এক্সপ্লোর

US Open Final: যুক্তরাষ্ট্র ওপেনের মহিলাদের সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি সাবালেঙ্কা-গফ

US Open Final 2023: চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন সাবালেঙ্কা। এটিই একমাত্র গ্র্যান্ডস্লাম এখনও পর্যন্ত বেলারুশের টেনিস সুন্দরীর কেরিয়ারে।

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে উঠে গেলেন আরিয়ানা সাবালেঙ্কা ও কোকো গফ। মহিলাদের সিঙ্গলসের ফাইনালে এই ২ তরুণী মুখোমুখি হবেন খেতাবি লড়াইয়ে। ২ জনের কেউই এর আগে যুক্তরাষ্ট্র ওপেন জেতেননি। সেক্ষেত্রে ২ জনের কাছেই প্রথমবার এই খেতাব জয়ের সুযোগ থাকছে। বিশ্বের ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে থাকা সাবালেঙ্কা আমেরিকার মেডিসন কিজ়কে হারিয়ে দিয়েছিলেন ০-৬, ৭-৬, ৭-৬ গেমে। অন্যদিকে গফ এই মুহূর্তে বিশ্বের ৬ নম্বর স্থানে রয়েছেন কোকো গফ। তিনি ক্য়ারোলিনা মুচোভাকে গফ হারালেন ৬-৪, ৭-৫ গেমে। 

চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন সাবালেঙ্কা। এটিই একমাত্র গ্র্যান্ডস্লাম এখনও পর্যন্ত বেলারুশের টেনিস সুন্দরীর কেরিয়ারে। তবে গফ এখনও পর্যন্ত কোনও গ্র্যান্ডস্লাম জেতেননি। ২৫-এর সাবালেঙ্কার বিরুদ্ধে বছর ১৯-এক গফ কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারেন, তা দেখার। 

এদিকে, ইউ এস ওপেনের ফাইনালে চলে গেলেন ভারতের রোহন বােপান্না। পুরুষদের ডাবলসে অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেনকে সঙ্গী করে বোপান্না স্ট্রেট সেটে হারিয়ে দিলেন নিকোলাস মাহুত ও পিয়ের হিউজ হারবার্ট জুটিকে। সেই ম্যাচে বোপান্নারা জয় পান ৭-৬, ৬-২ ব্যবধানে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by US Open (@usopen)

এদিন ইউ এস ওপেনের ফাইনালে উঠলেন বোপান্না ৪৩ বছর ৬ মাস বয়সে। টেনিসের ওপেন এরা যুগে তিনিই সব থেকে বেশি বয়সে কোনও গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতার ফাইনালে উঠলেন। কানাডার ড্য়ানিয়েল নেস্টর এর আগে ৪৩ বছর ৪ মাস বয়সে গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠেছিলেন। এবার তাঁকেই টেক্কা দিয়ে সবচেয়ে বেশি বয়সে কোনও গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠলেন বোপান্না।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবশ্য ফাইনালে হেরে গিয়েছেন রোহন বোপান্না ও ম্যাথু এবডেন জুটি। তাঁদেরকে ফাইনালে হারিয়ে দেন রাজীব রাম ও জো সালিসবারি জুটি। 

যুক্তরাষ্ট্র ওপেনে রোহন বোপন্নার বিজয়রথ অব্যাহত ছিল। অস্ট্রেলিয়ান সঙ্গী ম্যাথিউ এবডেনকে (Matthew Ebden) সঙ্গে নিয়ে বছরের শেষ গ্র্যান্ডস্ল্যামের সেমিফাইনালে পৌঁছে গিয়েছিলেন বোপান্না। দেড় ঘণ্টার ম্যাচে প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াই হলেও, দ্বিতীয় সেটে যুক্তরাষ্ট্রেরই জ্যাকসন উইথরো ও ন্যাথানিয়েল ল্যামন্সকে পরাজিত করে ইন্দো-অস্ট্রেলিয়ান জুটি।

প্রথম সেটে দুই দলের কেউই একে অপরকে এক চুল জমিও ছাড়েনি। একেবারে সেয়ানে সেয়ানে টক্কর চলে। তবে শেষমেশ ১২-১০ স্কোরে টাইব্রেকার জিতে ম্যাচে এগিয়ে যান বোপান্না-এবডেন। ম্যাচের পর বোপান্না মেনে নেন যে এই পরিস্থিতিতে প্রথম সেট জেতাটা ভীষণই গুরুত্বপূর্ণ ছিল। তিনি বলেন, 'এখানকার পরিবেশ খেলোয়াড়দের খুবই ক্লান্তে করে দেয় এবং আজকের আকাশও বেশ মেঘলা ছিল। প্রথম সেট জেতাটা আমাদের জন্য তাই খুব গুরুত্বপূর্ণ ছিল।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget