়ান্সের কোচ হওয়ার পরই বড় সিদ্ধান্ত পোলার্ডের, খেলবেন না সুপার কিংসের হয়ে
মুম্বই ইন্ডিয়ান্সের কোচ হওয়ার পরই বড় সিদ্ধান্ত পোলার্ডের, খেলবেন না সুপার কিংসের হয়ে
IND A vs NZ A: পাড়িক্কলের রূপকথার লড়াই, ১৯৯ রানে বিতর্কিত সিদ্ধান্তের শিকার, ভারতের দুরন্ত প্রত্যাবর্তন
পাড়িক্কলের রূপকথার লড়াই, ১৯৯ রানে বিতর্কিত সিদ্ধান্তের শিকার, ভারতের দুরন্ত প্রত্যাবর্তন

ভিডিও

BJP News: BJP প্রার্থী হতে ড্রপ বক্সে প্রায় সাড়ে চার হাজার নাম, সুযোগ বুঝে ঢুকে পড়ছে তৃণমূলীরাও?
Behala News : বেহালার সরশুনায় চরম অমানবিকতা! প্রেমিকের পরিবারকে বেধড়ক মারধর ও হেনস্থা, গ্রেফতার ৩
CM Suvendu Adhikari News : 'বউনি করতে দেব না...',পুরভোটের আগে বিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ২: প্রধানমন্ত্রীকে 'বাবা' তুলে আক্রমণ ৮৪ বছরের খাড়গের, দেশজুড়ে প্রতিবাদের ঝড়
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ১: পুরভোটে একা BJP, না সঙ্গে NCPI?, বাড়িতে গিয়ে সুদীপকে ক্লিনচিট শুভেন্দুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
Embed widget